অনলাইনে জমির খাজনা ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম জেনে থাকা আপনার জন্য অনেক ভালো হবে।
এখন অনলাইন ভূমি উন্নয়ন কর ক্যালকুলেটর এর মাধ্যমে খুব সহজেই জমির কর বা খাজনার হিসাব করা যায়।
আর এটা আপনি অনলাইনের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নির্ভুলভাবে যাচাই করতে পারেন।
অনলাইনে খাজনার হিসাব জানার এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও কার্যকর।
এই ব্লগের মাধ্যমে দেখে নিন, কিভাবে এই ক্যালকুলেটর ব্যবহার করে খাজনার হিসাব দেখা যায়।
খাজনা ক্যালকুলেটর হলো ভূমি মন্ত্রণালয়ের একটি অনলাইন ডিজিটাল টুল।
যার মাধ্যমে ভূমির মালিকরা ঘরে বসেই তাদের বকেয়া ভূমি উন্নয়ন করের হিসাব বের করতে পারেন।
এতে জমির ধরণ, অবস্থান এবং পরিমাণ ইনপুট দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সরকারি নির্ধারিত হার অনুযায়ী মোট খাজনার পরিমাণ দেখা যায়।
এটি ব্যবহারের ফলে ভূমি অফিসে না গিয়েই স্বচ্ছতার সাথে নিখুঁতভাবে করের হিসাব জানা সম্ভব হয়।
যা সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমিয়ে দেয়।
মূলত ভূমিসেবা সহজীকরণ এবং দুর্নীতির সুযোগ বন্ধ করতে এই অনলাইন ক্যালকুলেটরটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।
অনলাইনে জমির খাজনা ক্যালকুলেটর ব্যবহারের সুবিধা
অনলাইনে এই খাজনা ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে বকেয়া করের পরিমাণ নির্ভুলভাবে জানা যায়।
এর সুবিধাগুলো হলো-
১. এর মাধ্যমে একদম সঠিক খাজনার পরিমাপ করা যায়।
২. ভূমি অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন না।
৩. পূর্বের কত বছরের খাজনা বকেয়া আছে এবং মোট কত টাকা জমা দিতে হবে তা সহজেই জানা যায়।
৪. দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হয় না বলে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্ত থাকে।
অনলাইনে জমির খাজনা ক্যালকুলেটর ব্যবহার করে খাজনার হিসাব বের করার নিয়ম
অনলাইনে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
ধাপ ১: ওয়েবসাইট ভিজিট
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভূমি উন্নয়ন করের অফিসিয়াল ওয়েবসাইট ldtax.gov.bd-তে প্রবেশ করুন।
ধাপ ২: ক্যালকুলেটর অপশন নির্বাচন
মেনুর লগিন থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে, নাম,মোবাইল নম্বর,পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলে লগিন করুন।
এরপর ড্যাশবোর্ড থেকে ‘ভূমি উন্নয়ন কর’ এ ক্লিক করুন।
সেখানে বামপাশে ‘ক্যালকুলেটর’ অপশন দেখতে পাবেন।
ক্যালকুলেটর অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করা
এখানে বিভাগ, জেলা, উপজেলা,অফিস, মৌজা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করুন।
ধাপ ৪: জমির তথ্য প্রদান
দাগ নম্বর, ব্যবহৃত শ্রেণি, পরিমাণ, শুরু সাল, শেষ সাল সিলেক্ট করুন।
একাধিক জমি থাকলে প্লাস (+) আইকনে ক্লিক করে যুক্ত করে নিতে হবে।
ধাপ ৫: ফলাফল দেখা
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর ‘ফলাফলের জন্য ক্লিক করুন’ বাটনে ক্লিক করলে আপনার জমির বর্তমান বকেয়া, মোট দাবি এবং অন্যান্য ফি-সহ বিস্তারিত হিসাব নিচে স্ক্রিনে চলে আসবে।
FAQ – জমির খাজনা ক্যালকুলেটর
১. খাজনা ক্যালকুলেটর ব্যবহার করতে কি কোনো টাকা লাগে?
না, ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টালে এই ক্যালকুলেটরটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।
২. ভুল তথ্য দিলে কি ভুল হিসাব আসবে?
হ্যাঁ, জমির পরিমাণ বা সর্বশেষ কর পরিশোধের সাল ভুল দিলে হিসাবটি সঠিক হবে না।
তাই খতিয়ান দেখে সঠিক তথ্য দেওয়া জরুরি।
৩. হিসাব বের করার পর কি অনলাইন থেকেই পেমেন্ট করা যায়?
ক্যালকুলেটর দিয়ে শুধু হিসাব দেখা যায়।
খাজনা পরিশোধ করতে চাইলে আপনাকে একই পোর্টালে (ldtax.gov.bd) নাগরিক নিবন্ধন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
উপসংহার – জমির খাজনা ক্যালকুলেটর
পরিশেষে বলা যায়, ভূমি সেবাকে সরাসরি জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে এই ক্যালকুলেটর খুবই গুরত্বপূর্ণ।
এটি ব্যবহারের মাধ্যমে যেমন স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।
তেমনি সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয় রোধ করা সম্ভব হচ্ছে।
ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
আর ভূমিকর দেওয়ার আগে অবশ্যই অনলাইনে খাজনা ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব দেখে দেওয়া উচিত।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট


