জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় সম্পর্কে সঠিক ধারণা থাকা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়।
বর্তমান ডিজিটাল যুগে জন্ম নিবন্ধন সনদ কেবল একটি কাগজ নয়।
এর মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়া যায়।
তবে অনেক সময় অসাবধানতাবশত এই জন্ম সনদটি হারিয়ে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
তবে আপনি খুব সহজেই এই জন্ম সনদটি পুররুদ্ধার করতে পারবেন।
এই ব্লগে আমরা জন্ম নিবন্ধন পুনরুদ্ধারের সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় সম্পর্কে জানা না থাকলে অনেক নাগরিক সেবা গ্রহণ করা অসম্ভব হয়ে পড়ে।
এ তাই আমাদের অবশ্যই জন্ম সনদটি হারিয়ে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এখন দেখে নিন এই জন্ম সনদটি হারিয়ে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে-
১. জন্ম নিবন্ধন ছাড়া বর্তমানে স্কুলে নতুন শ্রেণিতে ভর্তি বা রেজিস্ট্রেশন করা প্রায় অসম্ভব।
২. নতুন পাসপোর্ট তৈরি বা ভোটার তালিকায় নাম সংযুক্ত করতে প্রয়োজন অনলাইন জন্ম সনদ।
৩.অপ্রাপ্তবয়স্কদের ব্যাংক হিসাব খোলা বা সরকারি সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে এই সনদের কোনো বিকল্প নেই।
৪. সরকারি বিভিন্ন ভাতা ও বিভিন্ন শিক্ষা উপবৃত্তির সুবিধা ভোগ করতে এটির প্রয়োজন হয়।
৫. ভিসার আবেদন বা বিদেশের নাগরিকত্বের প্রমাণের জন্য জন্ম নিবন্ধনের ভেরিফাইড কপি দেখাতে হয়।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় – ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর থাকলে
আপনার কাছে যদি জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নম্বর এবং জন্ম তারিখ জানা থাকে, তবে হারানো সনদ ফিরে পাওয়া সহজ হবে। নিচে বিস্তারিত ধাপগুলো দেওয়া হলোঃ
১. অনলাইন ডাটাবেজে তথ্য যাচাই
সবার আগে নিশ্চিত হতে হবে আপনার তথ্যটি অনলাইনে সচল আছে কি না। এর জন্য:
bdris.gov.bd লিঙ্কে প্রবেশ করুন।
এরপর মেনু থেকে জন্ম নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এ ক্লিক করুন।
আপনার ১৭ ডিজিটের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ‘Search’ বাটনে ক্লিক করুন।
স্ক্রিনে আপনার নাম ও ঠিকানা দেখালে বুঝবেন আপনার তথ্যটি অনলাইন করা আছে। আপনি চাইলে এই পেজটি তাৎক্ষণিক প্রিন্ট করে জরুরি কাজ চালাতে পারেন।
২. অনলাইন পুনর্মুদ্রণ (Reprint) আবেদন
সীল ও স্বাক্ষরযুক্ত মূল কপি পেতে আপনাকে অনলাইন পোর্টালে গিয়ে ‘পুনর্মুদ্রণের’ আবেদন করতে হবে:
১. bdris.gov.bd পোর্টালে গিয়ে ‘জন্ম নিবন্ধন’ মেনু থেকে ‘জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ’ অপশনে ক্লিক করুন।
২. আপনার ১৭ ডিজিটের নম্বর ও জন্ম তারিখ দিয়ে পুনরায় সার্চ করুন এবং ‘আবেদন করুন’ বাটনটি নির্বাচন করুন।
৩. এরপর নিজ অথবা অভিভাবক সিলেক্ট করে সকল তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৪. অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত অ্যাপ্লিকেশন ফরমটি প্রিন্ট করে নিন।
৫. এরপর নিচের নথিগুলো নিয়ে আপনার নির্বাচিত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন.
৬. ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সনদটি পেয়ে যাবেন।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় – ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর না থাকলে
যদি আপনার কাছে জন্ম নিবন্ধনের নম্বর না থাকে এবং কোনো ফটোকপিও খুঁজে না পান।
তবে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার নম্বরটি ফিরে পেতে পারেন:
১. সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ
আপনার জন্ম নিবন্ধন যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে করা হয়েছিল, সরাসরি সেখানে যোগাযোগ করাই সবচেয়ে কার্যকর উপায়।
সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাকে আপনার নাম, পিতা-মাতার নাম এবং জন্ম তারিখ প্রদান করুন। তারাই আপনাকে আপনাকে জন্ম সনদের ডিটেইল দিয়ে দিতে পারবেন।
এছাড়া বর্তমানে অনেক জন্ম নিবন্ধন বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে ডিজিটালভাবে সংযুক্ত থাকে।
সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা আপনার বাবা বা মায়ের এনআইডি নম্বর দিয়ে সার্চ করে তাদের অধীনে নিবন্ধিত সন্তানদের তালিকা দেখতে পারবেন।
নম্বরটি পাওয়ার পর করণীয়
একবার নম্বরটি সংগ্রহ করতে পারলে আপনার কাজ শেষ। এরপর আপনি আগের পদ্ধতিতে:
bdris.gov.bd পোর্টালে গিয়ে তথ্য যাচাই করতে পারবেন।
অনলাইনে ‘পুনর্মুদ্রণ’ (Reprint) এর আবেদন করে সীলযুক্ত মূল কপি সংগ্রহ করতে পারবেন।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কি নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করা যাবে
জন্ম নিবন্ধন একবার করা থাকলে তা হারিয়ে গেলে নতুন করে আবেদন করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি করলে সিস্টেমে ‘ডুপ্লিকেট’ হিসেবে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে।
যদি আপনার নিবন্ধনটি আগে থেকেই অনলাইন করা থাকে, তবে নতুন আবেদন না করে হারানো কপিটি ‘পুনর্মুদ্রণ’ বা ‘Reprint’ করাই হচ্ছে সঠিক নিয়ম।
নতুন করে আবেদন করলে তথ্যের অমিল হতে পারে।
যা ভবিষ্যতে পাসপোর্ট বা এনআইডি করার সময় বড় ধরনের আইনি জটিলতা তৈরি করবে।
তাই নতুন নিবন্ধনের চেষ্টা না করে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করে আপনার পুরনো তথ্যটি খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ।
আপনার ডাটাবেজে তথ্য আগে থেকেই সংরক্ষিত থাকায় শুধুমাত্র সরকারি ফি জমা দিয়েই আপনি আপনার পুরনো মূল সনদটি ফিরে পেতে পারেন।
FAQ: জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
১. হারানো কপি তুলতে সরকারি ফি কত?
সাধারণত জন্ম নিবন্ধনের পুনর্মুদ্রণ (Reprint) ফি ৫০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে হয়ে থাকে।
এলাকাভেদে এই ফি কিছুটা কম-বেশি হতে পারে।
২. অনলাইন কপি দিয়ে কি সব কাজ চলবে?
অনলাইন কপি দিয়ে আপনি তথ্য যাচাই বা প্রাথমিক কিছু কাজ করতে পারবেন।
তবে পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট বা বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই সংশ্লিষ্ট কার্যালয়ের সীল ও স্বাক্ষরযুক্ত মূল সনদটির প্রয়োজন হবে।
৩. আমার জন্ম নিবন্ধন অনলাইন করা নেই, এখন হারিয়ে গেছে। আমি কী করব?
আপনার জন্ম নিবন্ধন যদি আগে থেকে অনলাইন করা না থাকে এবং সেটি হারিয়ে যায়, তবে আপনাকে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে হতে পারে।
তবে সেক্ষেত্রে আগে নিশ্চিত হতে হবে যে আপনার আগের ম্যানুয়াল তথ্যগুলো ডাটাবেজে নেই।
৪. হারানো কপি পেতে কত দিন সময় লাগে?
অনলাইনে আবেদন করার পর আপনি যখন সংশ্লিষ্ট কার্যালয়ে (ইউনিয়ন পরিষদ/পৌরসভা) যোগাযোগ করবেন।
তখন তারা যাচাই-বাছাই শেষে সাধারণত ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যেই আপনাকে নতুন কপি প্রদান করে থাকে।
উপসংহার – জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
পরিশেষে বলা যায়, জন্ম নিবন্ধন সনদ আমাদের নাগরিক জীবনের একটি অপরিহার্য অংশ।
তাই এটি হারিয়ে যাওয়া সাময়িকভাবে দুশ্চিন্তার কারণ হতে পারে।
তবে বর্তমানে সরকারি সেবাগুলো ডিজিটাল হওয়ায় এবং অনলাইন ডাটাবেজ অত্যন্ত শক্তিশালী হওয়ায়, সঠিক পদ্ধতি জানা থাকলে এটি ফিরে পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
নিবন্ধন নম্বর মনে থাকুক বা না থাকুক, ধৈর্য ধরে আইনি ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার পরিচয়পত্রটি পুনরুদ্ধার করতে পারেন।
তাই আতঙ্কিত না হয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং ভবিষ্যতে নিরাপত্তার খাতিরে মূল কপির পাশাপাশি এর ডিজিটাল ভার্সনটি সুরক্ষিত কোনো স্থানে সংরক্ষণ করুন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট


