টিন সার্টিফিকেট অনলাইন আবেদন প্রক্রিয়াটি এখন আপনি আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়েই করতে পারবেন।
জমি বা ফ্ল্যাট কেনা-বেচা, ক্রেডিট কার্ড নেওয়া, ট্রেড লাইসেন্স করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইত্যাদি বিভিন্ন গুরত্বপূর্ণ কাজে এই টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে।
অনেকেই মনে করেন, এই সার্টিফিকেট তৈরি করা অনেক ঝামেলার কাজ।
কিন্তু বাস্তবে অনলাইনে আপনি মাত্র ৫ মিনিটে এই সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন।
আর এটি করতে আপনার কোন প্রকার খরচ করতে হবেনা।
এছাড়া আপনি অনলাইনে আবেদন করার সাথে সাথেই এই সার্টিফিকেট পেয়ে যাবেন।
যা আপনি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।
এই ব্লগের মাধ্যমে আপনার জানতে পারবেন, কিভাবে খুব সহজে টিন সার্টিফিকেট এর জন্য অনলাইন আবেদন করতে হয়।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে নিচের ডকুমেন্টগুলি কাছে রাখতে হবে।
- আপনার সচল জাতীয় পরিচয়পত্র (NID Card)।
- একটি সচল মোবাইল নম্বর (যেটিতে ওটিপি বা ভেরিফিকেশন কোড যাবে)।
- আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানার সঠিক তথ্য (পোস্টাল কোডসহ)।
টিন সার্টিফিকেট অনলাইন আবেদন করার প্রক্রিয়া
ধাপে ধাপে টিন সার্টিফিকেট করার আবেদন প্রক্রিয়াটি দেখে দিন-
ধাপ ১: রেজিস্ট্রেশন করা
১. প্রথমে এই লিংকে https://secure.incometax.gov.bd/TINHome ক্লিক করুন
২. ওয়েবসাইটের ওপরের মেনুবার থেকে ‘Register’ অপশনে ক্লিক করুন।
৩. এবার একটি ফর্ম আসবে। এখানে আপনার ইচ্ছামত একটি user id দিন।
এটি আপনি আপনার নাম ও তার সাথে কিছু সংখ্যা যোগ করে দিতে পারেন
৪. এরপর একটি Password দিন। এটি দুইবার লিখতে হবে।
৫. তারপর Security question থেকে যেকোন একটি সিলেক্ট করে, তার উত্তর নিচে লিখে দিন। এটি ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে এটি কাজে লাগবে।
৬. এরপর Country ও আপনার মোবাইল নম্বর দিন। Email Address দিতেও পারেন আবার নাও দিতে পারেন।
৭. সবশেষে Verification letters থেকে ক্যাপচা লেখাগুলি পূরণ করে Register বাটনে ক্লিক করুন।
৮. আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি Activation Code (OTP) যাবে। সেটি e-TIN Activation code বক্সে দিয়ে Activate বাটনে ক্লিক করুন।
ধাপ ২: লগিন করা
১. অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার পর উপরের মেনুর Login বাটনে ক্লিক করুন।
সেখানে আপনার User Id ও Password দিয়ে Login বাটনে ক্লিক করুন।
২. লগইন করার পর ড্যাশবোর্ডে ‘For TIN Registration click here’ নামক একটি লিংক দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
৩. এরপর Tin Source Information থেকে, Purpose of TIN এ অনেকগুলি অপশন পাবেন।
এখান থেকে যেকোন একটি সিলেক্ট করুন। এগুলির মধ্যে আপনার কোনটি না মিললে, others সিলেক্ট করুন।
৪. TIN Applying For a) individual-Bangladeshi সিলেক্ট করুন। b) তে Individual-Bangladeshi-Having NID সিলেক্ট করুন।
৫. Income Category থেকে অনেকগুলি অপশন পাবেন। যেকোন একটি সিলেক্ট করুন। আপনার সাথে কোন অপশন না মিললে others সিলেক্ট করুন।
৬. District of Income Source থেকে আপনার জেলা সিলেক্ট করুন।
৭. Source of Income থেকে অনেকগুলি অপশন পাবেন। যেকোন একটি সিলেক্ট করুন।
আপনার সাথে কোন অপশন না মিললে Income from other sources সিলেক্ট করুন।
৮. Other সিলেক্ট করলে Other Source লিখে দিন।
এরপর Next বাটনে ক্লিক করুন।
৯. তারপর Location of main source of income থেকে লোকেশনটি দিয়ে দিতে হবে। এরপর Go to Next বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: ব্যক্তিগত তথ্য প্রদান
১. এখানে Taxpayer’s Name থেকে আপনার নাম (NID অনুযায়ী) দিন।
২. এরপর আপনার Gender, Nid নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর দিয়ে Verify Mobile বাটনে ক্লিক করুন।
আপনার নম্বরে যে OTP আসবে, তা দিয়ে Verify OTP বাটনে ক্লিক করুন।
৩. তারপর আপনার পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রী যদি থাকে তার নাম (না থাকলে দরকার নেই) দিন।
৪. এগুলি দেওয়া হয়ে গেলে, নিচে থেকে Current Address (Country, Address, District, Thana) দিন।
Permanent Address একই হলে Same as current address এ টিক দিন। এরপর Go to Next বাটনে ক্লিক করুন।
৫. এরপর আপনার টিনটি দেখতে পাবেন।
এখান থেকে I hereby affirm অপশনটিতে টিক দিয়ে Submit Application বাটনে ক্লিক করুন।
এখানে একটি পপ আপ আসবে। সেখানে Agree and Continue বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: টিন সার্টিফিকেট ডাউনলোড
আপনি আপনার সম্পূর্ণ সার্টিফিকেট প্রিভিউ দেখতে পাবেন।
নিচের দিকের View Certificate বাটনে ক্লিক করে, আপনার অরিজিনাল সার্টিফিকেট দেখতে পাবেন ও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এরপর এটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।
টিন সার্টিফিকেট অনলাইন আবেদন এর ক্ষেত্রে কিছু সতর্কতা
অবলাইনে টিন সার্টিফিকেট আবেদন এর ক্ষেত্রে এই ৩টি বিষয় মেনে চলা জরুরী-
১. টিন সার্টিফিকেট করার সময় কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবেনা।
২. একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে কেবল একটিই টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।
৩. টিন সার্টিফিকেট থাকলে প্রতি বছর নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।
শূন্য আয় হলেও জিরো রিটার্ন জমা দিতে হবে। তাই প্রয়োজন ছাড়া শুধু শুধু টিন সার্টিফিকেট না খোলাই বুদ্ধিমানের কাজ।
টিন সার্টিফিকেট নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
১. টিন (TIN) সার্টিফিকেট তৈরি করতে কত টাকা খরচ হয়?
অনলাইনে ই-টিন সার্টিফিকেট তৈরি করতে কোনো টাকা লাগে না।
২. একটি এনআইডি (NID) কার্ড দিয়ে কয়টি টিন সার্টিফিকেট করা যায়?
একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে কেবল একটিই টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।
৩. টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স বা কর দিতে হবে?
না, টিন থাকলেই কর দিতে হবে না।
আপনার বার্ষিক আয় যদি করযোগ্য সীমার নিচে হয়, তবে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না।
৪. টিন সার্টিফিকেট থাকলে কি প্রতি বছর রিটার্ন জমা দিতে হবে?
হ্যাঁ, বর্তমান নিয়ম অনুযায়ী আপনার টিন সার্টিফিকেট থাকলে প্রতি বছর নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।
আয় না থাকলে ‘শূন্য রিটার্ন’ (Zero Return) জমা দিতে হবে।
উপসংহার – টিন সার্টিফিকেট অনলাইন আবেদন
এই ব্লগে আমরা অনলাইনে ই-টিন সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারলাম।
আশাকরি আপনারা খুব সহজেই যেকোন প্রয়োজনে নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন।
তবে মনে রাখবেন, টিন সার্টিফিকেট থাকলেই প্রতি বছর ট্যাক্স রিটার্ন দিতে হবে।
তাই বুঝে শুনে এর জন্য আবেদন করুন।


