অনলাইনে খারিজ চেক করার পদ্ধতি এখন অনেক সহজ।
এভাবে সাধারণ মানুষ এখন ঘরে বসেই তাদের জমির নামজারির সর্বশেষ অবস্থা জানতে পারছেন।
আগে জমির নামজারি বা রেকর্ড সংশোধনের জন্য বারবার ভূমি অফিসে যেতে হতো বা তৃতীয় কোন ব্যক্তির শরণাপন্ন হতে হতো।
কিন্তু এখন আপনি একটি স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যেই এই পুরো প্রক্রিয়াটি করা সম্ভব।
এই ব্লগের মাধ্যমে আপনি জানতে পারবেন, কিভাবে অনলাইনে খুব সহজেই নিজের জমির খারিজ বা নামজারি চেক করতে পারবেন।
জমির মালিকানা নিশ্চিত করতে এবং সরকারি নথিতে নিজের নাম অন্তর্ভুক্তি করার জন্য খারিজ বা নামজারি করা হয়।
আর এই খারিজ অনলাইনেই চেক করা যায়।
দেখে নিন কেন অনলাইনে খারিজ চেক করা জরুরি-
১. এর মাধ্যমে সহজেই খতিয়ানে নিজের নাম সঠিকভাবে লিপিবিদ্ধ হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়।
২.বারবার ভূমি অফিসে যাওয়ার ভোগান্তি ও যাতায়াত খরচ বেঁচে যায়।
৩. আবেদনে কোনো ভুল থাকলে বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে অনলাইনে চেক করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
৪. নিজের অজান্তে জমির তথ্যে কোনো পরিবর্তন করা হচ্ছে কি না তা তদারকি করা যায়।
অনলাইনে খারিজ চেক করার সম্পূর্ণ প্রক্রিয়া
অনলাইনে জমির খারিজ বা নামজারি চেক করার সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে ধাপ অনুযায়ী দেওয়া হলো:
ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ
প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার থেকে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.land.gov.bd/ -এ যান।
ধাপ ২: মিউটেশন অপশন নির্বাচন
ওয়েবসাইটের হোমপেজে থাকা বিভিন্ন সেবা থেকে ‘মিউটেশন’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: আবেদনের অবস্থা দেখুন
বিভাগ ও আবেদন নম্বর দিয়ে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন। আপনি অনলাইনে নামজারি আবেদন করার সময়, আবেদন নম্বরটি পাবেন।
ধাপ ৪: প্রয়োজনীয় তথ্য প্রদান
আপনার এনআইডি নম্বর ও ক্যাপচা যোগফল দিয়ে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: খতিয়ান ডাউনলোড
আপনি এই পেজ থেকে নিচের দিকে দেখতে পাবেন, ‘অভিনন্দন! ম্যাসেজ’।
তার নিচে DCR ও খতিয়ান দেখতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন।
আর যদি কোনো কারণে ‘বাতিল’ বা ‘অপেক্ষমাণ’ থাকে, তবে সেখানে দেওয়া কারণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
ধাপ ৬: প্রিন্ট করা
আপনি চাইলে খতিয়ান ও DCR প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে পারেন।
খারিজ চেক করতে কি কি প্রয়োজন হতে পারে?
অনলাইনে খারিজ বা নামজারি চেক করে আপনার নিচের বিষয়গুলি খেয়াল রাখতে হবে।
এর জন্য যা যা প্রয়োজন হবে-
- আবেদন আইডি
- জাতীয় পরিচয়পত্র
- মোবাইল নম্বর
সাধারণ জিজ্ঞাসা
নামজারি বা খারিজ আবেদন আইডি হারিয়ে ফেললে কী করব?
আপনার মোবাইলে আসা এসএমএস চেক করুন অথবা সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে আপনার এনআইডি ও খতিয়ান নম্বর দিয়ে আইডিটি পুনরুদ্ধার করার চেষ্টা করুন।
আবেদন করার কতদিন পর অনলাইনে স্ট্যাটাস দেখা যায়?
আবেদন সফলভাবে সাবমিট করার সাথে সাথেই আপনি অনলাইন আইডি দিয়ে এর প্রাথমিক অবস্থা চেক করতে পারবেন।
এভাবে খারিজ চেক করতে কি কোনো ফি দিতে হয়?
না। আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস চেক করা সম্পূর্ণ ফ্রি।
অনুমোদিত হওয়ার কতদিন পর খতিয়ান ডাউনলোড করা যায়?
এসিল্যান্ড কর্তৃক অনুমোদনের পর এবং প্রয়োজনীয় ডিসিআর ফি পরিশোধ করার সাথে সাথেই আপনি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
উপসংহার
পরিশেষে বলা যায়, অনলাইনের মাধ্যমে খারিজ চেক করার সুবিধা অনেক। এই সেবা সাধারণ মানুষের জন্য অনেক বেশি সহজ ও স্বচ্ছ করে তুলেছে।
আশা করি এই ব্লগটি পড়ে আপনারা এখন খুব সহজেই ঘরে বসেই অনলাইনে এই কাজটি করতে পারবেন।
আর নিজের জমির নামজারি বা খারিজ এর বর্তমান সঠিক অবস্থা দেখে নিতে পারবেন।


