গাড়ির নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ বিআরটিএ থেকে সংগ্রহ করা একদম সহজ।

তবে নাম্বার প্লেট সংগ্রহের আগে, এটি রেডি আছে কিনা তা জানতে হবে।

আপনি চাইলেই অনলাইন অথবা এসএমএস এর মাধ্যমে সহজেই নাম্বার প্লেটের স্ট্যাটাস চেক করতে পারবেন।

সাধারণত নতুন গাড়ি কেনার পর নাম্বার প্লেটের প্রয়োজন পড়ে।

এই নাম্বার প্লেট না থাকলে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। যার ফলে অবশ্যই আপনাকে এটি সংগ্রহ করতে হবে।

আপনার নাম্বার প্লেটটি রেডি আছে কিনা তা জানার জন্য আগে অফিসে যে খোঁজ নিতে হতো।

তবে এখন আর সেই ঝামেলায় আপনাকে পড়তে হবে না।

এই ব্লগে আমরা অত্যন্ত সহজ উপায়ে জানব, গাড়ির নাম্বার প্লেট রেডি আছে কিনা বা অফিসে যেয়ে পাওয়া যাবে কিনা।

গাড়ির নাম্বার প্লেট (বা রেজিস্ট্রেশন প্লেট) হলো বিআরটিএ (BRTA) কর্তৃক যানবাহন শনাক্তকরণের জন্য একটি ধাতব বা প্লাস্টিকের ফলক।

এটি সাধারণত গাড়ির সামনে এবং পেছনে ঝুলিয়ে রাখা হয়।

প্রতিটি গাড়ির আলাদা আলাদা নাম্বার প্লেটে, থাকে আলাদা আলাদা নাম্বার থাকে ।

বর্তমানে বাংলাদেশে এনালগ প্লেটের পরিবর্তে ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি (RFID) ট্যাগ ব্যবহার করা হয়।

গাড়ির নাম্বার প্লেট

এই নাম্বার প্লেটের সূত্র ধরে ট্রাফিক বিভাগ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুহূর্তেই গাড়ির মালিকের নাম, ঠিকানা ও কাগজের তথ্য বের করতে পারে।

এছাড়া গাড়ি চুরি হলে বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হলে তা ট্র্যাকিং করতে এটি ব্যাবহার করা হয়।

তাই গাড়িতে এই নাম্বার সম্বলিত প্লেটটি থাকা খুবই জরুরী।

আর এটি গাড়িতে না থাকলে আপনি বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হবেন ।

গাড়ির নাম্বার প্লেট রেডি আছে কিনা তা চেক করার উপায়

আপনি আপনার গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটটির স্ট্যাটাস ২ ভাবে চেক করতে পারবেন।

দেখে নিন কি কি উপায়ে নাম্বার প্লেট চেক করবেন-

১. BRTA dnp and drc Checker অ্যাপের সাহায্যে

প্রথমে গুগল প্লে স্টোর থেকে BRTA dnp and drc Checker অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।

এরপর এফটি ওপেন করে Digital Number Plate অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী পেজে Registration number থেকে, মেট্রো সিলেক্ট করতে হবে।

এরপর গাড়ির কোড নাম্বার ও নাম্বার দিতে হবে।

নিচে যে ক্যাপচাটি থাকবে, সেটি পূরণ করে দিতে হবে।

তারপর search অপশনে ক্লিক করে আপনি আপনার গাড়ির নাম্বার প্লেটের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

২. এস এম এস এর মাধ্যমে

আপনার যদি ইন্টারনেটের সংযোগ না থাকে, তাহলে আপনি মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেই সহজেই আপনার গাড়ির নাম্বার প্লেটের স্ট্যাটাস চেক করতে পারবেন।

এর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে NP [space] Vehicle Registration Number (যেমন: NP DHC-XX-XXXX বা আপনার প্রাপ্ত স্লিপ/টোকেন অনুযায়ী ফরম্যাট)। এছাড়া আপনি শুধুমাত্র NP লিখতে পারেন।

এরপর মেসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ (26969) নম্বরে।

কয়েক সেকেন্ডের মধ্যে বিআরটিএ থেকে একটি নোটিফিকেশন আসবে।

সেখানে আপনার নম্বর প্লেটটি কি পর্যায়ে আছে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।

আপনাকে অবশ্যই আপনি গাড়ি রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বার ব্যবহার করেছেন সেই নাম্বার থেকে এসএমএস পাঠাতে হবে।

গাড়ির নাম্বার প্লেট রেডি হলে কিভাবে সংগ্রহ করবেন?

যদি অ্যাপের মাধ্যমে স্ট্যাটাস Ready for Fixation দেখায় বা বা এসএমএসের মাধ্যমে আপনাকে জানানো হয় যে আপনার নাম্বার প্লেটটি রেডি হয়েছে, তাহলে আপনাকে বিআরটিএ এর অফিসে যেতে হবে।

সেখানে আপনার নম্বর প্লেট ফি প্রদানের মূল রসিদ/মেমো, বায়োমেট্রিক প্রদান সংক্রান্ত স্লিপ বা এন একনলেজমেন্ট স্লিপ, গাড়ির মূল কাগজপত্র (রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাসেসমেন্ট স্লিপ), আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি নিয়ে যেতে হবে।

এগুলি দেখিয়ে আপনি আপনার গাড়িতে ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ বসিয়ে নিতে পারবেন।

FAQ

১. গাড়ি ছাড়া শুধু নাম্বার প্লেট সংগ্রহ করা যাবে কি?

না, বিআরটিএ পরিদর্শকের উপস্থিতিতে সরাসরি গাড়িতেই ডিজিটাল নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ পাঞ্চ/সংযোজন করে দেওয়া হয়।

২. নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজনের জন্য কি আলাদা কোনো ফি দিতে হয়?

না, নাম্বার প্লেটের সরকারি ফি আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সাথে পরিশোধ করা থাকে।

৩. নাম্বার প্লেট রেডি হতে সাধারণত কত দিন সময় লাগে?

সাধারণ নিয়মে বায়োমেট্রিক ও আবেদন সম্পন্ন করার পর ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট প্রস্তুত হয়ে যায়।

উপসংহার

এভাবে খুব সহজেই গাড়ির নাম্বার প্লেট রেডি আছে কিনা, তা সহজেই অনলাইনে চেক করা যায়।

সঠিক সময়ে নাম্বার প্লেট করলে ও আরএফআইডি ট্যাগ সংযোজন করলে আইনি সমস্যা থেকে মুক্ত থাকা যায়।

তাই আমাদের সকলের উচিত হবে অ্যাপ বা এস এম এসের মাধ্যমে চেক করে নিশ্চিত হয়ে বিআরটিএ এর অফিসে যেয়ে নাম্বার প্লেট সংগ্রহ করা।