এখন ট্যাক্স টোকেন নবায়ন ফি ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই নবায়ন ফি বের করা যাচ্ছে।

বিআরটিএ (BRTA)-এর বিভিন্ন সেবার মধ্যে ট্যাক্স টোকেন নবায়ন অন্যতম একটি প্রক্রিয়া।

আগে একটি গাড়ির বার্ষিক কর বা নবায়ন ফি কত হবে, তা জানার জন্য বিআরটিএ অফিসে যেতে হতো।

যা অনেকের কাছে, অনেকে অসুবিধার মনে হতো।

কিন্তু এই সমস্যা সমাধানে নবায়ন ফি ক্যালকুলেটর খুব উপকারে এসেছে।

এটি একটি অনলাইন টুল।

যা গাড়ির ইঞ্জিন ক্ষমতা (CC), রেজিস্ট্রেশন তারিখ এবং বর্তমান মেয়াদের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সরকারি ফি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং প্রযোজ্য ক্ষেত্রে জরিমানার নিখুঁত হিসাব প্রদান করে।

এর ফলে একজন যানবাহন মালিক ঘরে বসেই তার যানবাহনের ট্যাক্স টোকেন নবায়ন ফি দেখে নিতে পারেন।

এই ব্লগে আমরা জানতে পারব, কিভাবে অনলাইনে নবায়ন ফি ক্যালকুলেটর দিয়ে নবায়ন ফি বের করা যায়।

এটি হলো বিআরটিএ (BRTA) কর্তৃক প্রদান করা একটি অনলাইন টুল বা সফটওয়্যার।

এর মাধ্যমে আপনি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য তথ্য ইনপুট দিয়ে জেনে নিতে পারেন যে নবায়ন করতে ঠিক কত টাকা খরচ হবে।

ট্যাক্স টোকেন নবায়ন ফি ক্যালকুলেটর

সহজ কথায়, এটি একটি ডিজিটাল হিসাবরক্ষক যা আপনার গাড়ির ধরণ অনুযায়ী সরকারি ফি, ভ্যাট এবং ট্যাক্স গণনা করে দেয়।

ক্যালকুলেটরটি যেভাবে কাজ করে

এই টুলটি মূলত তিনটি প্রধান তথ্যের ভিত্তিতে আপনার ফি নির্ধারণ করে:

১. গাড়ির ধরণ ও ক্ষমতা: গাড়ির ইঞ্জিন ক্ষমতা (CC), আসন সংখ্যা বা লোড বহন ক্ষমতা (ওজন)।

২. রেজিস্ট্রেশনের তারিখ: গাড়িটি কত তারিখে নিবন্ধিত হয়েছে এবং বর্তমানে ট্যাক্স টোকেনের মেয়াদ কবে শেষ হচ্ছে।

৩. বিগত বকেয়া: যদি আগে কোনো বছরের ট্যাক্স বকেয়া থাকে, তবে ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে সেই সময়ের জরিমানা এবং মূল ফি যোগ করে দেয়।

ট্যাক্স টোকেন নবায়ন ফি ক্যালকুলেটর দিয়ে ফি বের করার নিয়ম

বিআরটিএ সার্ভিস পোর্টাল ব্যবহার করে ট্যাক্স টোকেন ফি বের করা খুবই সহজ।

নিচে ধাপে ধাপে নিয়মটি দেওয়া হলো:

১. বিআরটিএ সার্ভিস পোর্টালে প্রবেশ

প্রথমে আপনার ব্রাউজার থেকে https://bsp.brta.gov.bd/ লিংকে যান।

২. ‘ফি ক্যালকুলেটর’ মেন্যু নির্বাচন

হোমপেজে মাঝখানের দিকে “ফি ক্যালকুলেটর” নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

এখান থেকে আপনি নতুন মোটরযান নিবন্ধন ফি বা নিবন্ধিত মোটরযানের ফি ক্যালকুলেট করতে পারবেন।

৩. গাড়ির তথ্য প্রদান

আপনি নতুন মোটরযান নিবন্ধন ফি বা নিবন্ধিত মোটরযানের ফি ক্যালকুলেট করার জন্য কয়েকটি নির্দিষ্ট তথ্য দিতে হবে:

নিবন্ধিত মোটরযানের ফি ক্যালকুলেট করার জন্য রেজিস্ট্রেশন নম্বর দিয়ে যেকোন ফি ক্যালকুলেট করতে পারবেন।

নতুন মোটরযান নিবন্ধন ফি ক্যালকুলেট করার জন্য মালিকানার ধরন, মোটরযানের ধরন, মোটরযান শ্রেনী, আসন সংখ্যা, ওজন, উৎপাদন বছর, সিসি ইত্যাদি লিখুন।

৪. ক্যালকুলেট বাটনে ক্লিক

সব তথ্য দেওয়ার পর “হিসাব করুন” (Calculate) বাটনে ক্লিক করুন।

ক্যালকুলেটরের ফলাফলে আপনি মূল ট্যাক্স, অগ্রিম আয়কর, ভ্যাট, জরিমানা, মোট ফি দেখতে পারবেন।

সাধারণ জিজ্ঞাসা

১. ট্যাক্স টোকেন নবায়ন ফি কি প্রতি বছর একই থাকে?

না, সাধারণত প্রতি বছর মূল ফি একই থাকলেও সরকারি বাজেট অনুযায়ী অগ্রিম আয়কর পরিবর্তন হতে পারে।

২. ক্যালকুলেটরে দেখানো ফি কি একদম নির্ভুল?

হ্যাঁ, বিআরটিএ-এর অফিসিয়াল ক্যালকুলেটর সরকারি ডাটাবেজ ব্যবহার করে।

৩. মেয়াদ শেষ হওয়ার কতদিন পর জরিমানা শুরু হয়?

ট্যাক্স টোকেনের মেয়াদ যেদিন শেষ হবে, তার পরদিন থেকেই বিলম্ব জরিমানা গণনা শুরু হয়।

৪. অগ্রিম আয়কর (AIT) কি সবার জন্য সমান?

না। এটি গাড়ির ইঞ্জিন ক্ষমতার (CC) ওপর নির্ভর করে।

৫. ফি দেখার পর কি অনলাইনে পেমেন্ট করা যায়?

হ্যাঁ, বিআরটিএ সার্ভিস পোর্টালে (BSP) লগইন করে ক্যালকুলেটরে ফি দেখার পর আপনি বিকাশ, নগদ বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে অনলাইনে ফি জমা দিতে পারেন।

উপসংহার

পরিশেষে বলা যায়, বিআরটিএ-এর এই অনলাইন ট্যাক্স টোকেন নবায়ন ফি ক্যালকুলেটর একটি অত্যন্ত উপকারী একটি অনলাইন ব্যবস্থা।

এটি সরকারি সেবা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করে।

একজন সচেতন যানবাহন মালিক হিসেবে দালালের ওপর নির্ভর না করে নিজেই ফি যাচাই করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

সঠিক সময়ে ক্যালকুলেটর ব্যবহার করে ফি জেনে নেওয়া এবং কর পরিশোধ করা আমাদের সকলের কর্তব্য।