টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড আবেদন প্রক্রিয়া এখন অনেক সহজ হয়ে গেছে।

এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষেরা স্বল্পমূল্যে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকেন।

এটি সরকার কর্তৃক একটি বিশেষ ব্যবস্থাপনা।

এর মাধ্যমে অনেক গরীব মানুষ স্বল্প টাকায় কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে নিজেদের জীবন অতিবাহিত করতে পারেন।

তবে এই কার্ড পেতে কিছু শর্ত রয়েছে।

আর আপনি যদি নিম্ন আয়ের মানুষ হয়ে থাকেন,তাহলে অনলাইনে এই টিসিবি কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

এই ব্লগে আমরা জানবো, কিভাবে টিসিবি ফ্যামিলি কার্ড এর জন্য আবেদন করতে হয়।

এছাড়া আমরা আরো জানবো, এই কার্ড এর সুবিধা গুলি কি কি আর এটি পেতে কি কি শর্ত রয়েছে।

এটি একটি এমন ফ্যামিলি কার্ড, যেটি দেখানোর মাধ্যমে স্বল্প ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা অল্প টাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারেন।

আগে এই কার্ডটি ডিজিটাল ছিল না।

আর এটি একটি হাতে লেখা কার্ড ছিল।

যার ফলে প্রচুর দুর্নীতি ও অনিয়ম দেখা দিত। অনেক ব্যক্তি একসাথে একাধিক কার্ড করতেন।

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড আবেদন

কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একাধিক কার্ড করতে পারবেন না।

বর্তমানে কার্ডটিতে কিউ আর কোড (QR) যুক্ত করা হয়েছে। 

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এর  সুবিধাগুলি হল –

১. কার্ডটি স্মার্ট ও কিউ আর কোড (QR) সম্বলিত হওয়ায়, ডিলাররা স্ক্যান করে পণ্য দিতে পারেনর

২. স্মার্ট কার্ড হওয়ায় সহজেই পণ্য বিতরণ করা সম্ভব হয়। কেননা এদের যাচাই-বাছাই প্রক্রিয়া অনেক সহজ হয়।

৩. অনলাইন ভিত্তিক কার্ড হওয়ায়, সকল পণ্যের হিসাব নিকাশ কর্মকর্তারা রাখতে পারেন।

৪. কার্ডটি স্মার্ট হওয়ায় শুধুমাত্র প্রকৃত সুবিধাভোগী এই কার্ডের মাধ্যমে পণ্য নিতে পারেন।

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এর মাধ্যমে কি কি পণ্য পাওয়া যায় 

এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে পণ্য সংগ্রহ করা যায়। এই পণ্যগুলি অনেক কম দামে পাওয়া যায়।

তবে পণ্য সংগ্রহের জন্য অবশ্যই আপনাকে আপনার স্মার্ট কার্ড টি সাথে রাখতে হবে।

যে সকল পণ্য পাওয়া যায় –

১. সয়াবিন তেল (প্রতি লিটার ১০০ টাকা)

২. মসুর ডাল (৬০ টাকা/কেজি)

৩. চিনি (৭০ টাকা/কেজি)

৪. চাল ৫ কেজি (৩০ থেকে ৫০ টাকা/কেজি)

৫. অন্যান্য: রমজান উপলক্ষে বা অন্য কোন নির্দিষ্ট সময়ে ছোলা, পেয়াজ ইত্যাদি পাওয়া যায়।

তবে সব সময় সকল পণ্য পাওয়া যায় না।

আর পণ্যের দামে কমবেশি হতে পারে।

বর্তমানে কি কি পণ্য পাওয়া যাবে আর কত দামে পাওয়া যাবে তার তালিকা, তাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

সাধারণত এই লিংক থেকে সেটি চেক করতে পারেন।

টিসিবির পণ্যগুলি সাধারণত ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে বিক্রয় করা হয়।

আর এইগুলি সাধারণত ডিলারদের দ্বারা পরিচালিত হয়।

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড আবেদন ও এটি পাওয়ার শর্ত সমূহ 

নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে অল্প দামের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পাওয়া যায়।

আর এই কার্ডটি সংগ্রহ করতে কিছু শর্ত ও যোগ্যতা রয়েছে।

এই কার্ড পাওয়ার শর্তগুলো হলো-

১.  জাতীয় পরিচয়পত্র

এই কার্ড পাওয়ার জন্য আপনার অবশ্যই একটি বৈধ জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

২. আর্থিক অবস্থা

সাধারণত এই কার্ডটি পাওয়ার জন্য দরিদ্র, দিনমজুর স্বল্প আয়ের ব্যক্তিরা অগ্রাধিকার পান।

৩. পরিবারের যেকোন একজন কার্ড পাবেন

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডটি একটি পরিবারের একজন ব্যক্তি নিতে পারবেন।

সাধারণত কোন পরিবারের প্রধান স্বামী বা স্ত্রী কে এই কার্ড দেওয়া হয়।

৪. স্থানীয় বাসিন্দার প্রমাণ

এই কার্ডটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার নিজ এলাকার স্থায়ী বাসিন্দার প্রমাণ দেখাতে হবে।

৫. অন্য কোন ভাতার এর আওতায় থাকলে

আপনি যদি বয়স্ক ভাতা, ভিজিডি বা ভিজিএফ এর আওতায় থাকেন, তাহলে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড নাও পেতে পারেন।

তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আপনি অন্য কোন ভাতার আওতা থাকাকালীন এই টিসিবি কার্ড পেতে পারেন।

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড আবেদন এর জন্য কি কি লাগবে 

বর্তমানে সরকারি উদ্যোগে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা পণ্য সামর্থ্যহীন মানুষের কাছে পৌঁছানোর জন্য টিসিবি কার্ড এর ব্যবস্থা করা হয়েছে।

এই কার্ড দেখিয়ে ভ্রাম্যমান ট্রাক এর মাধ্যমে ডিলাররা কম দামে পণ্য দিতে পারেন।

এতে করে গরিব ও স্বল্প আয়ের মানুষেরা অনেক উপকৃত হচ্ছেন।

তবে সবাইকেই এই কার্ড দেয়া হচ্ছে না। কয়েকটি শর্ত সাপেক্ষে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

টিসিবি কার্ড পাওয়ার আবেদন করতে প্রয়োজন হবে-

১. আবেদনকারির এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

২. যিনি আবেদন করছেন, তাকে অবশ্যই পরিবারের প্রধান হতে হবে।

৩. আবেদনকারীর এক কপি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪. পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি কার্ডের কপি বা জন্ম নিবন্ধন এর কপি

৫. একটি সচল মোবাইল নাম্বার, যা আবেদনকারীর এনআইডি দিয়ে নিবন্ধন করা হয়েছে।

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড আবেদন প্রক্রিয়া 

সাধারণত স্বল্প আয়ের পরিবার, দিনমজুর ও শ্রমজীবী, প্রতিবন্ধী ব্যক্তির পরিবার, বিধবা ইত্যাদি ক্যাটাগরির মানুষ এই কার্ড পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পেয়ে থাকেন।

এই কার্ড পাওয়ার আবেদন প্রক্রিয়া ভালোভাবে দেখুন-

১. স্থানীয় মেম্বার/কাউন্সিলর/চেয়ারম্যানের কার্যালয়ে যাওয়া

এই কার্ড পেতে আবেদনের জন্য আপনাকে স্থানীয় মেম্বার/কাউন্সিলর/চেয়ারম্যানের কার্যালয়ে যেতে হব।

২. আবেদন ফরম পূরণ

আপনার সকল তথ্য ও কাগজপাতি দিয়ে এই কার্ড পাওয়ার জন্য আবেদন ফরম পূরণ করে জমা দিন।

৩. কার্ড হাতে পাওয়া

আপনার আবেদনটি স্থানীয় জনপ্রতিনিধি ভালোভাবে যাচাই-বাছাই করবে।

আপনি টিসিবি কার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করলে, আপনার দেওয়া মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে।

৪. কার্ড একটিভ করা

এই কার্ডটি হাতে পাওয়ার পর আপনাকে এটি একটিভ করতে হবে।

এর জন্য TCB Smart Family Card Sheba নামক একটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।

এরপর আপনাকে কার্ডটি একটিভ করার জন্য কার্ডের কিউ আর কোড স্ক্যান করে, ছবি আপলোড করে,  OTP ও মুখ যাচাই সম্পন্ন করে একটিভ করে নিতে হবে।

৫. পণ্য সংগ্রহ করা

কার্ড একটিভ হয়ে গেলে আপনি আপনার অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে টিসিবি এর পণ্য স্বল্প খরচে নিতে পারবেন।

FAQ – টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড

১. টিসিবি কার্ড পাওয়ার আবেদন করতে কি কোন ফি দিতে হবে? 

না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

২. একই পরিবারে কতজন এই কার্ডটি পেতে পারেন?

একটি পরিবারের শুধুমাত্র একজন এই কার্ড পাবেন।

৩. টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাপটির নাম কি? 

এই অ্যাপটির নাম হল TCB Smart Family Card Sheba.

৪. টিসিবি কার্ড কোথায় থেকে সংগ্রহ করতে হবে? 

আপনার কার্ডটি ডেলিভারির জন্য প্রস্তুত হলে, আপনার নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে।

সেখানে আপনাকে জানানো হবে কোথায় থেকে কার্ডটি সংগ্রহ করতে হবে।

উপসংহার

এই ব্লগে আমরা টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড আবেদন প্রক্রিয়াটি খুব ভালোভাবে জানতে পারলাম।

এছাড়া এই কার্ড পাওয়ার শর্তগুলি বিস্তারিত জানতে পারলাম।

আশা করি আপনি যদি এই কার্ডের প্রকৃত সুবিধাভোগী হয়ে থাকেন।

তাহলে খুব সহজেই আপনার নিকটস্থ সিটি কর্পোরেশন ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা  কার্যালয় থেকে খুব সহজেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আপনি নিজে নিজে কোন আবেদন করতে সমস্যা হলে, কোন কর্মকর্তার সাহায্য নিতে পারেন।

তবে আপনাকে অবশ্যই সত্য ও সঠিক তথ্য দিতে হবে।

কেননা আপনার সকল তথ্য খুব ভালোভাবে যাচাই-বাছাই করা হবে।