কুর্মিটোলা হাসপাতাল অনলাইন টিকেট ব্যবস্থার মাধ্যমে এখন ঘরে বসেই খুব সহজে এই হাসপাতালের জন্য টিকিট কাটা সম্ভব হচ্ছে।
ঢাকার এই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন।
আর এখানকার বহির্বিভাগে টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়াতে হয় ও অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়।
তবে আপনি এখন খুব সহজেই অনলাইনে আপনার হাতের মোবাইল দিয়ে এই হাসপাতালের জন্য টিকিট বুকিং করতে পারবেন।
এই ব্যবস্থাপনা একজন সাধারণ রোগীকে ঝামেলার হাত থেকে মুক্তি দিয়েছে।
এই ব্লগে আপনারা জানতে পারবেন কিভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল অনলাইন টিকিট বুকিং করতে হয়।
এই হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার জন্য যা যা লাগবে-
১. একটি সচল মোবাইল নাম্বার।
২. রোগীর জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার।
৩. টিকেটের ফি পরিশোধ করার জন্য বিকাশ নগদ বা রকেট নাম্বার।
কুর্মিটোলা হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করার সম্পূর্ণ নিয়ম
অনলাইনে টিকেট বুকিং করার নিয়ম ধাপে ধাপে দেখুন-
একাউন্ট তৈরি
প্রথমে এই লিংকে https://kgh.bindu.health/patient/booking প্রবেশ করুন।
একটি পেজ ওপেন হবে। সেখান থেকে ‘Book Ticket’ বাটনে ক্লিক করুন।
এরপর ‘নিবন্ধন করুন’ বাটনে ক্লিক করুন।
নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে ফোন নম্বর যাচাই করুন থেকে, আপনার মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে ‘সাবমিট করুন’ বাটনে ক্লিক করুন ।
এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে সাবমিট করুন।
পরিচয় যাচাই করুন পেজ থেকে আপনার জন্ম তারিখ দিন।
এরপর আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর, বর্তমান ঠিকানা, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে আপনার তথ্য ‘জমা দিন’ বাটনে ক্লিক করুন।
নতুন একটি পেইজে দেখাবে আপনার হেলথ আইডি সফলভাবে তৈরি হয়েছে।
আপনাকে একটি হেলথ আইডি দেওয়া হবে। আইডিটি কপি করুন। এরপর নিচে থেকে ‘লগইন করুন’ বাটনে ক্লিক করুন।
এখানে আপনার হেলথ আইডি ও পাসওয়ার্ড দিয়ে ‘লগইন করুন’ বাটনে ক্লিক করুন।
আপনি আপনার ড্যাশবোর্ড থেকে, আপনার সকল তথ্য দেখতে পাবেন
টিকেট বুকিং করা
এবার ‘ই অ্যাপয়েন্টমেন্ট’ বাটনে ক্লিক করুন।
এখান থেকে আপনি টিকিট বুকিং করতে পারবেন।
হাসপাতাল সিলেক্ট করুন অপশন থেকে Kurmi Tola multicare specialized Hospital সিলেক্ট করুন।
ডিপার্টমেন্ট থেকে আপনি যে বিষয়ে ডাক্তার দেখাতে চান তা সিলেক্ট করুন।
এপয়েন্টমেন্ট এর তারিখ থেকে, তিনটি তারিখ দেখাবে। এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করুন।
সাধারণত ডাক্তার দেখানোর তিন দিন আগে টিকেট বুকিং করতে হয়।
এরপর এপয়েন্টমেন্ট এর সময় থেকে যেকোনো একটি সময় সিলেক্ট করুন।
এখানে (সকাল ৮টা থেকে সকাল ৯টা, সকাল ৯ টা থেকে সকাল ১০টা, সকাল ১০ টা থেকে সকাল ১১ টা, সকাল ১১ টা থেকে দুপুর ১২টা), এই চার ধরনের ডাক্তার দেখানোর সময় সিলেক্ট করা যায়।
সবকিছু সিলেক্ট হয়ে গেলে ‘সাবমিট করুন’ বাটনে ক্লিক করুন।
পেমেন্ট ও টিকেট সংগ্রহ
এরপর আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ, নগদ বা রকেট বা যেকোনো একটি পেমেন্ট মাধ্যম সিলেক্ট করুন।
এরপর ‘পে ১০ টাকা’বাটনে ক্লিক করুন।
আপনার মোবাইল ব্যাংকিং নাম্বার দিয়ে, ১০ টাকা পেমেন্ট করুন।
এরপর ‘প্রিন্ট ই টিকিট’ নামে একটা অপশন পাবেন।
সেখানে ক্লিক করে আপনি আপনার টিকিট দেখতে পাবেন।
এরপর সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
নির্ধারিত দিনে হাসপাতালে পৌঁছানোর পর আপনি আপনার প্রিন্ট করা টিকিটটি দিয়ে ডাক্তার দেখাতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসা
১. কুর্মিটোলা হাসপাতাল অনলাইন টিকেটের মূল্য কত?
আউটডোর বা বহিঃবিভাগের অনলাইন টিকেটের মূল্য সাধারণত ১০ টাকা।
২. কত দিন আগে টিকেট বুক করা যায়?
সাধারণত ৩ দিন আগে অগ্রিম টিকেট বুকিং করা যায়।
৩. টিকেট বুক করার পর বাতিল বা টাকা ফেরত পাওয়া যাবে কি?
একবার টিকেট বুকিং হয়ে গেলে তা বাতিল বা ফি ফেরত পাওয়ার সুবিধা সাধারণত থাকে না।
৪. নির্ধারিত সময়ে হাসপাতালে না পৌঁছালে কি হবে?
নির্ধারিত সময় বা শিফটের মধ্যে পৌঁছাতে না পারলে টিকেটটি বাতিল বলে গণ্য হতে পারে।
উপসংহার
আশাকরি, এই ব্লগটি পড়ে আপনারা কুর্মিটোলা হাসপাতাল অনলাইন টিকেট কাটার নিয়ম শিখে ফেলেছেন।
অনলাইনের এই টিকেট কাটার সুবিধা হওয়ার ফলে এখন করে কষ্ট করে লাইনে হাসপাতালে যেয়ে লাইনে দাঁড়াতে হচ্ছেনা।
বিশেষ করে প্রবীন ও বয়স্ক মানুষদের এখন অনেক সুবিধা হয়েছে।
এখন থেকে আপনারাও এই হাসপাতালে বিভিন্ন ডাক্তার দেখাতে অনলাইন থেকে সহজেই টিকেট বুকিং করতে পারবেন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট


