সরকারি সেবা Archives - Asprivate IT অনলাইন আর্নিং, ফ্রিল্যান্সিং, আধুনিক টেকনোলজি, সমকালীন তথ্য এবং টিউটোরিয়াল ভিত্তিক বিশ্বস্ত গাইডলাইন Fri, 23 Oct 2026 19:08:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.5 https://asprivate.com/wp-content/uploads/2024/05/mainlogo-150x150.png সরকারি সেবা Archives - Asprivate IT 32 32 ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন এর সহজ নিয়ম https://asprivate.com/onlinedriving/ https://asprivate.com/onlinedriving/#respond Fri, 07 Aug 2026 20:46:19 +0000 https://asprivate.com/?p=33708 The post ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন এর সহজ নিয়ম appeared first on Asprivate IT.

]]>

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার প্রক্রিয়াটি এখন ঘরে বসেই করা সম্ভব।

আপনি যদি বৈধ উপায়ে গাড়ি বা বাইক চালাতে চান, তাহলে আপনার কাছে অবশ্যই একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

নিজে আসলেই বাইক বা গাড়ি চালাতে পারেন, তার প্রমাণ হিসেবে এই লাইসেন্স থাকা জরুরি।

আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক বা যে কোন গাড়ি চালালে বড় অংকের আর্থিক জরিমানার সম্মুখীন হবেন।

এ কারণে আপনার অবশ্যই একটি ড্রাইভিং লাইসেন্স লাগবে। আগে এই লাইসেন্স করতে অফিসে যেয়ে আবেদন করতে হতো।

এখন আপনি ঘরে বসেই খুব সহজে এই লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

এতে আপনার আবেদনটি একদম নির্ভুল হবে ও আপনাকে কষ্ট করে অফিসে যেতে হচ্ছে না।

অনলাইনে আবেদনের মাধ্যমেই আপনাকে পরীক্ষার ব্যাপারে জানানো হবে।

এরপর আপনি নির্দিষ্ট দিনে পরীক্ষাতে হাজির ও উত্তীর্ণ হয়ে লাইসেন্স পেতে পারবেন।

এই ব্লগে আমরা জানবো, কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে হয় ও আবেদন করতে কি কি লাগে।

এছাড়া আমরা আরো জানবো, ড্রাইভিং লাইসেন্স করতে কি পরিমান খরচ হয় ও কিভাবে টাকা পেমেন্ট করতে হয়।

ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে কি কি লাগে?

ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য অনলাইনে নির্দিষ্ট পোর্টালে যেতে হবে।

আর আবেদনের জন্য বেশ কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে।

ড্রাইভিং লাইসেন্স আবেদন

ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য যা যা লাগবে-

১. জাতীয় পরিচয়পত্র (NID)

২. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি (জেপিজি/পিএনজি ফরম্যাটে)।

৩. রেজিস্টার্ড এমবিবিএস (MBBS) ডাক্তারের স্বাক্ষরিত ফিটনেস সার্টিফিকেট (বিআরটিএ ফর্ম অনুযায়ী)।

৪. ন্যূনতম ৮ম শ্রেণি পাস বা সমমানের সনদের স্ক্যান কপি।

৫. বর্তমান ঠিকানার প্রমাণের জন্য বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি।

৬. ওটিপি (OTP) ও নোটিফিকেশন পাওয়ার জন্য নিজের নামে কেনা মোবাইল নম্বর।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন এর নিয়ম

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করার প্রক্রিয়াটি একদম সহজ।

ধাপে ধাপে প্রক্রিয়াটি দেখুন-

ধাপ ১ঃ একাউন্ট তৈরি ও লগিন

প্রথমে বিআরটিএ এর নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করতে এই লিংকে যেতে হবে।

এরপর উপরের মেনু থেকে নিবন্ধন বাটনে ক্লিক করুন।

আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয় পত্র নম্বর, মোবাইল নম্বর, সিকিউরিটি কোড দিয়ে 'অনুসন্ধান' বাটনে ক্লিক করুন।

এরপর আপনার মোবাইল নাম্বারে আসা ওটিপি নাম্বারটি দিয়ে 'ওটিপি যাচাই করুন' বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে আপনি যেকোন একটি পাসওয়ার্ড দুইবার লিখে 'নিবন্ধন করুন' বাটনে ক্লিক করুন।

এরপর পরবর্তী পেজে ইউজার নেম হিসেবে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ও সিকিউরিটি কোড দিয়ে 'Login' বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।

সেটি দিয়ে 'Verify' বাটনে ক্লিক করলে আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন।

ধাপ ২ঃ প্রোফাইল সম্পূর্ণ করা

ড্যাশবোর্ডের উপরের দিকের ডান দিকের কোনার ছোট আইকনটিতে ক্লিক করে 'প্রোফাইল' বাটনে ক্লিক করুন।

নিজের দিকের 'যাচাই করুন' সবুজ বাটনে ক্লিক করে দিন। সেখানে 'success' দেখাবে।

এরপর আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিন।

এক্ষেত্রে আপনার হোল্ডিং নম্বর/ গ্রাম বা বাড়ি, রোড বা মহল্লা, বিভাগ, জেলা, থানা, পোস্টকোড যোগাযোগ নম্বর সবকিছু দিতে হবে।

আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে উপরের হ্যাঁ বাটনে টিক দিন।

আর আলাদা হলে বর্তমান ও স্থায়ী ঠিকানা আলাদা করে লিখুন।

এরপর নিচের দিকে 'প্রোফাইল হালনাগাদ' বাটনে ক্লিক করুন।

তারপর নিশ্চিত করুন বাটনে ক্লিক করে প্রোফাইলটি আপডেট করে নিন।

ধাপ ৩ঃ প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি সংগ্রহে রাখা

এবার ড্যাশবোর্ডের বাম পাশের ড্রাইভিং লাইসেন্স সেকশন থেকে 'ড্রাইভিং লাইসেন্স আবেদন' এ ক্লিক করুন।

পরবর্তী পেজে দেখতে পাবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য কি কি লাগবে।

এখানে একজন রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট লাগবে বলা হয়েছে।

এর জন্য ডান পাশে 'এখানে ক্লিক করুন' বাটনে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে, ফর্মে সকল সকল তথ্য পুরণ করে একজন রেজিস্টার্ড লাইসেন্সধারী ডাক্তারের কাছে থেকে সই ও সীল নিতে হবে।

এরপর এই সনদের কপির ছবি আপনার কাছে থাকতে হবে।

এছাড়া আপনার জাতীয় পরিচয় পত্র এর স্ক্যান করা ছবি, ইউটিলিটি বিলের স্ক্যান করা ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের স্ক্যান করা ছবি থাকতে হবে।

প্রতিটি ছবির সাইজ সর্বোচ্চ ৬০০ কেবির মধ্যে হতে হবে।

এই সবগুলি ছবি আপনার কাছে থাকলে 'আমি সহমত' বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ঃ ড্রাইভিং লাইসেন্স ধরন ও মটরযানের শ্রেণী সিলেক্ট করা

এরপর ড্রাইভিং লাইসেন্স ধরন থেকে 'Non professional' বা 'Professional' যেকোন একটি সিলেক্ট করুন।

আপনি যদি নিজের, পরিবারের বা নিজস্ব কোনো গাড়ি/মোটরসাইকেল ব্যক্তিগত কাজে চালানোর জন্য লাইসেন্স করতে চান, তাহলে Non professional সিলেক্ট করুন।

এই লাইসেন্সের মেয়াদ সাধারণত ১০ বছর হয়।

আপনি যদি ড্রাইভিং-কে পেশা হিসেবে গ্রহণ করতে চান অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে যানবাহন চালিয়ে উপার্জন করতে চান, তাহলে Professional সিলেক্ট করুন।

এই লাইসেন্সের মেয়াদ সাধারণত ৫ বছর হয়।

'Non professional' সিলেক্ট করলে, মটরযানের শ্রেণী motorcycle অথবা light সিলেক্ট করুন।

'Professional' সিলেক্ট করলে, মটরযানের শ্রেণী motorcycle বা light বা Three wheeler বা others সিলেক্ট করুন।

এরপর next বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ঃ আবেদনকারীর প্রাথমিক তথ্য দেওয়া 

পরবর্তী পেজে, আপনি আপনার প্রাথমিক তথ্যগুলি দেখতে পাবেন।

এখানে আপনি যে যে তথ্য পূরণ করেননি তা পূরণ করে দিতে হবে।

আপনার স্বামী বা স্ত্রী থাকলে তার নাম ইংরেজিতে লিখুন ও মোবাইল নম্বর দিন। এরপর 'next' বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে আপনার ঠিকানা ও যোগাযোগের তথ্য সব ঠিক আছে কিনা দেখে নিন।

যদি কোন নতুন তথ্য দেওয়া লাগে তা দিন। জরুরী যোগাযোগের বিবরণ থেকে নাম, মোবাইল নম্বর, সম্পর্ক লিখে দিন।

স্থায়ী ঠিকানা বাংলায় পূরণ করা থাকলে ডান পাশে সবগুলি ইংরেজিতে পূরণ করে দিন।

বর্তমান ঠিকানাও একইভাবে ইংরেজিতে পূরণ করে দিন।

সকল তথ্য পূরণ করার পর নিচের দিকে সার্কেল অফিস ও পরীক্ষার স্থান দেখাবে।

এরপর 'next' বাটনে ক্লিক করুন।

ধাপ ৬ঃ সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করা

আপনার কাছে থাকা মেডিকেল সার্টিফিকেটের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ছবি, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করা ছবি, ইউটিলিটি বিলের স্ক্যান করার ছবি 'Choose file' বাটনে ক্লিক করে করে আপলোড করে দিন।

ছবিগুলি অবশ্যই ৬০০ কেবি এর মধ্যে হতে হবে।

এরপর নিচের দিকে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানাতে present অথবা permanent যে কোন একটি সিলেক্ট করুন।

তারপর 'Submit' বাটনে ক্লিক করুন।

ধাপ ৭ঃ ফি জমা দেওয়া

এই পেজে 'ফি জমা' বাটনে ক্লিক করুন।

এখানে আপনি আপনার লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স এর ফি অনলাইনে জমা দিতে হবে।

আপনি আপনার সকল তথ্য এই পেজে দেখতে পাবেন। নিচের দিকের ফি জমা থেকে আপনার এই লার্নার লাইসেন্সের জন্য মোট কত ফি দিতে হবে তা দেখতে পাবেন।

এরপর 'ফি জমা দিন' বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে আপনি কিভাবে টাকা জমা দিবেন বা পেমেন্ট মেথড সিলেক্ট করে দিন।

এরপর নিজের দিকের I agree তে টিক দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করুন।

তারপর আপনার পেমেন্ট মেথড অনুযায়ী পেমেন্ট করে দিন। পেমেন্ট করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ড থেকে আপনার শিক্ষানবিশ লাইসেন্স টি দেখতে পারবেন।

সেখানে 'বিস্তারিত' বাটনে ক্লিক করলে আপনার শিক্ষানবিশ লাইসেন্স টির যাবতীয় সকল তথ্য দেখতে পারবেন।

আপনার শিক্ষানবিশ লাইসেন্সের কপিতে উল্লেখ থাকবে আপনার কবে বায়োমেট্রিক দিতে হবে ও লিখিত, মৌখিক ও প্রাকটিক্যাল পরীক্ষা দিতে হবে।

সাধারণত এই লার্নার লাইসেন্স পাওয়ার দুই মাস পর পরীক্ষার ডেট থাকে।

এই শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সটি ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

এছাড়া প্রিন্ট রিসিট বাটনে ক্লিক করে, রিসিট কপি ডাউনলোড করে নিতে পারবেন।

ধাপ ৮ঃ পরীক্ষায় পাশের পর ফি জমা দেওয়া

আপনি পরীক্ষায় পাশ করেছেন কিনা তা জানার জন্য, বিআরটিএ-র পোর্টালে লগইন করতে হবে।

এরপর ড্যাশবোর্ড থেকে ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন অপশনে ক্লিক করতে হবে।

সেখানে আপনি দেখতে পাবেন, আপনি কবে পরীক্ষা দিয়েছেন ও আপনি কৃতকার্য বা অকৃতকার্য হয়েছেন।

আপনি যদি কৃতকার্য হয়ে থাকেন, তাহলে 'দেখুন ও পরবর্তী ধাপ' বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন।

নিচের দিকে অতিরিক্ত সংযুক্তি করুন অপশন থেকে আপনার লার্নার কপিটি আপলোড করে দিন।

এরপর 'সংরক্ষণ করুন' বাটনে ক্লিক করুন।

তারপর ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে একদম নিচের দিকে ফি জমা দিন বাটনে ক্লিক করুন।

এরপর আপনি যেকোনো পেমেন্ট মেথড সিলেক্ট করে I agree তে টিক দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করুন। পরবর্তীতে পেমেন্ট সম্পন্ন করুন।

পেমেন্ট সম্পন্ন করার পর ড্যাশবোর্ড থেকে Click here নামে একটি বাটন আসবে।

সেখানে ক্লিক করে প্রিন্ট রিসিট বাটনে ক্লিক করে, আপনার টাকা জমা দেওয়ার রিসিট টি ডাউনলোড করে নিতে পারবেন।

এরপর হোম বাটনের ড্যাশবোর্ড থেকে 'ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন' অপশনে ক্লিক করুন।

এখানে প্রিন্ট লাইসেন্স ফর্ম বাটনে ক্লিক করুন। ফর্মটি ওপেন করে ডাউনলোড করে নিন।

এছাড়া অনুমোদনের অবস্থা থেকে আমরা দেখতে পাবো, এটি অনুমোদনের জন্য অপেক্ষমান।

এই অনুমোদনটি পেতে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। অনুমোদন পাওয়ার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি এপ্রুভাল মেসেজ আসবে।

মোবাইলে মেসেজ আসার পর পোর্টালে প্রবেশ করে আবার হোম বাটনের ড্যাশবোর্ড থেকে 'ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন' অপশনে ক্লিক করুন।

এখানে অনুমোদনের অবস্থাতে লেখা থাকবে অনুমোদিত।

এখান থেকে আপনি ই ড্রাইভিং লাইসেন্স বাটনে ক্লিক করে আপনার ড্রাইভিং লাইসেন্সটি দেখতে পারবেন ও ডাউনলোড করে নিতে পারবেন।

আপনার মূল লাইসেন্স কার্ডটি হাতে না পাওয়া পর্যন্ত, আপনি এই ই-ড্রাইভিং লাইসেন্স দিয়ে যানবাহন চালাতে পারবেন।

আপনি চাইলে আপনার লাইসেন্সটি প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।

ধাপ ৯ঃ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাওয়া

সাধারণত চূড়ান্ত ফি পরিশোধ ও ই-লাইসেন্স পাওয়ার পর আসল স্মার্ট কার্ড হাতে পেতে ৩০ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।

স্মার্ট কার্ডটি প্রিন্ট হওয়ার পর আপনার আবেদনে দেওয়া বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়।

ডেলিভারিম্যান আপনার সাথে ফোনে যোগাযোগ করে কার্ডটি পৌঁছে দেবেন।

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অকৃতকার্য হলে করনীয়

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য নির্দিষ্ট তারিখে যে পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষায় আপনি যদি ফেল করেন, সেক্ষেত্রে আপনি পুনরায় পরীক্ষা দিতে পারবেন।

এর জন্য আপনাকে পুনরায় বিআরটিএ এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে।

এরপর আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

ড্যাশবোর্ড থেকে 'ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন' অপশনে ক্লিক করতে হবে।

এখানে আপনি অকৃতকার্য হলে, অকৃতকার্য দেখাবে।

পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য পুনঃপরীক্ষা বাটনে ক্লিক করুন। নিচের দিকে পুনঃপরীক্ষা তথ্য থেকে আপনার কবে পরীক্ষা তা দেখাবে।

এরপর নিচের দিকে ফি জমা অপশন থেকে, ফি জমা দিন বাটনে ক্লিক করুন।

পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য সাধারণত ২৩০ টাকা ফি ধার্য করা হয়।

এরপর আপনি যে কোন একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে I agree তে টিক দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করে ফি প্রদান করুন।

আপনার একটি নতুন লার্নার কপি জেনারেট হবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।

এরপর এই লার্নার কপি নিয়ে পুনরায় বিআরটিএ অফিসে যেয়ে পরীক্ষা দিতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে?

ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ফি লাগে।

দেখে নিন কোন ক্যাটাগরিতে কেমন ফি লাগে-

১. অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের লার্নার (শিক্ষানবিশ) কপির জন্য ক্যাটাগরি ভেদে সরকার নির্ধারিত ফি ৫১৮ টাকা থেকে ৭৪৮ টাকা (অনলাইন চার্জসহ) খরচ হয়।

১ ক্যাটাগরি (শুধু মোটরসাইকেল অথবা হালকা মোটরযান): ৫১৮ টাকা।২ ক্যাটাগরি (মোটরসাইকেল ও হালকা মোটরযান একসাথে): ৭৪৮ টাকা।

২. ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্মার্ট কার্ড ইস্যু ও অন্যান্য আনুষঙ্গিক ফি বাবদ অপেশাদার লাইসেন্সের জন্য ৪,৪৯৭ টাকা এবং পেশাদার লাইসেন্সের জন্য ২,৭৭২ টাকা (ডাক বিভাগের পোস্টাল ফি সহ) জমা দিতে হয়।

৩. ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করলে প্রতি ক্যাটাগরিতে পুনরায় পরীক্ষার ফি বাবদ ভ্যাটসহ সাধারণত ২৩০ টাকা জমা দিতে হয়।

সাধারণ জিজ্ঞাসা

১. ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য নূন্যতম বয়স কত?

অপেশাদার (Non-Professional): নূন্যতম ১৮ বছর।

পেশাদার (Professional): নূন্যতম ২০ বছর।

২. লার্নার কার্ড পাওয়ার কত দিন পর মূল পরীক্ষা দিতে হয়?

সাধারণত লার্নার পারমিট ইস্যু হওয়ার ২ থেকে ৩ মাস পর পরীক্ষার তারিখ দেওয়া হয়। লার্নার কার্ডেই পরীক্ষার তারিখ ও কেন্দ্র উল্লেখ থাকে।

৩. পরীক্ষায় ফেল করলে বা অনুপস্থিত থাকলে কী করণীয়?

BSP পোর্টালে লগইন করে পুনরায় পরীক্ষার জন্য ফি প্রতি ক্যাটাগরি ২৩০ টাকা জমা দিতে হবে। ফি দিলেই নতুন পরীক্ষার তারিখ পাওয়া যাবে।

৪. ই-লাইসেন্স পাওয়ার পর গাড়ি চালানো যাবে কি?

হ্যাঁ, সম্পূর্ণ বৈধভাবে চালানো যাবে। পরীক্ষার পর চূড়ান্ত ফি দিলেই কিউআর কোডযুক্ত ই-লাইসেন্স পাওয়া যায়। এটি আসল স্মার্ট কার্ড না আসা পর্যন্ত মূল লাইসেন্স হিসেবে কাজ করে।

উপসংহার

আশা করি, উপরের এই ব্লগটি পড়ে আপনি খুব সহজেই ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আর এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন মাধ্যম হওয়ায়, ভুল হওয়ার সম্ভাবনা থাকেনা।

এখানে আপনাকে কোন তৃতীয় পক্ষের মাধ্যমে কাজটি করতে হবে না।

এছাড়া আপনি অনলাইনের মাধ্যমেই পরীক্ষার তারিখ জানতে পারবেন।

আর নির্দিষ্ট তারিখে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্স হাতে নিতে পারবেন।

এছাড়া অনলাইনে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যাবতীয় সকল পেমেন্ট করতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পেতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে।

তবে এই সময়টিতে আপনি ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।

The post ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন এর সহজ নিয়ম appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/onlinedriving/feed/ 0
অনলাইনে নাগরিক সনদ আবেদন করার সহজ নিয়ম https://asprivate.com/citizencertificate/ https://asprivate.com/citizencertificate/#respond Fri, 24 Jul 2026 21:31:41 +0000 https://asprivate.com/?p=33628 The post অনলাইনে নাগরিক সনদ আবেদন করার সহজ নিয়ম appeared first on Asprivate IT.

]]>

অনলাইনে নাগরিক সনদ আবেদন করার প্রক্রিয়াটি বেশ সহজ। আপনি চাইলেই যেকোন প্রয়োজনে ঘরে বসে অনলাইনে এই নাগরিকত্ব সনদের জন্য আবেদন করতে পারবেন।

আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের সাহায্যে খুব সহজেই এই নাগরিক সনদ বা জাতীয়তা সনদ পাওয়ার জন্য আবেদন করে সনদটি হাতে পাওয়া যায়।

খুব সহজেই এই সনদটি পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কি কি লাগবে ও অনলাইনে আবেদনের কি কি সুবিধা রয়েছে সেই সম্পর্কে এই ব্লগে বিস্তারিত জানতে পারবেন।

এছাড়া এই সনদ করতে কত টাকা ফি লাগবে, সেই সম্পর্কেও জানতে পারবেন।

কেন নাগরিকত্ব সনদ বা জাতীয়তা সনদ এর প্রয়োজন হয়

বিভিন্ন প্রয়োজনীয় ও সরকারি কাজে নাগরিকত্ব সনদের প্রয়োজন হতে পারে।

অনলাইনে নাগরিক সনদ আবেদন

দেখে নিন কি কি কারণে আমাদের এই সনদের প্রয়োজন হতে পারে-

১. নতুন জাতীয় পরিচয় পত্র তৈরিতে

২. জমি রেজিস্ট্রি, নামজারি ও উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এর প্রয়োজন হয়

৩. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে

৪. ব্যাংক একাউন্ট খুলতে

৫. বিভিন্ন সরকারি ভাতা পেতে

৬. ওয়ারিশ সার্টিফিকেট, বিবাহ করতে ও আরো নানা প্রয়োজনে এই সনদের প্রয়োজন হয়।

নাগরিক সনদ এর জন্য আবেদন করতে কি কি লাগবে?

অনলাইনে জাতীয়তা সনদ বা নাগরিকত্ব সনদ পেতে যা যা লাগবে তা হল-

১. আপনার এন আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট

২. আপনার পিতার নাম ও মাতার নাম

৩. স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা

৪. একটি সচল মোবাইল নম্বর

৫. আপনার ছবি

অনলাইনে নাগরিক সনদ আবেদন করার নিয়ম ধাপে ধাপে

অনলাইনে নাগরিকত্ব সনদ করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের প্রয়োজন হবে।

মোবাইল বা কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে।

এখন দেখে নিন কিভাবে খুব সহজে আবেদন করবেন-

ধাপ ১ঃ নাগরিক একাউন্ট তৈরি

প্রথমে অনলাইন সার্টিফিকেট সিস্টেম সরকারি ওয়েবসাইট প্রত্যয়নে প্রবেশ করুন।

এরপর উপরের মেনু থেকে 'ফ্রি নাগরিক একাউন্ট' বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে সাধারণ নিবন্ধন থেকে আপনার নাম ইংরেজিতে ও বাংলায় লিখুন।

এরপর আপনার মোবাইল নম্বর দিন।

একদম শেষে নিচের ক্যাপচা পূরণ করে 'নিবন্ধন করুন' বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে 'জমা দিন' বাটনে ক্লিক করুন।

এরপর এসএমএসের মাধ্যমে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটি সংরক্ষণ করুন।

ধাপ ২ঃ লগইন করা

উপরের মেনুর লগইন বাটনে ক্লিক করুন।

এখানে আপনার মোবাইল নাম্বার ও আপনি এসএমএস এর মাধ্যমে যেই পাসওয়ার্ডটি পেয়েছেন সেটি দিয়ে 'লগইন' বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ প্রোফাইল ব্যবস্থাপনা সম্পূর্ণ করুন

লগইন করার পর আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন।

এখান থেকে বাম পাশের প্রোফাইল ব্যবস্থাপনাতে ক্লিক করুন।

সকল তথ্য থেকে, আপনার নাম বাংলা ও ইংরেজিতে, পিতার নাম বাংলা ও ইংরেজিতে, মাতার নাম বাংলা ও ইংরেজিতে, স্বামী বা স্ত্রীর নাম বাংলা ও ইংরেজিতে (যদি থাকে), মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার দিন।

এরপর বর্তমান ঠিকানা থেকে সকল তথ্য পূরণ করুন।

এভাবে স্থায়ী ঠিকানা থেকে সকল তথ্য পূরণ করুন।

এরপর শিক্ষাগত যোগ্যতা পূরণ করে দিন।

এভাবে আপনার প্রোফাইলটি ১০০% সম্পূর্ণ করে নিন।

ধাপ ৪ঃ নাগরিকত্ব সনদের জন্য আবেদন

প্রোফাইল সম্পন্ন করার পর 'ড্যাশবোর্ড' বাটনে ক্লিক করুন।

এরপর 'নাগরিকত্ব সনদ' এর উপর ক্লিক করুন।

এরপর পরবর্তী পেজে আবেদন করুন বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে আপনার তথ্য হালনাগাদ করুন নামে একটি অপশন আসবে।

আপনি যদি আপনার প্রোফাইলটি ১০০% পূর্ণ করে থাকেন, সে ক্ষেত্রে সকল তথ্য এমনি চলে আসবে।

এখান থেকে 'সব ঠিক আছে' বাটনে ক্লিক করুন।

এরপর পরবর্তী পেজে আপনি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই নাগরিকত্ব সনদ নিতে পারবেন।

এর জন্য বাংলা ও ইংরেজি উভয়েই টিক দিন।

আপনার নাগরিকত্ব সনদের জন্য কত টাকা ফি কাটবে তা ডান দিকে দেখতে পাবেন।

এখানে সাধারণত ৩০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ফি হয়ে থাকে।

এরপর নিচে sslcommerz সিলেক্ট করে ফি 'পরিশোধ করুন' বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ঃ ফি পরিশোধ করা

এখানে আপনি বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বিভিন্ন অপশন দেখতে পাবেন।

আপনি যে মাধ্যমে ফি পরিশোধ করবেন, সেটি সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফি পরিশোধ করে দিন।

ধাপ ৬ঃ খসড়া সনদ প্রিন্ট

আপনি যে নাগরিক সনদের জন্য আবেদন করলেন তার খসড়া সনদটি প্রিন্ট করার জন্য ড্যাশবোর্ড বাটনে ক্লিক করতে হবে।

এরপর 'আবেদন সমূহ' তে ক্লিক করতে হবে।

এখানে আপনার আবেদনটি দেখতে পাবেন ও 'খসড়া সনদ দেখুন' বাটন দেখতে পাবেন।

সেই বাটনে ক্লিক করে সনদটি প্রিন্ট করে নিন।

ধাপ ৭ঃ কার্যালয় থেকে অরিজিনাল নাগরিক সনদ সংগ্রহ করা

আপনার এলাকার ইউনিয়ন পরিষদ কার্যালয় বা ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে যেয়ে মোবাইল নাম্বার, এনআইডি কার্ড এর ফটোকপি ও খসড়া সনদের প্রিন্টের কপিটি তাদের কাছে দিলে, একদিনের মধ্যে আপনার অরিজিনাল নাগরিক সনদটি নিতে পারবেন।

অনলাইনে নাগরিক সনদ আবেদন করার সুবিধা গুলি কি কি

আপনার মনে প্রশ্ন হতে পারে যে, আমাকে যদি কার্যালয়ে যেতেই হয় তাহলে অনলাইনে আবেদন করে কি লাভ?

জেনে নিন অনলাইনে আবেদন করার কি কি সুবিধা-

১. অনলাইনে যেহেতু আপনি নিজে আবেদন করছেন, তাই এখানে কোন প্রকার বানানের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।

২. আপনাকে কষ্ট করে বারবার কার্যালয়ে যেতে হচ্ছে না।

৩. কার্যালয়ে যেয়ে নাগরিক সনদ করলে আপনার অতিরিক্ত খরচ হতে পারে।

কিন্তু আপনি যদি নিজেই ঘরে বসে করেন তাহলে খুবই অল্প খরচেই এটি করতে পারবেন।

৪. অনলাইনে ঘরে বসে নিজের প্রোফাইলের মাধ্যমে এটি করলে, আপনার কাছে আজীবনের একটি রেকর্ড থাকবে।

আপনি যে কোন প্রয়োজনে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ধরনের নাগরিক সনদ থেকে শুরু করে যে কোন সনদ খুঁজে নিতে পারবেন ও তৈরি করতে পারবেন।

৫. আজকাল অনেক কার্যালয়ে গেলেও তারা অনলাইনে আবেদনের কাগজ নিয়ে আসতে বলে, সে ক্ষেত্রে আপনি নিজেই ঘরে বসে আবেদন করলে সুবিধা পাবেন।

সাধারণ জিজ্ঞাসা

১. নাগরিকত্ব সনদ আবেদনের জন্য কত টাকা লাগে?

সাধারণত অনলাইনে এই সনদ আবেদনের জন্য ৩০ থেকে ১০০ টাকার মতো খরচ হয়, যা বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়।

২. অনলাইনে আবেদন করার কত দিন পর মূল সনদ হাতে পাওয়া যায়?

সাধারণত মূল সনদ কার্যালয় থেকে পেতে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মতো সময় লাগে।

৩. নাগরিকত্ব সনদের মেয়াদ কতদিন থাকে?

সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একটি নাগরিকত্ব সনদের মেয়াদ তিন থেকে ছয় মাস হয়ে থাকে।

উপসংহার

অনলাইনের মাধ্যমে নাগরিকত্ব সনদ পাওয়ার এই প্রক্রিয়াটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে এসেছে।

আমরা এখন ঘরে বসে যে কোন জায়গা থেকে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে সনদের জন্য আবেদন করতে পারছি।

এতে করে আমাদের সময়ের অপচয় কম হচ্ছে ও প্রযুক্তির ব্যবহার শেখা যাচ্ছে।

আর নিজেরাই আবেদন করার ফলে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকছেনা।

এছাড়া আমাদের কাছে আজীবনের জন্য এই সনদের অনলাইনে রেকর্ড থাকছে।

আশা করি আপনারা ঘরে বসে খুব সহজেই নিজের নাগরিকত্ব বা জাতীয়তা সনদের জন্য নিজে আবেদন করতে পারবেন।

The post অনলাইনে নাগরিক সনদ আবেদন করার সহজ নিয়ম appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/citizencertificate/feed/ 0
টিন সার্টিফিকেট অনলাইন আবেদন করার নিয়ম https://asprivate.com/tincerapp/ https://asprivate.com/tincerapp/#respond Mon, 29 Jun 2026 10:41:22 +0000 https://asprivate.com/?p=31795 The post টিন সার্টিফিকেট অনলাইন আবেদন করার নিয়ম appeared first on Asprivate IT.

]]>

টিন সার্টিফিকেট অনলাইন আবেদন প্রক্রিয়াটি এখন আপনি আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়েই করতে পারবেন।

জমি বা ফ্ল্যাট কেনা-বেচা, ক্রেডিট কার্ড নেওয়া, ট্রেড লাইসেন্স করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইত্যাদি বিভিন্ন গুরত্বপূর্ণ কাজে এই টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে।

অনেকেই মনে করেন, এই সার্টিফিকেট তৈরি করা অনেক ঝামেলার কাজ।

কিন্তু বাস্তবে অনলাইনে আপনি মাত্র ৫ মিনিটে এই সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন।

আর এটি করতে আপনার কোন প্রকার খরচ করতে হবেনা।

এছাড়া আপনি অনলাইনে আবেদন করার সাথে সাথেই এই সার্টিফিকেট পেয়ে যাবেন।

যা আপনি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

এই ব্লগের মাধ্যমে আপনার জানতে পারবেন, কিভাবে খুব সহজে টিন সার্টিফিকেট এর জন্য অনলাইন আবেদন করতে হয়।

টিন সার্টিফিকেট অনলাইন আবেদন করতে কি কি প্রয়োজন?

অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে নিচের ডকুমেন্টগুলি কাছে রাখতে হবে।

  • আপনার সচল জাতীয় পরিচয়পত্র (NID Card)।
  • একটি সচল মোবাইল নম্বর (যেটিতে ওটিপি বা ভেরিফিকেশন কোড যাবে)।
  • আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানার সঠিক তথ্য (পোস্টাল কোডসহ)।
টিন সার্টিফিকেট অনলাইন আবেদন

টিন সার্টিফিকেট অনলাইন আবেদন করার প্রক্রিয়া

ধাপে ধাপে টিন সার্টিফিকেট করার আবেদন প্রক্রিয়াটি দেখে দিন-

ধাপ ১: রেজিস্ট্রেশন করা

১. প্রথমে ই টিন রেজিস্ট্রেশনের জন্য এই লিংকে প্রবেশ করুন।

২. ওয়েবসাইটের ওপরের মেনুবার থেকে 'Register' অপশনে ক্লিক করুন।

৩. এবার একটি ফর্ম আসবে। এখানে আপনার ইচ্ছামত একটি user id দিন।

এটি আপনি আপনার নাম ও তার সাথে কিছু সংখ্যা যোগ করে দিতে পারেন

৪. এরপর একটি Password দিন। এটি দুইবার লিখতে হবে।

৫. তারপর Security question থেকে যেকোন একটি সিলেক্ট করে, তার উত্তর নিচে লিখে দিন। এটি ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে এটি কাজে লাগবে।

৬. এরপর Country ও আপনার মোবাইল নম্বর দিন। Email Address দিতেও পারেন আবার নাও দিতে পারেন।

৭. সবশেষে Verification letters থেকে ক্যাপচা লেখাগুলি পূরণ করে Register বাটনে ক্লিক করুন।

৮. আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি Activation Code (OTP) যাবে। সেটি e-TIN Activation code বক্সে দিয়ে Activate বাটনে ক্লিক করুন।

ধাপ ২: লগিন করা

১. অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার পর উপরের মেনুর Login বাটনে ক্লিক করুন।

সেখানে আপনার User Id ও Password দিয়ে Login বাটনে ক্লিক করুন।

২. লগইন করার পর ড্যাশবোর্ডে 'For TIN Registration click here' নামক একটি লিংক দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

৩. এরপর Tin Source Information থেকে, Purpose of TIN এ অনেকগুলি অপশন পাবেন।

এখান থেকে যেকোন একটি সিলেক্ট করুন। এগুলির মধ্যে আপনার কোনটি না মিললে, others সিলেক্ট করুন।

৪. TIN Applying For a) individual-Bangladeshi সিলেক্ট করুন। b) তে Individual-Bangladeshi-Having NID সিলেক্ট করুন।

৫. Income Category থেকে অনেকগুলি অপশন পাবেন। যেকোন একটি সিলেক্ট করুন। আপনার সাথে কোন অপশন না মিললে others সিলেক্ট করুন।

৬. District of Income Source থেকে আপনার জেলা সিলেক্ট করুন।

৭. Source of Income থেকে অনেকগুলি অপশন পাবেন। যেকোন একটি সিলেক্ট করুন।

আপনার সাথে কোন অপশন না মিললে Income from other sources সিলেক্ট করুন।

৮. Other সিলেক্ট করলে Other Source লিখে দিন।

এরপর Next বাটনে ক্লিক করুন।

৯. তারপর Location of main source of income থেকে লোকেশনটি দিয়ে দিতে হবে। এরপর Go to Next বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: ব্যক্তিগত তথ্য প্রদান

১. এখানে Taxpayer's Name থেকে আপনার নাম (NID অনুযায়ী) দিন।

২. এরপর আপনার Gender, Nid নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর দিয়ে Verify Mobile বাটনে ক্লিক করুন।

আপনার নম্বরে যে OTP আসবে, তা দিয়ে Verify OTP বাটনে ক্লিক করুন।

৩. তারপর আপনার পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রী যদি থাকে তার নাম (না থাকলে দরকার নেই) দিন।

৪. এগুলি দেওয়া হয়ে গেলে, নিচে থেকে Current Address (Country, Address, District, Thana) দিন।

Permanent Address একই হলে Same as current address এ টিক দিন। এরপর Go to Next বাটনে ক্লিক করুন।

৫. এরপর আপনার টিনটি দেখতে পাবেন।

এখান থেকে I hereby affirm অপশনটিতে টিক দিয়ে Submit Application বাটনে ক্লিক করুন।

এখানে একটি পপ আপ আসবে। সেখানে Agree and Continue বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: টিন সার্টিফিকেট ডাউনলোড

আপনি আপনার সম্পূর্ণ সার্টিফিকেট প্রিভিউ দেখতে পাবেন।

নিচের দিকের View Certificate বাটনে ক্লিক করে, আপনার অরিজিনাল সার্টিফিকেট দেখতে পাবেন ও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

এরপর এটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

সতর্কতা

অবলাইনে টিন সার্টিফিকেট আবেদন এর ক্ষেত্রে এই ৩টি বিষয় মেনে চলা জরুরী-

১. টিন সার্টিফিকেট করার সময় কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবেনা।

২. একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে কেবল একটিই টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।

৩. টিন সার্টিফিকেট থাকলে প্রতি বছর নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।

শূন্য আয় হলেও জিরো রিটার্ন জমা দিতে হবে। তাই প্রয়োজন ছাড়া শুধু শুধু টিন সার্টিফিকেট না খোলাই বুদ্ধিমানের কাজ।

টিন সার্টিফিকেট নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

১. টিন (TIN) সার্টিফিকেট তৈরি করতে কত টাকা খরচ হয়?

অনলাইনে ই-টিন সার্টিফিকেট তৈরি করতে কোনো টাকা লাগে না।

২. একটি এনআইডি (NID) কার্ড দিয়ে কয়টি টিন সার্টিফিকেট করা যায়?

একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে কেবল একটিই টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।

৩. টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স বা কর দিতে হবে?

না, টিন থাকলেই কর দিতে হবে না।

আপনার বার্ষিক আয় যদি করযোগ্য সীমার নিচে হয়, তবে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না।

৪. টিন সার্টিফিকেট থাকলে কি প্রতি বছর রিটার্ন জমা দিতে হবে?

হ্যাঁ, বর্তমান নিয়ম অনুযায়ী আপনার টিন সার্টিফিকেট থাকলে প্রতি বছর নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।

আয় না থাকলে 'শূন্য রিটার্ন' (Zero Return) জমা দিতে হবে।

উপসংহার

এই ব্লগে আমরা অনলাইনে ই-টিন সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারলাম।

আশাকরি আপনারা খুব সহজেই যেকোন প্রয়োজনে নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে মনে রাখবেন, টিন সার্টিফিকেট থাকলেই প্রতি বছর ট্যাক্স রিটার্ন দিতে হবে।

তাই বুঝে শুনে এর জন্য আবেদন করুন।

The post টিন সার্টিফিকেট অনলাইন আবেদন করার নিয়ম appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/tincerapp/feed/ 0
অনলাইনে জিডি করার নিয়ম ২০২৬ https://asprivate.com/onlinegd/ https://asprivate.com/onlinegd/#respond Sat, 16 May 2026 03:26:07 +0000 https://asprivate.com/?p=29167 The post অনলাইনে জিডি করার নিয়ম ২০২৬ appeared first on Asprivate IT.

]]>

অনলাইনে জিডি করার নিয়ম জানা থাকলে ঘরে বসেই সহজে সাধারণ ডায়েরি করা যায়।

আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন আর থানায় গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় না।

শুধুমাত্র একটি স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই এই আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব।

জাতীয় পরিচয়পত্র এবং নিজস্ব মোবাইল নম্বরের সাহায্যে যে কেউ এটি করতে পারেন।

এটি সাধারণ মানুষের মূল্যবান সময় এবং যাতায়াত খরচ বাঁচিয়ে দেয়।

যেকোনো সমস্যার সমাধানে দ্রুত পুলিশ প্রশাসনকে জানাতে এটি অত্যন্ত কার্যকর।

এই ব্লগে আমরা জানবো কীভাবে খুব সহজে অনলাইনে জিডি করা যায়, এতে কি কি সুবিধা, কোন কোন সমস্যায় এটি করা যায় এবং এর জন্য কী কী প্রয়োজন।

অনলাইনে জিডি কি?

Online GD (অনলাইন জিডি) (Online General Diary) হলো ঘরে বসে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করার একটি সরকারি ব্যবস্থা।

অনলাইনে জিডি করার নিয়ম

সহজ কথায়, কোনো জরুরি জিনিস (যেমন: মোবাইল, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সার্টিফিকেট বা মূল্যবান নথি) হারিয়ে গেলে বা কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়ে অভিযোগ করতে থানায় না যেয়ে ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সাধারণ ডায়েরি করাকে অনলাইন জিডি বলে।

এটি বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে।

কি কি সমস্যায় অনলাইনে জিডি করার নিয়ম জানতে হবে

আজকাল নানা ধরনের সমস্যায় থানায় না যেয়ে অনলাইনে জিডি করা যায়।

তাই আমাদের অনলাইনে জিডি করার নিয়ম জানতে হবে।

যেসকল সমস্যায় অনলাইনে জিডি করা যায় তা হল-

১. জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ, স্মার্ট কার্ড ইত্যাদি হারিয়ে গেলে।

২. এসএসসি/এইচএসসি বা যেকোনো পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে।

৩. জমির মূল খতিয়ান, পর্চা, বায়না দলিল, ফ্ল্যাটের কাগজ বা অন্যান্য আইনি চুক্তিপত্র হারিয়ে গেলে।

৪. মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট বা ডেস্কটপ কম্পিউটার, ক্যামেরা, হাতঘড়ি বা অন্যান্য দামি গ্যাজেট হারিয়ে গেলে।

৫. মোটরসাইকেল, প্রাইভেটকার বা অন্য যেকোনো গাড়ি হারালে।

৬. কোনো ব্যক্তি বা শিশু নিখোঁজ বা হারিয়ে গেলে।

৭. নিজের কোনো গৃহপালিত পশু-পাখি হারিয়ে গেলে বা অন্যের কোনো পশু-পাখি খুঁজে পেলে।

৮. নগদ টাকা, স্বর্ণালঙ্কার বা মূল্যবান কোনো জিনিসপত্র হারিয়ে গেলে বা কুড়িয়ে পেলে।

৯. জানমালের সাধারণ কোনো ক্ষতির আশঙ্কা বা নিরাপত্তার অভাব বোধ করলে।

কোন কোন বিষয়ে অনলাইনে জিডি করা যাবে না?

১. যেকোনো ধরনের মারামারি, চুরি, ডাকাতি, ছিনতাই বা খুন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে (এগুলো সরাসরি মামলার বিষয়)।

২. জমিজমা সংক্রান্ত জটিল বিরোধ বা মারামারি।

৩. সাইবার ক্রাইম, ব্লাকমেইল বা গুরুতর কোনো অপরাধের লিখিত অভিযোগ।

অনলাইন জিডি করতে কী কী লাগবে?

আপনার অনলাইনে জিডি করার নিয়ম জানার আগে জানতে হবে, এটি করতে কি কি লাগবে।

যা যা লাগবে-

১. জাতীয় পরিচয়পত্র (NID Card) নম্বর।

২. জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত সঠিক জন্মতারিখ।

৩. আপনার নামে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর (যাতে ওটিপি বা ভেরিফিকেশন কোড আসবে)।

৪. একটি লাইভ ছবি (মোবাইল বা কম্পিউটারের ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিতে হবে)।

অনলাইনে জিডি করার নিয়ম ধাপে ধাপে

অনলাইনের মাধ্যমে জিডি করার নিয়মগুলি দেখুন-

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ ও অ্যাপ ডাউনলোড

আপনার ব্রাউজার থেকে এই লিংকে প্রবেশ করুন।

নিচে থেকে Get it on Google Play বাটনে ক্লিক করে Online GD অ্যাপটি ইন্সটল করুন।

ধাপ ২: অ্যাকাউন্ট নিবন্ধন (Registration)

অ্যাপটি ইন্সটল করে ওপেন করে মোবাইলের Location অন করে দিন।

এরপর নিবন্ধন বাটনে ক্লিক করুন।

এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করুন।

এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে আসা ওটিপিটি দিয়ে আবার সাবমিট বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: পরিচয়পত্র যাচাই

এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, নাম (বাংলা ও ইংরেজি), পিতার নাম, মাতার নাম দিয়ে পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করুন।

তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন, বাটনে ক্লিক করুন।

এরপর ক্যামেরা ওপেন হলে আপনার ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।

এবার তথ্য থেকে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, স্থানের বিবরণ, পোস্ট কোড দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।

এরপর আপনার স্বাক্ষর আঙ্গুল দিয়ে লিখে 'সংরক্ষণ বাটনে' ক্লিক করুন।

এবার আপনার ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড ২ বার দিয়ে এখানে ক্লিক করে একাউন্ট তৈরি করুন, বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: লগইন এবং জিডির আবেদন

'প্রবেশ করুন' বাটনে ক্লিক করে মোবাইল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন বাটনে ক্লিক করুন।

এখান থেকে আপনি ড্যাশবোর্ড থেকে অপেক্ষমান আবেদন, গৃহীত আবেদন, প্রক্রিয়াধীন আবেদন, তদন্তাধীন জিডি, নিষ্পত্তিকৃত জিডি ইত্যাদি অপশন দেখতে পাবেন।

জিডির আবেদন করার জন্য হারানো, পাওয়া বা অন্যান্য যেকোন একটি সিলেক্ট করতে হবে।

আপনার কোন কিছু হারিয়ে গেলে (যানবাহন, কম্পিউটার, মোবাইল, কার্ড, গহনা, ডকুমেন্ট ইত্যাদি) বা কোন কিছু পেলে এই অপশনগুলিতে ক্লিক করে জিডি করতে পারবেন।

যদি অন্য কোন কারণে জিডি করার দরকার হয়-

তাহলে অন্যান্য আবেদন বাটনে ক্লিক করতে হবে।

এর জন্য অন্যান্য আবেদন অপশনে ক্লিক করুন।

এখান থেকে আবেদনের ধরন নির্বাচন করুন।

আপনি অনেক অপশন দেখতে পাবেন। যেমন- অজ্ঞাত ফোন নাম্বার থেকে লটারি জেতা, জোর পূর্বক প্রেমের প্রস্তব দিয়ে বিরক্ত করা ইত্যাদি।

আপনার প্রয়োজন অনুযায়ী যেকোন একটি সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন।

এরপর বিবরণ লিখে পরবর্তী বাটনে ক্লিক করুন।

কোন কিছু হারিয়ে গেলে বা আপনি কোন কিছু পেলে জিডি করা-

যেটি হারিয়েছে বা যেটি পেয়েছেন, তা সিলেক্ট করুন।

এরপর হারানো বা পাওয়া জিনিসের বিস্তারিত তথ্য দিন।

জরুরী যোগাযোগে নাম, সম্পর্ক ফোন, বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম দিয়ে 'পরবর্তী' বাটনে ক্লিক করুন।

এরপর সনাক্তকরণ তথ্য, ছবি আপলোড করে 'পরবর্তী' বাটনে ক্লিক করুন।

স্থান ও সময়ের বিবরণের সকল ঘর পূরণ করুন।

এরপর অন্যের জন্য জিডি আবেদন করলে, হ্যাঁ সিলেক্ট করে তার তথ্য দিতে হবে।

নিজের জন্য আবেদন করলে না দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।

সব তথ্য একবার দেখে নিয়ে 'সাবমিট' করুন বাটনে ক্লিক করুন।

এরপর মোবাইলের ওটিপি দিতে হবে।

জিডির নম্বরটি সংরক্ষণ করে রাখুন।

আবেদন করার পর কী হবে?

আপনার আবেদনটি ড্যাশবোর্ডের 'অপেক্ষমান আবেদন' অপশন থেকে দেখতে পাবেন।

এখান থেকে জিডির ডিজিটাল কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

আবেদনটি সংশ্লিষ্ট থানার দায়িত্বরত কর্মকর্তার কাছে চলে যাবে।

তিনি তথ্য যাচাই-বাছাই করে এটি অনুমোদন (Approve) করবেন।

জিডিটি অনুমোদিত হলে বা কোনো কারণে বাতিল হলে আপনার মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অনুমোদিত হওয়ার পর মূল জিডি কপিটি স্বাক্ষর ও সিলসহ অনলাইন থেকেই ডাউনলোড করা যায়, যা আইনগতভাবে সম্পূর্ণ বৈধ।

অনলাইন জিডি করার সুবিধা

আমরা অনলাইনে জিডি করার নিয়ম সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারলাম।

এখন আমরা জানবো অনলাইনে জিডি করার সুবিধা গুলি কি কি-

১. থানায় যাওয়ার যাতায়াত খরচ এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা নেই।

২. দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় এই সেবাটি পাওয়া যায়।

৩. আপনার জিডির বর্তমান অবস্থা (Status) অনলাইনেই ট্র্যাক করা যায়।

৪. সরাসরি নিজের অ্যাকাউন্ট থেকে আবেদন করায় কোনো ধরনের প্রতারণার সুযোগ থাকে না।

সাধারণ জিজ্ঞাসা - অনলাইনে জিডি করার নিয়ম

১. অনলাইনে জিডি করতে কি কোনো টাকা লাগে?

না, অনলাইনে জিডি করা সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে।

বাংলাদেশ পুলিশের এই সেবার জন্য কোনো ফি দিতে হয় না।

২. অনলাইন জিডির কপি কি সব জায়গায় গ্রহণযোগ্য?

হ্যাঁ, অনলাইন থেকে ডাউনলোড করা কিউআর কোড (QR Code) এবং ডিজিটাল স্বাক্ষরযুক্ত জিডির কপিটি আইনগতভাবে সম্পূর্ণ বৈধ এবং সব জায়গায় গ্রহণযোগ্য।

৩. জিডি এপ্রুভ বা অনুমোদন হতে কত সময় লাগে?

সাধারণত আবেদন সাবমিট করার পর সংশ্লিষ্ট থানার দায়িত্বরত কর্মকর্তা কয়েক ঘণ্টার মধ্যে তথ্য যাচাই করে এটি অনুমোদন করে দেন।

অনুমোদন হলে মোবাইলে এসএমএস আসে।

৪. ভুল তথ্য দিয়ে জিডি করলে কী হবে?

অনলাইনে কোনো মিথ্যা বা ভুল তথ্য দিয়ে জিডি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এমনটি করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

৫. জাতীয় পরিচয়পত্র (NID) ছাড়া কি অনলাইনে জিডি করা সম্ভব?

না, অনলাইন জিডি সিস্টেমে পরিচয় নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, জন্মতারিখ এবং লাইভ ছবি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক।

উপসংহার

পরিশেষে বলা যায়, অনলাইনে জিডি দেশের আইনি সেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিয়েছে।

এতে থানায় যাওয়ার ঝামেলা থাকছে না।

এছাড়া সময়ের অপচয় এবং দালালদের দৌরাত্ম্য কমে এসেছে।

প্রযুক্তির এই সুবিধা ব্যবহার করে আমরা যেকোনো হারানো বা প্রাপ্তির তথ্য মুহূর্তেই থানায় অন্তর্ভুক্ত করতে পারি।

তাই আমাদের সকলের অনলাইনে জিডি করার নিয়ম জানা উচিত

The post অনলাইনে জিডি করার নিয়ম ২০২৬ appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/onlinegd/feed/ 0
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি? https://asprivate.com/birthclost/ https://asprivate.com/birthclost/#respond Mon, 04 May 2026 04:50:52 +0000 https://asprivate.com/?p=28261 The post জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি? appeared first on Asprivate IT.

]]>

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় সম্পর্কে সঠিক ধারণা থাকা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়।

বর্তমান ডিজিটাল যুগে জন্ম নিবন্ধন সনদ কেবল একটি কাগজ নয়।

এর মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়া যায়।

তবে অনেক সময় অসাবধানতাবশত এই জন্ম সনদটি হারিয়ে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

তবে আপনি খুব সহজেই এই জন্ম সনদটি পুররুদ্ধার করতে পারবেন।

এই ব্লগে আমরা জন্ম নিবন্ধন পুনরুদ্ধারের সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় সম্পর্কে জানা না থাকলে অনেক নাগরিক সেবা গ্রহণ করা অসম্ভব হয়ে পড়ে।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়

এ তাই আমাদের অবশ্যই জন্ম সনদটি হারিয়ে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এখন দেখে নিন এই জন্ম সনদটি হারিয়ে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে-

১. জন্ম নিবন্ধন ছাড়া বর্তমানে স্কুলে নতুন শ্রেণিতে ভর্তি বা রেজিস্ট্রেশন করা প্রায় অসম্ভব।

২. নতুন পাসপোর্ট তৈরি বা ভোটার তালিকায় নাম সংযুক্ত করতে প্রয়োজন অনলাইন জন্ম সনদ।

৩.অপ্রাপ্তবয়স্কদের ব্যাংক হিসাব খোলা বা সরকারি সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে এই সনদের কোনো বিকল্প নেই।

৪. সরকারি বিভিন্ন ভাতা ও বিভিন্ন শিক্ষা উপবৃত্তির সুবিধা ভোগ করতে এটির প্রয়োজন হয়।

৫. ভিসার আবেদন বা বিদেশের নাগরিকত্বের প্রমাণের জন্য জন্ম নিবন্ধনের ভেরিফাইড কপি দেখাতে হয়।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় - ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর থাকলে

আপনার কাছে যদি জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নম্বর এবং জন্ম তারিখ জানা থাকে, তবে হারানো সনদ ফিরে পাওয়া সহজ হবে। নিচে বিস্তারিত ধাপগুলো দেওয়া হলোঃ

১. অনলাইন ডাটাবেজে তথ্য যাচাই

সবার আগে নিশ্চিত হতে হবে আপনার তথ্যটি অনলাইনে সচল আছে কি না। এর জন্য এই লিংকে ক্লিক করুন।

ওয়েবসাইটে প্রবেশ করে মেনু থেকে জন্ম নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এ ক্লিক করুন।

আপনার ১৭ ডিজিটের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে 'Search' বাটনে ক্লিক করুন।

স্ক্রিনে আপনার নাম ও ঠিকানা দেখালে বুঝবেন আপনার তথ্যটি অনলাইন করা আছে। আপনি চাইলে এই পেজটি তাৎক্ষণিক প্রিন্ট করে জরুরি কাজ চালাতে পারেন।

২. অনলাইন পুনর্মুদ্রণ (Reprint) আবেদন

সীল ও স্বাক্ষরযুক্ত মূল কপি পেতে আপনাকে অনলাইন পোর্টালে গিয়ে 'পুনর্মুদ্রণের' আবেদন করতে হবে:

১. এই লিংকে যেয়ে 'জন্ম নিবন্ধন' মেনু থেকে 'জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ' অপশনে ক্লিক করুন।

২. আপনার ১৭ ডিজিটের নম্বর ও জন্ম তারিখ দিয়ে পুনরায় সার্চ করুন এবং 'আবেদন করুন' বাটনটি নির্বাচন করুন।

৩. এরপর নিজ অথবা অভিভাবক সিলেক্ট করে সকল তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

৪. অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত অ্যাপ্লিকেশন ফরমটি প্রিন্ট করে নিন।

৫. এরপর নিচের নথিগুলো নিয়ে আপনার নির্বাচিত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন.

৬. ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সনদটি পেয়ে যাবেন।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় - ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর না থাকলে

যদি আপনার কাছে জন্ম নিবন্ধনের নম্বর না থাকে এবং কোনো ফটোকপিও খুঁজে না পান।

তবে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার নম্বরটি ফিরে পেতে পারেন:

১. সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ

আপনার জন্ম নিবন্ধন যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে করা হয়েছিল, সরাসরি সেখানে যোগাযোগ করাই সবচেয়ে কার্যকর উপায়।

সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাকে আপনার নাম, পিতা-মাতার নাম এবং জন্ম তারিখ প্রদান করুন। তারাই আপনাকে আপনাকে জন্ম সনদের ডিটেইল দিয়ে দিতে পারবেন।

এছাড়া বর্তমানে অনেক জন্ম নিবন্ধন বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে ডিজিটালভাবে সংযুক্ত থাকে।

সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা আপনার বাবা বা মায়ের এনআইডি নম্বর দিয়ে সার্চ করে তাদের অধীনে নিবন্ধিত সন্তানদের তালিকা দেখতে পারবেন।

নম্বরটি পাওয়ার পর করণীয়

একবার নম্বরটি সংগ্রহ করতে পারলে আপনার কাজ শেষ। এরপর আপনি আগের পদ্ধতিতে:

bdris.gov.bd পোর্টালে গিয়ে তথ্য যাচাই করতে পারবেন।

অনলাইনে 'পুনর্মুদ্রণ' (Reprint) এর আবেদন করে সীলযুক্ত মূল কপি সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে কি নতুন করে আবেদন করা যাবে?

জন্ম নিবন্ধন একবার করা থাকলে তা হারিয়ে গেলে নতুন করে আবেদন করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি করলে সিস্টেমে 'ডুপ্লিকেট' হিসেবে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে।

যদি আপনার নিবন্ধনটি আগে থেকেই অনলাইন করা থাকে, তবে নতুন আবেদন না করে হারানো কপিটি 'পুনর্মুদ্রণ' বা 'Reprint' করাই হচ্ছে সঠিক নিয়ম।

নতুন করে আবেদন করলে তথ্যের অমিল হতে পারে।

যা ভবিষ্যতে পাসপোর্ট বা এনআইডি করার সময় বড় ধরনের আইনি জটিলতা তৈরি করবে।

তাই নতুন নিবন্ধনের চেষ্টা না করে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করে আপনার পুরনো তথ্যটি খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ।

আপনার ডাটাবেজে তথ্য আগে থেকেই সংরক্ষিত থাকায় শুধুমাত্র সরকারি ফি জমা দিয়েই আপনি আপনার পুরনো মূল সনদটি ফিরে পেতে পারেন।

সাধারণ জিজ্ঞাসা

১. হারানো কপি তুলতে সরকারি ফি কত?

সাধারণত জন্ম নিবন্ধনের পুনর্মুদ্রণ (Reprint) ফি ৫০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে হয়ে থাকে।

এলাকাভেদে এই ফি কিছুটা কম-বেশি হতে পারে।

২. অনলাইন কপি দিয়ে কি সব কাজ চলবে?

অনলাইন কপি দিয়ে আপনি তথ্য যাচাই বা প্রাথমিক কিছু কাজ করতে পারবেন।

তবে পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট বা বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই সংশ্লিষ্ট কার্যালয়ের সীল ও স্বাক্ষরযুক্ত মূল সনদটির প্রয়োজন হবে।

৩. আমার জন্ম নিবন্ধন অনলাইন করা নেই, এখন হারিয়ে গেছে। আমি কী করব?

আপনার জন্ম নিবন্ধন যদি আগে থেকে অনলাইন করা না থাকে এবং সেটি হারিয়ে যায়, তবে আপনাকে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে হতে পারে।

তবে সেক্ষেত্রে আগে নিশ্চিত হতে হবে যে আপনার আগের ম্যানুয়াল তথ্যগুলো ডাটাবেজে নেই।

৪. হারানো কপি পেতে কত দিন সময় লাগে?

অনলাইনে আবেদন করার পর আপনি যখন সংশ্লিষ্ট কার্যালয়ে (ইউনিয়ন পরিষদ/পৌরসভা) যোগাযোগ করবেন।

তখন তারা যাচাই-বাছাই শেষে সাধারণত ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যেই আপনাকে নতুন কপি প্রদান করে থাকে।

উপসংহার

পরিশেষে বলা যায়, জন্ম নিবন্ধন সনদ আমাদের নাগরিক জীবনের একটি অপরিহার্য অংশ।

 তাই এটি হারিয়ে যাওয়া সাময়িকভাবে দুশ্চিন্তার কারণ হতে পারে।

তবে বর্তমানে সরকারি সেবাগুলো ডিজিটাল হওয়ায় এবং অনলাইন ডাটাবেজ অত্যন্ত শক্তিশালী হওয়ায়, সঠিক পদ্ধতি জানা থাকলে এটি ফিরে পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

নিবন্ধন নম্বর মনে থাকুক বা না থাকুক, ধৈর্য ধরে আইনি ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার পরিচয়পত্রটি পুনরুদ্ধার করতে পারেন।

তাই আতঙ্কিত না হয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং ভবিষ্যতে নিরাপত্তার খাতিরে মূল কপির পাশাপাশি এর ডিজিটাল ভার্সনটি সুরক্ষিত কোনো স্থানে সংরক্ষণ করুন।

The post জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি? appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/birthclost/feed/ 0
বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করার সঠিক নিয়ম ২০২৬ https://asprivate.com/electricmeter/ https://asprivate.com/electricmeter/#respond Sun, 03 May 2026 06:30:51 +0000 https://asprivate.com/?p=28110 The post বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করার সঠিক নিয়ম ২০২৬ appeared first on Asprivate IT.

]]>

মিটার পরিবর্তনের জন্য আবেদন করার বিষয়টি এখন অনেক সহজ ও ডিজিটাল হয়ে গেছে।

বর্তমানে বিদ্যুৎ সেবাকে গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিটার নষ্ট হওয়া, পুড়ে যাওয়া বা কারিগরি ত্রুটির কারণে সঠিক রিডিং না আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই বিদ্যুৎ অফিসে গিয়ে অযথা সময় ও শ্রম ব্যয় করেন।

তাই আজকের ব্লগে আমি দ্রুত মিটার পরিবর্তনের আবেদন করার সঠিক উপায়গুলো বিস্তারিত আলোচনা করব।

কেন মিটার পরিবর্তনের জন্য আবেদন করার প্রয়োজন হয়?

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সঠিক রিডিং নিশ্চিত করার জন্য নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে মিটার পরিবর্তনের আবেদন করা অপরিহার্য হয়ে পড়ে।

মিটার পরিবর্তনের জন্য আবেদন

যে সকল কারণে মিটার পরিবর্তন করার প্রয়োজন হয়, দেখুন-

১. মিটার পুরোপুরি বন্ধ হয়ে গেলে বা রিডিং দেওয়া বন্ধ করলে

২. ডিজিটাল মিটারের স্ক্রিন ঝাপসা হয়ে গেলে বা রিডিং দেখা না গেলে

৩. শর্ট সার্কিট বা কারিগরি ত্রুটির কারণে মিটার পুড়ে গেলে

৪. অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজনে মিটারের লোড ক্ষমতা বাড়াতে

৫. ব্যবহৃত বিদ্যুৎ ও বিলের মধ্যে বড় ধরনের অসঙ্গতি দেখা দিলে মিটার পরীক্ষা বা পরিবর্তন দরকার।

৬. এনালগ সিস্টেম থেকে আধুনিক স্মার্ট প্রিপেইড মিটারে যাওয়ার জন্য

৭. অনেক পুরনো মডেলের মিটার সরিয়ে আধুনিক কারিগরি সুবিধাসম্পন্ন মিটার স্থাপনের জন্য

সরাসরি অফিসে যেয়ে মিটার পরিবর্তনের জন্য আবেদন করার নিয়ম

অনলাইনের ঝামেলা এড়াতে সরাসরি অফিসে গিয়ে অফলাইনে আবেদন করা অনেক ক্ষেত্রে দ্রুত ও কার্যকর হয়।

নিচে অফলাইনে আবেদনের নিয়মগুলো ধাপে ধাপে দেওয়া হলো:

মিটার পরিবর্তনের অফলাইন আবেদন প্রক্রিয়া-

১. সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ

আপনার বিদ্যুৎ বিলের কাগজের ওপরের অংশে লেখা আপনার নির্দিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী অফিসে (যেমন: পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, নেসকো বা ডেসকো অফিস) সরাসরি উপস্থিত হন।

অফিসের 'গ্রাহক সেবা কেন্দ্র' বা 'হেল্প ডেস্ক' থেকে মিটার পরিবর্তনের জন্য নির্ধারিত আবেদন ফর্মটি সংগ্রহ করুন।

২. আবেদন ফর্ম পূরণ

ফর্মে আপনার গ্রাহক নম্বর (Account Number), মিটার নম্বর, বর্তমান ঠিকানা এবং মিটার পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ (যেমন: মিটার নষ্ট, ডিসপ্লে সমস্যা বা পুড়ে যাওয়া) স্পষ্টভাবে উল্লেখ করে স্বাক্ষর করুন।

৩. প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা

আবেদনপত্রের সাথে সাধারণত নিচের কাগজগুলোর ফটোকপি জমা দিতে হবে-

  • আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের (NID) পরিষ্কার ফটোকপি।
  • সর্বশেষ পরিশোধিত বিদ্যুৎ বিলের কপি (যাতে কোনো বকেয়া না থাকে)।

৪. ডিমান্ড নোট বা ফি পরিশোধ

আবেদনটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিলে তিনি আপনার তথ্য যাচাই করে একটি 'পে-স্লিপ' বা 'ডিমান্ড নোট' দেবেন।

সেই স্লিপ অনুযায়ী নির্দিষ্ট ব্যাংকে বা অফিসের ক্যাশ কাউন্টারে নির্ধারিত মিটার টেস্টিং ফি জমা (মিনিমাম ২৭৬ টাকা) দিয়ে রসিদটি নিজের কাছে সংরক্ষণ করুন।

ফি জমা দেওয়ার পর আপনার আবেদনটি কারিগরি বিভাগে পাঠানো হবে।

৫. পরিদর্শন ও মিটার পরিবর্তন:

এরপর ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে অফিসের লাইনম্যান বা টেকনিশিয়ান আপনার ঠিকানায় এসে পুরনো মিটারটি পরীক্ষা করবেন এবং নতুন মিটার স্থাপনের ব্যবস্থা নেবেন।

এই আবেদন অনলাইনে না করে সরাসরি অফিসে করা কেন ভালো?

মিটার পরিবর্তনের জন্য আবেদন অনলাইনে করার চেয়ে সরাসরি অফিসে গিয়ে অফলাইনে করা অনেক ক্ষেত্রে বেশি সুবিধাজনক এবং কার্যকর।

বিশেষ করে কারিগরি জটিলতা এড়িয়ে দ্রুত সমাধান পাওয়ার জন্য অফলাইন পদ্ধতিটিই সেরা হওয়ার কারণগুলো নিচে দেওয়া হলো-

১. অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি কথা বলে আপনার মিটারের সমস্যার গুরুত্ব বোঝানো যায়।

২. আবেদন ফর্মে কোনো ভুল থাকলে বা প্রয়োজনীয় কাগজ কম থাকলে সেখানেই তাৎক্ষণিকভাবে সংশোধন করা সম্ভব।

৩. ওয়েবসাইটের সার্ভার সমস্যা, ওটিপি (OTP) না আসা বা টেকনিক্যাল এররের ঝামেলায় পড়তে হয় না।

৪. ব্যাংকে বা অফিসের বুথে সরাসরি ফি জমা দিয়ে সাথে সাথে নিশ্চিত রসিদ সংগ্রহ করা যায়।

৫. অনেক সময় সরাসরি আবেদনের ফলে কারিগরি বিভাগ দ্রুত লাইনম্যান বা টেকনিশিয়ান পাঠানোর ব্যবস্থা করে।

৬. মিটারটি কি আসলেই পরিবর্তন করতে হবে নাকি মেরামত করলেই চলবে, সেই বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ পাওয়া যায়।

৭. আবেদনটি সঠিকভাবে জমা হয়েছে কি না, তা নিয়ে কোনো প্রকার সংশয় বা অনিশ্চয়তা থাকে না।

সাধারণ জিজ্ঞাসা

১. মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে কতদিন সময় লাগে?

আবেদন এবং ফি জমা দেওয়ার পর সাধারণত ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ অফিসের প্রতিনিধি এসে মিটার পরিবর্তনের কাজ সম্পন্ন করেন।

২. মিটার নষ্ট থাকা অবস্থায় বিদ্যুৎ বিল কীভাবে আসবে?

মিটার নষ্ট থাকলে সাধারণত আপনার আগের কয়েক মাসের ব্যবহারের ওপর ভিত্তি করে একটি গড় বিল (Average Bill) প্রদান করা হয়।

৩. মিটার পুড়ে গেলে কি জরিমানা দিতে হয়?

যদি মিটারটি শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে পুড়ে যায়, তবে সাধারণত জরিমানা লাগে না।

তবে গ্রাহকের অবহেলায় বা ওভারলোডের কারণে পুড়লে নতুন মিটারের মূল্য পরিশোধ করতে হতে পারে।

৪. মিটার পরিবর্তনের জন্য কি আলাদা করে নতুন করে ওয়্যারিং করতে হবে?

সাধারণত মিটার পরিবর্তনের জন্য নতুন ওয়্যারিং প্রয়োজন হয় না। তবে লোড বৃদ্ধির কারণে মিটার পরিবর্তন করলে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে মেইন সুইচ বা তার চেক করে নেওয়া ভালো।

উপসংহার

পরিশেষে বলা যায়, বিদ্যুৎ মিটার আপনার বাসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

তাই এর যেকোনো ত্রুটি অবহেলা করা উচিত নয়।

যদিও বর্তমানে অনলাইনে আবেদনের অনেক সুযোগ রয়েছে।

তবে মিটার পরিবর্তনের অনলাইন সিস্টেম খুব বেশি আপডেট নয়। এছাড়া এদের ওয়েবসাইটগুলির সকল অপশন ঠিকমত খুঁজে পাওয়া যায়না।

তাই সরাসরি অফিসে যেয়ে আবেদন করাই ভালো হবে।

আশা করি এই ব্লগ পড়ে আপনি কোনো বাড়তি ঝামেলা ছাড়াই আপনার মিটার পরিবর্তনের কাজটি সম্পন্ন করতে পারবেন।

The post বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করার সঠিক নিয়ম ২০২৬ appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/electricmeter/feed/ 0
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম ২০২৬ https://asprivate.com/banglatoenglish/ https://asprivate.com/banglatoenglish/#respond Sat, 02 May 2026 13:37:53 +0000 https://asprivate.com/?p=28030 The post জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম ২০২৬ appeared first on Asprivate IT.

]]>

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম জানা সকলের জন্য জরুরী।

বর্তমানে পাসপোর্ট তৈরি, উচ্চশিক্ষা কিংবা সরকারি নানা সুযোগ-সুবিধা পেতে ইংরেজি জন্ম সনদের প্রয়োজন হয়ে থাকে।

আপনার জন্ম সনদটি যদি বাংলায় বা পুরাতন সিস্টেমের হয়ে থাকে।

তবে আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই তা ইংরেজি করার জন্য আবেদন করতে পারবেন।

আপনার কাছে যদি জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট থাকে তাহলে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন।

এই ব্লগে আমরা জন্ম নিবন্ধন বাংলা বা পুরাতন সিস্টেম থেকে ইংরেজি বা ডিজিটাল করার নিয়ম সম্পর্কে জানবো।

কেন জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করা প্রয়োজন?

বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান, পাসপোর্ট এবং বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজে নির্ভুল ইংরেজি তথ্যের প্রয়োজনীয়তা মেটাতে ইংরেজি জন্ম সনদের প্রয়োজন হয়ে থাকে।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি

দেখে নিন কি কি কারণে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার প্রয়োজন পড়ে-

১. নতুন পাসপোর্ট তৈরি বা নবায়নের ক্ষেত্রে।

২. উচ্চশিক্ষা কিংবা বিদেশে পড়ার আবেদনের সময়।

৩. অন্য দেশে যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়াকরণে।

৪. অনেক ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকগুলো ইংরেজি জন্ম নিবন্ধন দাবি করে।

৫. বিভিন্ন সরকারি ও বেসরকারি ডিজিটাল সেবা সহজে পেতে।

৬. জাতীয় পরিচয়পত্র (NID) বা ড্রাইভিং লাইসেন্সের তথ্যের সাথে মিল রাখার জন্য।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য কি কি কাগজপত্র লাগবে?

বাংলা থেকে ইংরেজি করার প্রক্রিয়াটি নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য সঠিক প্রমাণপত্র থাকা একান্ত প্রয়োজন।

দেখে নিন যেসকল কাগজপাতি লাগবে-

১. বর্তমান জন্ম সনদের ফটোকপি

২. নামের সঠিক ইংরেজি বানান যাচাইয়ের জন্য জেএসসি, এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট।

৩. আবেদনকারীর পিতা ও মাতার এনআইডি কার্ড।

৪. আবেদনকারী যদি প্রাপ্তবয়স্ক হন তবে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম

বাংলা থেকে ইংরেজি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে সহজভাবে তুলে ধরা হলো:

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নির্ধারিত পোর্টালে প্রবেশ করুন এবং 'জন্ম নিবন্ধন' মেনু থেকে 'জন্ম নিবন্ধন তথ্য সংশোধন' অপশনটি নির্বাচন করুন।

ধাপ ২: জন্ম নিবন্ধন নম্বর ও তারিখ প্রদান

আপনার ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ও ক্যাপচা দিয়ে 'অনুসন্ধান' বাটনে ক্লিক করুন এবং আপনার নাম প্রদর্শিত হলে 'নির্বাচন করুন' বাটনে চাপ দিন।

ধাপ ৩: ইংরেজি তথ্য সংশোধন ও সংযোজন

'বিষয়' থেকে নামের প্রথম অক্ষর ইংরেজি, নামের শেষ অক্ষর ইংরেজি, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি সিলেক্ট করে চাহিত সংশোধিত তথ্য থেকে ইংরেজিতে লিখুন।

সবগুলিতে সংশোধনের কারণ হিসেবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে সিলেক্ট করুন।

ধাপ ৪: ঠিকানা ঠিক করা

জন্মস্থানের ঠিকানাতে টিক দিয়ে সম্পূর্ণ ঠিকানা বাংলা ও ইংরেজিতে ভালোভাবে পূরণ করুন।

জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই তে টিক দিন। স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই তে টিক দিন।

ধাপ ৫: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

তথ্যের সত্যতা প্রমাণের জন্য আপনার এনআইডির কপি/যেকোন স্কুল সার্টিফিকেটের কপি, পিতামাতার এনআইডির কপি/পিতামাতার ইংরেজি জন্ম সনদের কপির স্ক্যান করা বা মোবাইলে তোলা ছবি 'সংযোজন' বাটনে ক্লিক করে আপলোড করে দিন।

প্রতিটি ফাইলের সাইজ ২ mb এর বেশি হওয়া যাবেনা।

ধাপ ৬: আবেদনকারীর তথ্য ও সাবমিট

আবেদনকারী হিসেবে নিজ বা অভিভাবক সিলেক্ট করে তথ্য প্রদান করে একটি সচল মোবাইল নম্বর দিন এবং ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন করে আবেদনটি সাবমিট করুন।

ধাপ ৭: আবেদনপত্র প্রিন্ট ও ফি প্রদান

আবেদন সফল হলে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ফর্মটি প্রিন্ট করে নিন।

ফর্মের সাথে সকল ডকুমেন্টের ফটোকপি করে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় বা ওয়ার্ড কাউন্সিল অফিসে যেয়ে নির্ধারিত ফিসহ (সাধারণত ৫০ টাকা) জমা দিন।

ধাপ ৮: সনদ সংগ্রহ

সংশ্লিষ্ট অফিস আপনার দেওয়া তথ্য যাচাই করে অনুমোদন দিলে কয়েক দিনের (কমপক্ষে ৭ দিন) মধ্যেই আপনি ডিজিটাল ইংরেজি জন্ম নিবন্ধন সনদটি সংগ্রহ করতে পারবেন।

সাধারণ জিজ্ঞাসা

১. জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে কত টাকা লাগে?

সাধারণত তথ্য সংশোধনের জন্য সরকারি ফি ৫০ টাকা।

তবে এলাকাভেদে বা আবেদনের ধরণ অনুযায়ী ফি সামান্য কম-বেশি হতে পারে।

২. আবেদন করার কতদিন পর ইংরেজি সনদ পাওয়া যায়?

অনলাইনে আবেদন করার পর প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেওয়ার সাধারণত ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন সনদ পাওয়া যায়।

৩. বাবা-মায়ের জন্ম নিবন্ধন কি ইংরেজি থাকা বাধ্যতামূলক?

হ্যাঁ, ২০০১ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন ইংরেজি করার সময় পিতা ও মাতার জন্ম নিবন্ধনও ডিজিটাল এবং ইংরেজি থাকা আবশ্যক।

৪. ভুল ইংরেজি বানান সংশোধন করা যাবে কি?

হ্যাঁ, তবে এটি বেশ সময়সাপেক্ষ। তাই প্রথমবার আবেদন করার সময়ই আপনার সকল ডকুমেন্ট সঠিক দিন।

৫. আমি কি ঘরে বসে স্মার্টফোন দিয়ে এই কাজ করতে পারব?

অবশ্যই। ইন্টারনেটের সুবিধা থাকলে আপনি স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে bdris.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

উপসংহার

পরিশেষে বলা যায়, বর্তমান সময়ে সকল গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক কাজের জন্য ডিজিটাল ইংরেজি জন্ম নিবন্ধন থাকা জরুরী।

আপনি নিজেই খুব সহজে আপনার বাংলা সনদটি ইংরেজিতে রুপান্তর করার আবেদন করতে পারবেন।

আশা করি, এই ব্লগে দেখানো ধাপগুলো আপনাকে নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করতে সাহায্য করবে।

The post জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম ২০২৬ appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/banglatoenglish/feed/ 0
পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ও লাভ ২০২৬ https://asprivate.com/postofficein/ https://asprivate.com/postofficein/#respond Fri, 24 Apr 2026 04:52:59 +0000 https://asprivate.com/?p=27566 The post পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ও লাভ ২০২৬ appeared first on Asprivate IT.

]]>

পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম অত্যন্ত সহজ এবং নিরাপদ।

সরকারি গ্যারান্টি থাকায় গ্রামীণ ও শহর উভয় অঞ্চলের মানুষ এখানে নিশ্চিন্তে তাদের অর্থ পোস্ট অফিসে রাখতে পারেন।

বর্তমানে ব্যাংকিং খাতের অস্থিরতার মাঝেও ডাকঘর সঞ্চয় ব্যাংক তার বিশ্বস্ততা বজায় রেখেছে এবং বিনিয়োগকারীদের আকর্ষণীয় মুনাফা প্রদান করছে।

আপনিও চাইলে খুব সহজে পোস্ট অফিসে টাকা রাখতে পারেন।

মূলত মধ্যবিত্ত ও সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার বিভিন্ন মেয়াদে এসব সঞ্চয় স্কিম পরিচালনা করে থাকে।

এই ব্লগের মাধ্যমে আমরা পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ও সুবিধাগুলো বিস্তারিতভাবে জানবো।

পোস্ট অফিসে টাকা রাখার সুবিধা

আমরা পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম আগে আমরা জানব, এখানে টাকা রাখার কি কি সুবিধা রয়েছে।

পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম

নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত মুনাফার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পোস্ট অফিস বা ডাকঘর সঞ্চয় ব্যাংক একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

পোস্ট অফিসে টাকা রাখার সুবিধাগুলি হল-

১. এটি সরকারি মালিকানাধীন হওয়ায় এখানে আমানতকারীর মূলধন হারানোর কোনো ঝুঁকি থাকে না।

২. প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোর তুলনায় পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সাধারণত বেশি লাভ পাওয়া যায়।

৩. ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর মাত্র ৫% উৎস কর কর্তন করা হয়।

৪. দেশের প্রতিটি জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে ডাকঘর থাকায় খুব সহজেই টাকা জমা রাখা যায়।

৫. সাধারণ সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে ১, ২ বা ৩ বছর মেয়াদি বিভিন্ন স্কিমে টাকা রাখার সুযোগ রয়েছে।

৬. অভিভাবকগণ তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য নাবালক হিসেবে অ্যাকাউন্ট খোলার সুবিধা পান।

৭. একক নাম ছাড়াও স্বামী-স্ত্রী বা দুই ব্যক্তি মিলে যৌথভাবে সঞ্চয় করার সুযোগ থাকে।

৮. পরিবার সঞ্চয়পত্রের মতো স্কিমগুলোতে প্রতি মাসে নির্দিষ্ট হারে মুনাফা তুলে সংসার চালানোর সুযোগ পাওয়া যায়।

পোস্ট অফিসে টাকা রাখার স্কিম সমূহ

নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত মুনাফার জন্য সরকারি ডাকঘর সঞ্চয় ব্যাংক একটি অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য মাধ্যম।

বর্তমানে পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদে ও ভিন্ন ভিন্ন শ্রেণিতে টাকা রাখার বেশ কিছু লাভজনক স্কিম চালু রয়েছে।

পোস্ট অফিসে টাকা রাখার প্রধান স্কিমগুলো নিচে দেওয়া হলো:

১. সাধারণ হিসাব (General Account): এটি সাধারণ সঞ্চয়ী হিসাবের মতো, যেখানে সাড়ে ৭ শতাংশ হারে মুনাফা পাওয়া যায়

২. মেয়াদি হিসাব (Fixed Deposit): এটি ১, ২ বা ৩ বছর মেয়াদি বিনিয়োগ পদ্ধতি, যেখানে মেয়াদ শেষে চক্রবৃদ্ধি হারে সর্বোচ্চ ১১.৭৭ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যায়।

৩. ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: এটি সকল শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত একটি স্কিম, যাতে মেয়াদ শেষে মুনাফার হার ১১.৮৩ শতাংশ পর্যন্ত।

৪. পরিবার সঞ্চয়পত্র: এটি মূলত নারী, শারীরিক প্রতিবন্ধী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য, যা ৫ বছর মেয়াদে ১১.৯৩ শতাংশ পর্যন্ত মুনাফা দেয়।

৫. পেনশনার সঞ্চয়পত্র: অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ৫ বছর মেয়াদি এই স্কিমে মুনাফার হার ১১.৯৮ শতাংশ পর্যন্ত।

৬. ডাক জীবন বীমা (Postal Life Insurance): এটি অত্যন্ত কম প্রিমিয়ামে জীবন বীমা করার একটি সরকারি সুযোগ, যা মৃত্যু ঝুঁকি ও বিনিয়োগ উভয় সুবিধা দেয়।

৭. ডাকঘর সঞ্চয় ব্যাংক (বোনাস অ্যাকাউন্ট): নির্দিষ্ট মেয়াদে টাকা রাখলে আসলের সাথে আকর্ষণীয় বোনাস পাওয়ার বিশেষ ব্যবস্থা।

পোস্ট অফিসে টাকা রাখতে কি কি লাগে?

এখানে সঞ্চয়ী বা মেয়াদি হিসাব খোলার প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং এতে সরকারি নিরাপত্তা নিশ্চিত থাকে।

পোস্ট অফিসে টাকা রাখতে বা অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন-

১. আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

২. আবেদনকারীর এনআইডি (NID) কার্ডের ফটোকপি।

৩. নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি।

৪. বিনিয়োগের পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হলে ই-টিন (e-TIN) সার্টিফিকেটের কপি।

৫. হিসাবের আপডেট ও নিরাপত্তার জন্য আবেদনকারীর একটি সচল মোবাইল নম্বর।

পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম

এখানে টাকা রাখার জন্য প্রথমে আপনার নিকটস্থ প্রধান বা সাব-পোস্ট অফিসে গিয়ে নির্দিষ্ট আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

ফরমটি সঠিকভাবে পূরণ করে এর সাথে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নমিনির প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হয়।

বর্তমানে ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ই-টিন (e-TIN) সার্টিফিকেট এবং একটি সচল ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের পাতার কপি প্রদান করা বাধ্যতামূলক।

এরপর আপনার পছন্দমতো স্কিম (যেমন: সাধারণ, মেয়াদি বা সঞ্চয়পত্র) নির্বাচন করে নগদ টাকা বা চেকের মাধ্যমে জমা দিলেই একটি পাসবই বা সার্টিফিকেট প্রদান করা হবে।

এই পাসবইটি সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তী সময়ে টাকা জমা দেওয়া বা মুনাফা তোলার জন্য এটি প্রয়োজন হয়।

সাধারণ জিজ্ঞাসা

১. মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তোলা যায় কি?

হ্যাঁ, মেয়াদ শেষ হওয়ার আগেও টাকা তোলা যায়, তবে সেক্ষেত্রে সরকার নির্ধারিত মেয়াদের আগে টাকা তোলার জন্য লাভের হার কিছুটা কম পাওয়া যায়।

২. নমিনির গুরুত্ব কী এবং নমিনি পরিবর্তন করা যায় কি?

অ্যাকাউন্টধারীর মৃত্যুতে জমানো টাকা পাওয়ার জন্য নমিনি আবশ্যক এবং অ্যাকাউন্ট খোলার পর যেকোনো সময় নমিনি পরিবর্তন বা সংশোধন করা যায়।

৩. টাকা জমা দেওয়ার জন্য কি চেক ব্যবহার করা যায়?

হ্যাঁ, নগদ টাকার পাশাপাশি চেকের মাধ্যমেও পোস্ট অফিসে টাকা জমা দেওয়া সম্ভব।

উপসংহার - পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম

পরিশেষে বলা যায়, নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত মুনাফার জন্য পোস্ট অফিস একটি চমৎকার মাধ্যম।

সরকারি গ্যারান্টি এবং সহজ সঞ্চয় পদ্ধতির কারণে এটি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনি যদি ঝুঁকিহীনভাবে নিজের কষ্টার্জিত টাকা জমা রাখতে চান।

তবে পোস্ট অফিসের বিভিন্ন মেয়াদি স্কিম বা সঞ্চয়পত্র হতে পারে আপনার জন্য সেরা সমাধান।

তথ্যসূত্রঃ

বাংলাদেশ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এবং সরকারি সঞ্চয় পরিদপ্তরের সর্বশেষ গেজেট থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।

The post পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ও লাভ ২০২৬ appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/postofficein/feed/ 0
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার সহজ নিয়ম ২০২৬ https://asprivate.com/drivingcheck/ https://asprivate.com/drivingcheck/#respond Wed, 22 Apr 2026 03:51:03 +0000 https://asprivate.com/?p=27436 The post অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার সহজ নিয়ম ২০২৬ appeared first on Asprivate IT.

]]>

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রক্রিয়াটি এখন অনেক সহজ হয়ে গেছে।

এতে বিআরটিএ এর সেবা অনেক গতিশীল হয়েছে।

বর্তমানে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন এর পর সেটি বিতরণের জন্য প্রস্তুত কি না, তা জানার জন্য আর বিআরটিএ অফিসে যাওয়ার প্রয়োজন হয় না।

এখন ঘরে বসেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে লাইসেন্সের বর্তমান অবস্থা যাচাই করে নেওয়া যায়।

এতে করে আমাদের আর অফিসের যাওয়ার ঝামেলা থাকেনা ও তৃতীয় কোন ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়না।

আপনি যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন বা লাইসেন্সের মেয়াদ সম্পর্কে নিশ্চিত হতে চান।

তবে আপনার জন্য অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করা প্রয়োজন।

কেন অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করা জরুরি?

ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের আগে এর বৈধতা এবং বর্তমান স্ট্যাটাস নিশ্চিত করা উচিত।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক

অনলাইনে লাইসেন্স যাচাই করার সুবিধাগুলি হল-

১. লাইসেন্সটি আসল নাকি জাল তা ঘরে বসেই তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়।

২. লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার তারিখ জেনে সময়মতো নবায়নের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।

৩. স্মার্ট কার্ডটি বর্তমানে কোন অবস্থায় আছে বা কবে নাগাদ হাতে পাওয়া যাবে তা সহজেই ট্র্যাক করা যায়।

৪. রাস্তায় ট্রাফিক পুলিশের ঝামেলা এড়াতে নিজের কাছে সঠিক ও হালনাগাদ তথ্য থাকে।

৫. ডাটাবেজে আপনার ব্যক্তিগত তথ্যে কোনো ভুল থাকলে তা দ্রুত শনাক্ত করে সংশোধনের ব্যবস্থা নেওয়া যায়।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রক্রিয়াটি এখন বেশ আধুনিক এবং সহজতর।

মূলত ২টি উপায়ে আপনি এটি করতে পারেন:

১. স্মার্টফোন অ্যাপের মাধ্যমে

আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব সহজেই এটি চেক করা সম্ভব:

১. গুগল প্লে-স্টোর থেকে "BRTA Sheba" অ্যাপটি ইনস্টল করুন।

২. কিউ আর কোড স্ক্যানার এ ক্লিক করুন। এখানে একটি ক্যামেরা ওপেন হবে।

৩. আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের কিউয়ার কোডে ক্যামেরা ধরুন। আপনার কার্ডটি সঠিক থাকলে সকল তথ্য চলে আসবে।

২. বিআরটিএ সার্ভিস পোর্টালের (BSP) মাধ্যমে

১. প্রথমে এই লিংকে ক্লিক করুন।

২. পোর্টাল থেকে 'সেবা পেতে এখানে ক্লিক করুন', বাটনে ক্লিক করুন।

৩. যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে 'এখানে ক্লিক করুন' বাটনে ক্লিক করুন।

৪. আপনি ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদনের সময় যে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, তার মধ্যে মোবাইল ও পাসওয়ার্ড লাগবে। এগুলি দিয়ে 'লগিন' বাটনে ক্লিক করুন।

৫. ড্যাশবোর্ড থেকে 'ড্রাইভিং লাইসেন্স আবেদন' অপশনে ক্লিক করুন।

৬. এখান থেকে আপনি 'ই ড্রাইভিং লাইসেন্স' দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স দেখতে পাবেন। আপনি চাইলে সেটি ডাউনলোড করতে পারেন।

৭. নিচে থেকে 'দেখুন' বাটনে ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় স্ট্যাটাস দেখতে পাবেন।

সাধারণ জিজ্ঞাসা

১. অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করতে কি কোনো ফি লাগে?

না, বিআরটিএ-র অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে লাইসেন্স স্ট্যাটাস চেক করা সম্পূর্ণ ফ্রি।

২. কতদিন পর অনলাইনে স্ট্যাটাস চেক করা শুরু করা উচিত?

সাধারণত ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও ছবি) দেওয়ার ৭ থেকে ১০ কর্মদিন পর থেকেই অনলাইনে স্ট্যাটাস আপডেট হওয়া শুরু হয়।

৩. বিদেশে বসে কি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়?

হ্যাঁ, বিআরটিএ-র ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই আপনি আপনার লাইসেন্সের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

৪. স্মার্ট কার্ড লাইসেন্স পেতে সাধারণত কতদিন সময় লাগে?

আঙুলের ছাপ বা বায়োমেট্রিক দেওয়ার পর সাধারণত ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে।

উপসংহার - অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার এই আধুনিক ব্যবস্থা আমাদের প্রাত্যহিক জীবনকে অনেক বেশি সহজ ও ঝামেলামুক্ত করেছে।

এখন আর লাইসেন্সের অবস্থা জানতে বিআরটিএ এর অফিসে যাওয়ার দরকার হয়না।

এছাড়া কোন দালাল ধরতে হয়না।

মাঝেমধ্যেই অনলাইনের মাধ্যমে নিজের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস এবং মেয়াদ যাচাই করা জরুরী।

এতে করে যেমন আইনি জটিলতা থেকে মুক্ত থাকা যায়।

তেমনি রাস্তায় চলাচলের সময়ও আত্মবিশ্বাসী থাকা যায়।

তাই এখনই স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান চেক করুন।

The post অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার সহজ নিয়ম ২০২৬ appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/drivingcheck/feed/ 0
অনলাইনে পেনশনার লাইফ ভেরিফিকেশন করার নিয়ম https://asprivate.com/lifeverification/ https://asprivate.com/lifeverification/#respond Tue, 21 Apr 2026 04:56:22 +0000 https://asprivate.com/?p=27355 The post অনলাইনে পেনশনার লাইফ ভেরিফিকেশন করার নিয়ম appeared first on Asprivate IT.

]]>

অনলাইনে ঘরে বসে পেনশনার লাইফ ভেরিফিকেশন করার নিয়ম জানা থাকলে সহজেই এই কাজটি করা যায়।

বর্তমান ডিজিটাল যুগে সরকারি সেবাগুলো অনেক সহজ হয়ে গেছে।

এখন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চালু হয়েছে অনলাইনে লাইফ ভেরিফিকেশন বা জীবন যাচাইকরণ পদ্ধতি।

আগে প্রতি বছর সশরীরে নির্দিষ্ট দপ্তরে বা ব্যাংকে গিয়ে জীবিত থাকার প্রমাণ দিতে হতো।

যা বয়স্ক ও অসুস্থ পেনশনারদের জন্য ছিল বেশ কষ্টসাধ্য।

এখন ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

এই আধুনিক ব্যবস্থা যেমন সময়ের সাশ্রয় করছে।

তেমনি পেনশন সংক্রান্ত সেবাগুলোকে করেছে আরও স্বচ্ছ ও গতিশীল।

দেখে নিন, কিভাবে ঘরে বসে পেনশনার লাইফ ভেরিফিকেশন করা যায়।

লাইফ ভেরিফিকেশন কি?

লাইফ ভেরিফিকেশন হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।

যার মাধ্যমে তিনি এখনও জীবিত আছেন কি না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হয়।

পেনশনারের অস্তিত্ব নিশ্চিত হওয়ার পরই কেবল সরকার মাসিক পেনশনের অর্থ প্রদান অব্যাহত রাখে।

লাইফ ভেরিফিকেশন করার নিয়ম

আগে এটি সশরীরে ব্যাংক বা হিসাবরক্ষণ অফিসে গিয়ে সম্পন্ন করতে হলেও বর্তমানে বায়োমেট্রিক বা ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ঘরে বসেই করা যায়।

সাধারণত বছরে অন্তত একবার এই যাচাইকরণ সম্পন্ন করার নিয়ম রয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ ভেরিফিকেশন না করলে পেনশন সুবিধা সাময়িকভাবে স্থগিত হতে পারে।

অনলাইনে পেনশনার লাইফ ভেরিফিকেশন করার নিয়ম

সরকারি পেনশনারদের প্রতি বছর নির্দিষ্ট সময়ে তিনি জীবিত আছেন কিনা, তার প্রমাণস্বরুপ 'লাইফ ভেরিফিকেশন' করতে হয়।

দেখে নিন, কিভবে এটি অনলাইনে করতে হয়।

ধাপ ১: অ্যাপ ডাউনলোড ও লগইন

বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে 'Pensioner Verification'অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

প্রথমে গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল পেনশন অ্যাপটি ডাউনলোড করে নিন।

আপনার এনআইডি নম্বর এবং ইপিপিও (PPO) নম্বর দিয়ে লগইন করুন।

আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে, সেটি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

পেনশনের কেন্দ্রীয় হেল্পলাইন ০৯৬০৯০০০৫৫৫ নম্বরে কল করে আপনার পেনশনার মোবাইল নম্বর দিলেই ইপিপিও নম্বরটি জানিয়ে দিবে।

ধাপ ২: জীবন প্রমাণ বা লাইফ ভেরিফিকেশন অপশন

লগইন করার পর ড্যাশবোর্ডে "Life Verification" বা "জীবন প্রমাণ" নামে একটি বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

ধাপ ৩: ফেসিয়াল রিকগনিশন (চেহারা যাচাই)

এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সিস্টেম আপনার পরিচয় নিশ্চিত করতে আপনার লাইভ ছবি তুলবে।

ক্যামেরাটি চোখের লেভেলে ধরুন।

পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়ান।

স্ক্রিনে নির্দেশিত নির্দেশনা অনুযায়ী চোখ নাড়ান বা চোখের পলক ফেলুন। ডানে ও বামে ফেস ঘুরান।

সফলভাবে ছবি তোলা হলে স্ক্রিনে "Verification Successful" মেসেজ দেখাবে।

ধাপ ৪: স্ট্যাটাস যাচাই

ভেরিফিকেশন সাবমিট করার পর আপনি পুনরায় লগইন করে আপনার বর্তমান স্ট্যাটাস চেক করতে পারেন।

যদি সব ঠিক থাকে, তবে পরবর্তী এক বছরের জন্য আপনার লাইফ ভেরিফিকেশন আপডেট হয়ে যাবে।

অনলাইনে লাইফ ভেরিফিকেশন করার নিয়ম জানার সুবিধা

অনলাইনে লাইফ ভেরিফিকেশন বা জীবন যাচাই করার ফলে পেনশনারদের জীবন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়েছে। এর প্রধান সুবিধাগুলো নিচে দেওয়া হলো:

১. বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ  পেনশনাররা অফিসে যাতায়াতের ঝামেলা থেকে মুক্তি পান।

২. এর ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা থাকছেনা।

৩. পেনশনার যদি দেশের বাইরে বা পরিবারের সাথে অন্য কোনো শহরে অবস্থান করেন, তবে সেখান থেকেই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারেন।

৪. ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি ব্যবহারের ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং পরিচয় চুরি বা জালিয়াতি রোধ করা যায়।

৫. অনলাইনে সাবমিট করার পর যাচাইকরণের স্ট্যাটাস সাথে সাথেই জানা যায়।

৬. এই পদ্ধতিতে আলাদা করে কোনো প্রত্যয়নপত্র বা কাগজ জমা দেওয়ার প্রয়োজন পড়ে না।

সাধারণ জিজ্ঞাসা

১. লাইফ ভেরিফিকেশন কতদিন পরপর করতে হয়?

সাধারণত প্রতি বছর অন্তত একবার লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়।

২. অনলাইনে ভেরিফিকেশন করতে কী কী লাগে?

আপনার সচল একটি স্মার্টফোন, জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, পেনশন পেমেন্ট অর্ডার (PPO) নম্বর এবং পেনশন প্রোফাইলে নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন হবে।

৩. ফেস ভেরিফিকেশন বা ছবি না নিলে কী করব?

পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় গিয়ে পুনরায় চেষ্টা করুন। ফ্রন্ট ক্যামেরার লেন্স পরিষ্কার করে নিন এবং চোখের পলক ফেলে বা মাথা সামান্য নাড়িয়ে নির্দেশিকা অনুসরণ করুন।

৪. অ্যাপে লগইন করতে সমস্যা হলে করণীয় কী?

নিশ্চিত করুন আপনি সঠিক এনআইডি এবং ইপিপিও নম্বর দিচ্ছেন কিনা।

৫. অনলাইনে ভেরিফিকেশন না করলে কি পেনশন বন্ধ হয়ে যাবে?

হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ ভেরিফিকেশন সম্পন্ন না করলে সিস্টেম ধরে নেয় পেনশনার আর জীবিত নেই।

৬. স্মার্টফোন না থাকলে কীভাবে ভেরিফিকেশন করব?

আপনার যদি স্মার্টফোন না থাকে, তবে পরিবারের অন্য কারো ফোন থেকে অ্যাপ ব্যবহার করে অনলাইনে ভেরিফিকেশন করতে পারবেন।

উপসংহার

অনলাইনে লাইফ ভেরিফিকেশন পদ্ধতি পেনশনারদের জন্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

প্রযুক্তির এই সুফল কাজে লাগিয়ে এখন ঘরে বসেই অত্যন্ত সহজে ও নিরাপদে পেনশনের লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করা যায়।

দীর্ঘ লাইনে দাঁড়ানো বা যাতায়াতের সমস্যা ছাড়াই যেন বয়স্ক পেনশনাররা সহজেই এই সেবা গ্রহণ করতে পারেন।

সেই উদ্দেশ্যেই এই ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে।

তাই পেনশনারেরা সময়মতো লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করুন।

আর নিরবচ্ছিন্ন পেনশন সুবিধা ভোগ করুন।

The post অনলাইনে পেনশনার লাইফ ভেরিফিকেশন করার নিয়ম appeared first on Asprivate IT.

]]>
https://asprivate.com/lifeverification/feed/ 0