মোটরসাইকেলের ট্যাক্স টোকেন অনলাইন কপি ডাউনলোড করার প্রক্রিয়াটি এখন অনেক সহজ হয়ে গেছে।
আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন ব্যবহার করে ট্যাক্স টোকেনের কপিটি ডাউনলোড করে নিতে পারবেন।
এই কাজটি করতে গিয়ে আগে অফিসে যেয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো।
তবে বর্তমানে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে যেকোনো সময় ট্যাক্স টোকেনের ফি পরিশোধ ও এর ই কপি ডাউনলোড করা সম্ভব।
অনলাইন থেকে ডাউনলোড করা এই কপিটি মূলত একটি ই-ট্যাক্স টোকেন (e-Tax Token)।
এটিতে একটি কিউআর (QR) কোড থাকে। যা স্ক্যান করে ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর বৈধতা যাচাই করতে পারে।
এই ব্লগে আমরা জানবো, কিভাবে অনলাইনে বাইকের ট্যাক্স টোকেন ডাউনলোড করা যায়।
ট্যাক্স টোকেন হলো সরকারের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) কর্তৃক মোটরযান মালিকদের দেওয়া একটি সার্টিফিকেট।
আপনি চাইলে নির্ধারিত পোর্টাল থেকে এই ট্যাক্স টোকেন অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
এটি মূলত প্রমাণ করে যে আপনি আপনার মোটরসাইকেল বা যানবাহনের জন্য নির্ধারিত বাৎসরিক সরকারি কর বা ট্যাক্স সঠিকভাবে পরিশোধ করেছেন।
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি মোটরযানের জন্য এই ট্যাক্স টোকেন থাকা এবং নির্দিষ্ট সময় পরপর তা নবায়ন করা বাধ্যতামূলক।
রাস্তায় চলাচলের সময় ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাড়ির বৈধতা যাচাইয়ের জন্য প্রাথমিক কাগজপত্র হিসেবে এটি পরীক্ষা করে থাকে।
সংক্ষেপে, এটি আপনার মোটরসাইকেলটি দেশের রাস্তায় আইনসম্মতভাবে চালানোর একটি সরকারি অনুমতিপত্র বা লাইসেন্স।
আপনি চাইলে নির্ধারিত পোর্টাল থেকে এই ট্যাক্স টোকেন অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
ট্যাক্স টোকেন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম
অনলাইনে মোটর ট্যাক্স টোকেন ডাউনলোড করার পুরো প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে সহজভাবে দেওয়া হলো:
ধাপ ১: বিআরটিএ পোর্টালে লগইন করুন
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে বিআরটিএ-এর পোর্টাল bsp.brta.gov.bd লিংকে প্রবেশ করুন।
এরপর উপরের মেনু থেকে নিবন্ধন বাটনে ক্লিক করুন।
এখান থেকে আপনার জন্ম তারিখ, মোবাইল নম্বর, এনআইডি নম্বর, সিকিউরিটি কোড দিয়ে একাউন্ট খুলে লগিন করুন।
ধাপ ২: মোটরযান তথ্য সংযুক্ত
প্রোফাইলে লগইন করার পর মূল ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখান থেকে ‘মোটরযান তথ্য’ তে ক্লিক করুন।
এরপর ‘মোটরযান সংযুক্ত করুন’ এ ক্লিক করুন।
এখান থেকে আপনার বাইকের রেজিস্ট্রেশন নম্বর অনুসন্ধান, উৎপাদনের বয়স, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নাম্বার দিন।
এরপর ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন। নিচে থেকে আপনার বাইকের সকল তথ্য দেখতে পাবেন। নিচের ‘সংযুক্ত করুন’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: ট্যাক্স টোকেন সার্টিফিকেট চেক করা
এরপর ড্যাশবোর্ড থেকে পুনরায় ‘মোটরযান তথ্য’ বাটনে ক্লিক করুন।
এখান থেকে আপনার বাইকের ট্যাক্স টোকেন সার্টিফিকেট দেখতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন।
ধাপ ৪: ধাপ ৩: ট্যাক্স টোকেন সার্টিফিকেট চেক করা
‘ট্যাক্স টোকেন সার্টিফিকেট’ বাটনে ক্লিক করে আপনি আপনার বাইকের ট্যাক্স টোকেন সার্টিফিকেটটি দেখতে পারবেন।
এই অনলাইন কপিটি আপনি পিডিএফ আকারে দেখতে পাবেন। আপনি চাইলে এই কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।
এই কপিতে থাকা কিউআর (QR) কোড স্ক্যান করে ট্রাফিক পুলিশ সহজেই আপনার ট্যাক্স টোকেনের বৈধতা যাচাই করতে পারবে।
FAQ – ট্যাক্স টোকেন অনলাইন কপি ডাউনলোড
১. অনলাইন থেকে ডাউনলোড করা ট্যাক্স টোকেন দিয়ে কি রাস্তায় চলাচল করা যাবে?
হ্যাঁ, যাবে। কারণ এই কপিতে থাকা কিউআর (QR) কোড স্ক্যান করে ট্রাফিক পুলিশ আপনার ট্যাক্স পরিশোধের বৈধতা যাচাই করতে পারে।
২. মোটরসাইকেলের ট্যাক্স টোকেনের মেয়াদ সাধারণত কতদিন হয়ে থাকে?
বাংলাদেশে মোটরসাইকেলের ট্যাক্স টোকেনের মেয়াদ সাধারণত ১০ বছরের জন্য হয়ে থাকে।
৩. নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স টোকেন নবায়ন না করলে কি জরিমানা দিতে হয়?
মেয়াদ শেষ হওয়ার পর ট্যাক্স টোকেন নবায়ন করতে গেলে প্রতি মাসের জন্য বিআরটিএ-এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট হারে জরিমানা দিতে হয়।
উপসংহার – ট্যাক্স টোকেন অনলাইন কপি ডাউনলোড
মোটরসাইকেলের ট্যাক্স টোকেন অনলাইন কপি ডাউনলোড করার এই নিয়মটি আমাদের সময় ও শ্রম উভয়ই বাঁচিয়ে দিয়েছে।
বিআরটিএ-এর এই ডিজিটাল উদ্যোগের ফলে দালালের দৌরাত্ম্য কমেছে ও সাধারণ বাইকাররা ভগান্তি থেকে মুক্তি পেয়েছেন।
তবে মনে রাখবেন, অনলাইন থেকে ডাউনলোড করা এই ই-ট্যাক্স টোকেনটি জরুরি প্রয়োজনে ট্রাফিক পুলিশের যাচাইকরণের জন্য অত্যন্ত কার্যকরী।
তবে আপনাকে মূল ট্যাক্স টোকেন কপিটি সংগ্রহ করে বাইকের সাথে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
তাই আর দেরি না করে আজই আপনার বাইকের ট্যাক্স টোকেনের মেয়াদ চেক করুন।
প্রয়োজন হলে ঘরে বসেই এই সহজ নিয়ম অনুসরণ করে আপনার ডিজিটাল কপিটি সংগ্রহে রাখুন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট


