সরকারি ফ্রিল্যান্সিং কার্ড এর জন্য এখন অনলাইনে আবেদন করা যাচ্ছে।
বর্তমানে ফ্রিল্যান্সিং দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে বিশ্বের বড় বড় সব কোম্পানির কাজ করে টাকা ইনকাম করার সম্ভব।
কিন্তু দীর্ঘ সময় ধরে এই বিশাল সংখ্যক ফ্রিল্যান্সারদের কোনো প্রাতিষ্ঠানিক বা সামাজিক স্বীকৃতি ছিল না।
যার ফলে ব্যাংক লোন থেকে শুরু করে সামাজিক পরিচয়, সবক্ষেত্রেই ফ্রিল্যান্সারদের সমস্যার সম্মুখীন হতে হতো।
এই সমস্যার স্থায়ী সমাধান দিতে এবং ফ্রিল্যান্সারদের মর্যাদা দিতে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ‘সরকারি ফ্রিল্যান্সিং আইডি কার্ড’ বা ‘Freelancer ID’ এর ব্যবস্থা করেছে।
এটি কেবল একটি প্লাস্টিক বা ডিজিটাল কার্ড নয়।
বরং এটি একজন ফ্রিল্যান্সারের পেশাদারিত্বের সরকারি সনদ।
আজকের এই ব্লগে আমরা জানবো এই কার্ডটি আসলে কী, এর কি কি সুবিধা এবং কিভাবে আপনি খুব সহজে ঘরে বসেই এই কার্ডের জন্য আবেদন করবেন।
ফ্রিল্যান্সিং আইডি কার্ড হলো বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ফ্রিল্যান্সারদের একটি ডিজিটাল পরিচয়পত্র।
এটি অনেকটা আপনার অফিসের আইডি কার্ডের মতোই।
বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (BFDS) যৌথভাবে এই কার্ডটি প্রদান করে।
এটি মূলত ফ্রিল্যান্সারদের একটি প্রাতিষ্ঠানিক এবং সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
সরকারি ফ্রিল্যান্সিং কার্ড এর সুবিধা সমূহ
এই কার্ডের অনেক সুবিধা রয়েছে।
দেখে নিন ফ্রিল্যান্সিং আইডি কার্ডের সুবিধাসমূহ:
১. সরকারিভাবে অনুমোদিত এই আইডি কার্ড একজন ফ্রিল্যান্সারের পেশার বৈধ পরিচয়পত্র হিসেবে কাজ করে।
২. এই কার্ডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লোন সুবিধা এবং ক্রেডিট কার্ড পাওয়া অনেক সহজ হয়।
৩. বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পেশার প্রমাণপত্র হিসেবে এটি দূতাবাসগুলোতে গ্রহণযোগ্যতা পায়।
৪. বৈধ পথে রেমিট্যান্স আনার ক্ষেত্রে সরকারি আর্থিক সুবিধা ও ইনসেন্টিভ পাওয়া সহজতর হয়।
৫. সরকারি হাই-টেক পার্কগুলোতে কাজ করার সুযোগ ও অগ্রাধিকার পাওয়া যায়।
৬. সরকারের উচ্চতর আইটি প্রশিক্ষণ এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রকল্পগুলোতে অংশগ্রহণের সুযোগ মেলে।
৭. পেশা পরিবর্তনের ক্ষেত্রে পেশাগত প্রমাণ হিসেবে এই কার্ডটি অত্যন্ত কার্যকর।
৮. এটি ফ্রিল্যান্সিংকে একটি সম্মানজনক পেশা হিসেবে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে।
সরকারি ফ্রিল্যান্সিং কার্ড পাওয়ার যোগ্যতা কি
সরকারি ফ্রিল্যান্সিং আইডি কার্ডের যোগ্যতার ক্ষেত্রে ২০২৬ সালে বড় ধরনের কিছু পরিবর্তন আনা হয়েছে।
নিচে বিস্তারিত যোগ্যতাগুলো দেওয়া হলো:
১. আয়ের সীমা
আগে এই কার্ড পেতে গত ১২ মাসে ১,০০০ ডলার আয়ের প্রয়োজন হতো।
তবে বর্তমানে ন্যূনতম ৫০ মার্কিন ডলার আয় করলেই এই কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে।
২. আয়ের মাধ্যম
আপনার আয় অবশ্যই বৈধ উপায়ে এবং লিগ্যাল চ্যানেলের (যেমন: সরাসরি ব্যাংক ট্রান্সফার বা অনুমোদিত পেমেন্ট গেটওয়ে) মাধ্যমে দেশে আসতে হবে।
৩. কাজের প্রমাণ
আপনাকে প্রমাণ হিসেবে নিচের যেকোনো একটি বা একাধিক তথ্য দিতে হবে:
- মার্কেটপ্লেস প্রোফাইল লিঙ্ক (যেমন: Upwork, Fiverr, Freelancer.com ইত্যাদি)।
- ডাইরেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে ওয়ার্ক অর্ডার বা ইমেইল কমিউনিকেশন।
- গত ১২ মাসের আয়ের ব্যাংক স্টেটমেন্ট বা পেমেন্ট স্ক্রিনশট।
৪. নাগরিকত্ব ও বয়স
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আর নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই সচল জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে।
সরকারি ফ্রিল্যান্সিং কার্ড এর জন্য আবেদন করতে কি কি কাগজপাতি লাগবে
সরকারি ফ্রিল্যান্সিং আইডি কার্ডের আবেদন এখন অনেক সহজ।
আবেদন করার সময় যে সকল কাগজপাতি লাগবেঃ
১. জাতীয় পরিচয়পত্র (NID)।
২. সদ্য তোলা পরিষ্কার পাসপোর্ট সাইজের ছবি।
৩. বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট যেমন- Upwork, Fiverr, Google Adsense ইত্যাদির মাধ্যমে বিগত ১ বছরে ৫০ ডলার আয়ের প্রমাণের ডকুমেন্ট।
সরকারি ফ্রিল্যান্সিং কার্ড এর জন্য আবেদন এর নিয়ম
২০২৬ সালের নতুন এবং সহজতর পদ্ধতিতে সরকারি ফ্রিল্যান্সিং আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করার ধাপগুলো নিচে দেওয়া হলো।
আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে সহজেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন:
ধাপ ১: পোর্টালে রেজিস্ট্রেশন
প্রথমে freelancers.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
ডানদিকের ওপরের কোনায় থাকা sign up বাটনে ক্লিক করুন।
আপনার নাম, একটি সচল ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর, জেন্ডার দিয়ে create account বাটনে ক্লিক করুন।
এরপর জিমেইলে আসা লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিতে হবে।
ধাপ ২: Sign in করা
এবার পোর্টালে যেয়ে sign in বাটনে ক্লিক করে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
ধাপ ৩: Apply Now তে যাওয়া
এখানে Apply now বাটনে ক্লিক করুন।
এরপর Apply For a Freelancer ID এর Personal Information থেকে Nid নম্বর ইংরেজিতে লিখুন।
পাশে থেকে NID কার্ডের ছবি আপলোড করুন।
সেই ছবিতে NID কার্ডের দুই পাশের ছবি থাকতে হবে।
এছাড়া জন্ম তারিখ দিন ও নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
নিচে থেকে Freelancer Information থেকে আপনার District, Thana, Your Expertis দিন।
এছাড়া গত ১২ মাসে ৫০ ডলার আয়ের প্রমাণের ডকুমেন্ট আপলোড করুন।
এরপর নিচে থেকে Where do you work সিলেক্ট করুন।
এর নিচে আপনার মার্কেটপ্লেসের নাম, প্রোফাইলের লিংক ও ১২ মাসে কত ইনকাম হয়েছে লিখুন।
এরপর Terms and condoitions এ টিক দিন।
সবকিছু দেওয়া হয়ে গেলে Submit Your Application বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: আবেদন জমা ও যাচাই (Verification)
এই পেজে আপনাকে দেখাবে, Application Submitted Successfully.
আবেদনটি জমা হওয়ার পর আইসিটি বিভাগের নির্ধারিত ভেরিফায়াররা আপনার দেওয়া তথ্য ও ডকুমেন্টগুলি যাচাই করবেন।
এতে সাধারণত ৭ কার্যদিবস সময় লাগতে পারে। আপনার ফ্রিল্যান্সিং আইডি কার্ড যখন তৈরি হয়ে যাবে, তখন আপনাকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
ধাপ ৫: কার্ড ডাউনলোড
আপনার আবেদনটি অনুমোদিত (Approved) হলে আপনার মোবাইলে এবং ইমেইলে একটি কনফার্মেশন মেসেজ আসবে।
এরপর পুনরায় পোর্টালে লগইন করে ড্যাশবোর্ড এর View Details থেকে আপনার আইডি কার্ড দেখতে পারবেন ও ডাউনলোড করে নিতে পারবেন।
এটি আপনি চাইলে প্রিন্ট করে লেমিনেটিং করেও ব্যবহার করতে পারেন।
FAQ – সরকারি ফ্রিল্যান্সিং কার্ড
১. ফ্রিল্যান্সিং কার্ড কি আজীবনের জন্য বৈধ?
না, এই কার্ডটি সাধারণত ৩ বছরের জন্য বৈধ থাকে। তবে এটি সহজেই নবায়ন করা যায়।
২. আমি কি ফিজিক্যাল বা প্লাস্টিক কার্ড পাবো?
সরকার মূলত একটি ডিজিটাল ই-কার্ড (e-Card) প্রদান করে।
আপনি এটি পোর্টাল থেকে ডাউনলোড করে নিজের সুবিধামতো স্মার্ট কার্ডের মতো প্রিন্ট বা লেমিনেটিং করে পকেটে রাখতে পারবেন।
৩. আমি নতুন ফ্রিল্যান্সার, আমার আয় এখনো কম, আমি কি আবেদন করতে পারবো?
হ্যাঁ, ২০২৬ সালের নতুন নিয়মে ন্যূনতম আয়ের সীমা অনেক কমিয়ে আনা হয়েছে।
আপনি যদি কোনো স্বীকৃত মার্কেটপ্লেসে ১ বছরে অন্তত ৫০ ডলার আয় করে থাকেন, তবেই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
৪. ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে কি কার্ড পাওয়া যাবে?
অবশ্যই! আপনি যেকোনফ্রিল্যান্সিং কাজের জন্য আবেদন করতে পারবেন।
৫. কার্ড পাওয়ার জন্য কি আলাদা কোনো পরীক্ষা দিতে হয়?
না, কোনো পরীক্ষা দিতে হয় না।
উপসংহার – সরকারি ফ্রিল্যান্সিং কার্ড
পরিশেষে বলা যায়, সরকারি ফ্রিল্যান্সিং আইডি কার্ড ফ্রিল্যান্সারদের আরো বেশি গতিশীল করবেন।
এটি বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতের জন্য একটি মাইলফলক।
আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তবে এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং সুবিধা বা লোন পেতে পারেন।
এছাড়া ফ্রিল্যান্সার হিসেবে নিজের পেশার মর্যাদা রক্ষায় এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে এটি অবদান রাখবে।
তাই, এখনি এই কার্ডের জন্য আবেদন করুন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট


