অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম এখন অনেক সহজ গেছে।
বর্তমানে খুব সহজেই ই পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করা যায়।
আর এখন পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস চেক কতে অফিসে যেতে হয়না।
ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমেই তা করা যায়।
এতে করে সময়ের অপচয় কম হচ্ছে। আর সঠিক তথ্য খুব সহজেই পাওয়া যাচ্ছে।
মূলত সাধারণ জনগণের পাসপোর্ট বিতরণ প্রক্রিয়াকে আরও সহজতর করতেই এই আধুনিক অনলাইন চেক সিস্টেম চালু হয়েছে.
এই ব্লগে আপনারা জানতে পারবেন, কিভাবে খুব সহজেই অনলাইনে ই পাসপোর্ট চেক কর যায়।
পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা এবং অগ্রগতির আপডেট ঘরে বসেই অনলাইনে চেক করা যায়।
দেখে নিন ই পাসপোর্ট অনলাইনে চেক করার নিয়ম জানার সুবিধা-
১. এই নিয়ম জানা থাকলে বারবার পাসপোর্ট অফিসে যাতায়াতের ঝামেলা এবং অতিরিক্ত যাতায়াত খরচ থেকে মুক্ত থাকা যায়।
২. পাসপোর্ট পাবার প্রক্রিয়াটি বর্তমানে কোন পর্যায়ে আছে তা সহজেই পর্যবেক্ষণ করা যায়।
৩. তথ্যে কোনো ত্রুটি বা আবেদন আটকে থাকলে তা আগেভাগেই জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।
৪. পাসপোর্টটি সফলভাবে প্রিন্ট হয়েছে কি না এবং বিতরণের জন্য প্রস্তুত কি না তা নিশ্চিত হওয়া যায়।
৫. পাসপোর্ট হাতে পাওয়ার সম্ভাব্য সময় আগে থেকেই জানা যায়।
অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
মোবাইল বা কম্পিউটারের সাহায্যে অনলাইনে ই পাসপোর্ট চেক করা যায়।
অনলাইনে এটি চেক করার ধাপগুলি হল-
১. অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে ই-পাসপোর্টের প্রধান ওয়েবসাইট www.epassport.gov.bd এ প্রবেশ করুন।
২. ‘Check Status’ মেনুতে ক্লিক করুন
ওয়েবসাইটের উপরের মেনুবার থেকে ‘Check Status’ লেখা অপশনটিতে ক্লিক করুন।
এটি আপনাকে সরাসরি স্ট্যাটাস চেক করার পেজে নিয়ে যাবে।
৩. প্রয়োজনীয় তথ্য প্রদান করুন
সেখানে একটি ফর্ম আসবে যেখানে আপনাকে নিচের তথ্যগুলো দিতে হবে:
Application ID / Registration ID: আপনার স্লিপে থাকা আইডিটি লিখুন।
Date of Birth: ক্যালেন্ডার থেকে আপনার সঠিক জন্ম তারিখটি সিলেক্ট করুন।
৪. হিউম্যান ভেরিফিকেশন (Captcha)
নিচে একটি বক্স থাকবে যেখানে লেখা থাকবে “I am human”। সেখানে টিক চিহ্ন দিন।
কিছু ছবি আসতে পারে, সেগুলো সঠিকভবে সিলেক্ট করে ভেরিফাই করে নিন।
৫. ফলাফল দেখুন
সবশেষে ‘Check’ বাটনে ক্লিক করুন।
সাথে সাথেই আপনার স্ক্রিনে পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস বা অবস্থা ভেসে উঠবে।
Pending Backend Verification, Pending Print, Passport is Printed, Shipped, Issued – এই ধরনের স্ট্যাটাস দেখাবে
FAQ: অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
১. পাসপোর্ট চেক করার জন্য কোনো ফি দিতে হয়?
না, অনলাইনে পাসপোর্টের স্ট্যাটাস বা বর্তমান অবস্থা চেক করা সম্পূর্ণ ফ্রি।
২. স্ট্যাটাস চেক করার সময় ‘Application ID’ খুঁজে না পেলে কী করব?
আপনার কাছে যদি ডেলিভারি স্লিপটি না থাকে, তবে অনলাইন আবেদনের সময় যে Online Registration ID তৈরি হয়েছিল সেটি ব্যবহার করতে পারেন।
৩. ‘Ready for Issuance’ দেখার কতদিন পর পাসপোর্ট হাতে পাব?
এই মেসেজটির অর্থ হলো আপনার পাসপোর্ট আপনার আঞ্চলিক অফিসে পৌঁছে গেছে এবং এটি বিতরণের জন্য প্রস্তুত।
৪. আমার মোবাইলে এসএমএস না আসলে কি আমি পাসপোর্ট পাব না?
কারিগরি ত্রুটির কারণে অনেক সময় মোবাইলে এসএমএস আসে না।
তাই এসএমএসের জন্য বসে না থেকে অনলাইনে চেক করে যদি দেখেন পাসপোর্ট ‘Ready for Issuance’, তবে আপনি সরাসরি অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন।
৫. পাসপোর্ট সংগ্রহ করতে কার কাছে যেতে হবে?
আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি নির্দিষ্ট কাউন্টার থাকে পাসপোর্ট বিতরণের জন্য।
উপসংহার
অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম জানার সুবিধাটি আমাদের অনেক সময় বাচাচ্ছে।
এছাড়া পুরো প্রক্রিয়াটি অনেক বেশি স্বচ্ছ ও সহজতর হয়েছে।
এখন আর তথ্যের জন্য অন্য কোন ব্যক্তির কাছে যেতে হবেনা।
আবার, বারবার পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই আপনি আবেদনের অবস্থা জানতে পারবেন।
এভাবে সঠিকভাবে অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম জানুন।
আর ঘরে বসেই আপনার পাসপোর্টের আপডেট নিন এবং নিশ্চিন্ত থাকুন।


