বিটিসিএল (BTCL) নিয়ে এসেছে জিপন ইন্টারনেট সেবা। জিপন (GPON) এর মানে হল Gigabit Passive Optical Network.
এই প্রযুক্তির মাধ্যমে বিটিসিএল সারা দেশে সাশ্রয়ী ও উচ্চগতির ফাইবার ইন্টারনেট সেবা দিচ্ছে।
আপনি যদি আপনার বাসা বা অফিসের জন্য একটি স্থায়ী এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ খুঁজে থাকেন, তবে বিটিসিএল সরকারি ব্রডব্যান্ড জিপন আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
এটি ফাইবার-টু-দ্য-হোম (FTTH) প্রযুক্তি। যার মাধ্যমে আপনি স্থিতিশীল এবং দ্রুতগতির ইন্টারনেট পাবেন।
আপনি ঘরে বসেই বিটিসিএল (BTCL) জিপন সংযোগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
জিপনের কম মূল্যে ইন্টারনেট প্যাকেজ বিভিন্ন সুবিধা রয়েছে।
এই ব্লগে আপনারা জানতে পারবেন কিভাবে জিপন (GPON) ইন্টারনেট সংযোগ নিতে হয় ও এর কি কি প্যাকেজ রয়েছে।
বিটিসিএল (BTCL), এই সরকারি ব্রডব্যান্ড জিপন বর্তমানে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের বাজারে সেরা চয়েজ।
কেন জিপন (GPON) ইন্টারনেট ব্যবহার করবেন, তার কারণ সমূহ নিচে দেওয়া হলঃ
১. কম মূল্যে উচ্চগতি
বিটিসিএল-এর বর্তমান প্যাকেজগুলো বাজারের যেকোনো কোম্পানির তুলনায় সাশ্রয়ী।
মাত্র ৩৯৯ টাকায় ২০ Mbps এবং ৮০০ টাকায় ৫০ Mbps গতির ইন্টারনেট অন্য কোথাও পাওয়া প্রায় অসম্ভব।

২. বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তা
সাধারণ ইন্টারনেটে লোকাল সুইচ বা কপার তার ব্যবহার করা হয়, যা বজ্রপাতে আপনার দামি রাউটার বা কম্পিউটার পুড়িয়ে দিতে পারে।
জিপন (GPON) প্রযুক্তিতে আপনার ঘর পর্যন্ত সরাসরি অপটিক্যাল ফাইবার আসে।
ফলে বজ্রপাতে আপনার ডিভাইস সম্পূর্ণ নিরাপদ থাকবে।
৩. ল্যান্ডফোন ও ইন্টারনেট একসাথে ব্যবহারের সুযোগ
বিটিসিএল জিপন ইন্টারনেট সংযোগ নিলে আপনি একই ক্যাবল দিয়ে ইন্টারনেট এবং টেলিফোন উভয় সেবা পাবেন।
অনেক ক্ষেত্রে ল্যান্ডফোন সংযোগটি ফ্রি দেওয়া হয়।
৪. বাফারহীন স্ট্রিমিং ও গেমিং
বিটিসিএল-এর নিজস্ব বিশাল নেটওয়ার্ক অবকাঠামো রয়েছে।
তাদের শক্তিশালী Google, Facebook, এবং YouTube ক্যাশ সার্ভার থাকায় হাই-ডেফিনিশন ভিডিও কোনো বাফারিং ছাড়াই দেখা যায়।
৫. কোনো গোপন চার্জ বা লুকানো শর্ত নেই
বেসরকারি অনেক প্রোভাইডার শুরুতে কম দাম বললেও পরে বিভিন্ন হিডেন চার্জ বা ব্যান্ডউইথ শেয়ারিং-এর কারণে গতি কমিয়ে দেয়।
বিটিসিএল একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এখানে প্যাকেজের শর্তগুলো স্বচ্ছ।
বিটিসিএল জিপন ইন্টারনেট প্যাকেজসমূহ
বিটিসিএল (BTCL) বাংলাদেশের একটি সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, যা দেশের ওয়্যারলেস ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহ করে।
বর্তমানে গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে মাসিক চার্জ অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি প্রায় ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
নিচে বিটিসিএল জিপন-এর প্যাকেজ ও চার্জের তালিকা দেওয়া হলোঃ
- সাশ্রয়ী-২০ - ২০ Mbps (গতি) - ৩৯৯/- প্রতিমাসে
- সাশ্রয়ী-২৫ - ২৫ Mbps (গতি) - ৫০০/- প্রতিমাসে
- ক্যাম্পাস-৫০ - ৫০ Mbps (গতি) - ৫০০/- প্রতিমাসে
- সাশ্রয়ী-৫০ - ৫০ Mbps (গতি) - ৮০০/- প্রতিমাসে
- সাশ্রয়ী-১০০ - ১০০ Mbps (গতি) - ১,০৫০/- প্রতিমাসে
- সাশ্রয়ী-১২০ - ১২০ Mbps (গতি) - ১,১৫০/- প্রতিমাসে
- সাশ্রয়ী-১৫০ - ১৫০ Mbps (গতি) - ১,৫০০/- প্রতিমাসে
- সাশ্রয়ী-১৭০ - ১৭০ Mbps (গতি) - ১,৭০০/- প্রতিমাসে
জিপন ইন্টারনেট সংযোগ নেওয়ার উপায়
জিপন (GPON) ইন্টারনেট সংযোগ নেওয়া অনেক সহজ। আপনি তাদের ওয়েবসাইট বা টেলিসেবা অ্যাপ (Telesheba App) অ্যাপের মাধ্যমে সংযোগের জন্য আবেদন করতে পারবেন।
সংযোগ নেওয়ার প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখে নিন-
বিটিসিএল ওয়েবসাইটের মাধ্যমে জিপন সংযোগ নেওয়ার উপায়
১. https://mybtcl.btcl.gov.bd/login এই লিংকে প্রবেশ করুন।
২. এখান থেকে create new account এ ক্লিক করতে হবে।
৩. ফর্মে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, তারিখ দিতে হবে।
OTP কোডে Phone বা email সিলেক্ট করে send OTP তে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোন বা ইমেইলে পাওয়া ওটিপিটি দিয়ে next বাটনে ক্লিক করতে হবে।
৪. এরপর আপনার পাসওয়ার্ড দেওয়ার অপশন থেকে, আপনার একাউন্টে জন্য পাসওয়ার্ড দুইবার টাইপ করে দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে। ok বাটনে ক্লিক করে কনফার্ম করতে হবে।
৫. একাউন্টে প্রবেশ করার জন্য আপনার ফোন নাম্বার বা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে sign in বাটনে ক্লিক করতে হবে।
৬. ড্যাশবোর্ড থেকে Service এর New connection Application এ ক্লিক করতে হবে।
৭. এরপর Internet এ ক্লিক করতে হবে। এখান থেকে SHASHROYI-50 (Postpaid) প্যাকেজ নিলে ফ্রি রাউটার পেয়ে যাবেন।
এছাড়া পরবর্তী সকল প্যাকেজের সাথে রাউটার পেয়ে যাবেন। আপনি যদি এই প্যাকেজটি নিতে চান তাহলে Apply বাটনে ক্লিক করতে হবে।
৮. Area Type ও Nid দেওয়া
এরপর Area Type হিসেবে New Area সিলেক্ট করতে হবে। আপনার Division, District, Thana, Area, Postcode, Road no, House no, ID Type, ID number (NID), Customer category, Detail address দিতে হবে।
এছাড়া আপনার NID এর দুই পাশের ছবি তুলতে হবে। NID(Front side) থেকে NID এর সামনের দিকের ছবি Upload বাটনে ক্লিক করে আপলোড করতে হবে।
NID(Back side) থেকে NID এর পেছনের দিকের ছবি Upload বাটনে ক্লিক করে আপলোড করতে হবে। Photo তে আপনার একটি তোলা ছবি আপলোড করে দিতে হবে।
৯. Billing Method, Email সিলেক্ট করতে হবে। এরপর I Have Read and Accepted Terms & Conditions and Privacy Policy তে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
১০. এরপর Waiting for approval message দেখতে পাবেন।
১১. এরপর সাধারণত তিন দিনের মধ্যে আপনার ইমেইলে বা এই পেজে ডিমান্ড নোট পাঠাবে।
আপনাকে সকল তথ্য সেখানে পূরণ করতে হবে। এই তথ্যগুলি পূরণ করে সাবমিট করার ৫ দিনের মধ্যে বিটিসিএল থেলে লোক এসে রাউটার সহ আপনার ব্রডব্যান্ড সংযোগ সেট করে দিবে।
সংযোগ ফি হিসেবে ৩০০ থেকে ২০০০ টাকা দিতে হতে পারে।
১২. আপনি বিকাশ, নগদ ও টেলিসেবা অ্যাপের মাধ্যমে প্রতিমাসে বিল দিতে পারবেন।
বিটিসিএল Teleseba অ্যাপের মাধ্যমে জিপন সংযোগ নেওয়ার উপায়
এভাবে সংযোগ নেয়ার জন্য টেলিসেবা Teleseba অ্যাপটি ডাউনলোড করতে হবে।
এরপর sign up বাটনে ক্লিক করতে হবে।
এখানে ওয়েবসাইটের মত করে একাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর sign in থেকে ইমেইল বা ফোন ও পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে ঢুকতে হবে।
সেখান থেকে Only internet এ ক্লিক করে click here to select package থেকে যে কোন একটি সিলেক্ট করে ওয়েবসাইট এর মত করে আবেদন করতে হবে।
সংযোগ পাবার পর এই অ্যাপের মাধ্যমে প্রতিমাসে দিতে পারবেন।
জিপন ইন্টারনেট এর সংযোগ ফি
এলাকাভেদে সংযোগের শুরুতে ডিমান্ড নোটের মাধ্যমে নিচের ফি দিতে হয়-
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর: ২,০০০ টাকা (১,০০০ সংযোগ ফি + ১,০০০ জামানত)।
চট্টগ্রাম মেট্রোপলিটন: ১,০০০ টাকা (৫০০ সংযোগ ফি + ৫০০ জামানত)।
অন্যান্য জেলা/উপজেলা: ৬০০ টাকা (৩০০ সংযোগ ফি + ৩০০ জামানত)।
আবেদন করতে যা যা লাগবে
বিটিসিএল (BTCL) বা সরকারি জিপন (GPON) ইন্টারনেটের নতুন সংযোগের জন্য আবেদন করতে আপনার নিচের কাগজপাটি ও তথ্যগুলো প্রয়োজন হবে:
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) এর উভয় দিকের তোলা ছবি/স্ক্যান কপি
২. ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. একটি সচল মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা।
সাধারণ জিজ্ঞাসা
১. আবেদন করার পর এই ইন্টারনেট পেতে কতদিন সময় লাগতে পারে?
অনলাইনে আবেদন এবং ডিমান্ড নোটের টাকা জমা দেওয়ার পর সাধারণত ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে সংযোগ পেতে পারেন।
২. (ONT) ডিভাইস বা রাউটার কি আমাকে কিনতে হবে?
৫০ Mbps বা তার বেশি গতির প্যাকেজ নিলে এই ডিভাইস ফ্রিতে পাবেন।
৩. যেকোন সমস্যায় কোথায় যোগাযোগ করব?
আপনি 16402 নাম্বারে কল করতে পারেন। Telesheba অ্যাপের মাধ্যমে 'Complain' অপশনে গিয়ে অভিযোগ জানাতে পারেন
৪. টেলিফোন ও ইন্টারনেট একসাথে পাওয়া যায় কি?
হ্যাঁ। এই রকম প্যাকেজও আছে।
উপসংহার
পরিশেষে বলা যায়, আপনি যদি একজন শিক্ষার্থী, ফ্রিল্যান্সার বা সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন, তবে বিটিসিএল জিপন আপনার জন্য সেরা পছন্দ হবে।
এর সরাসরি অপটিক্যাল ফাইবার প্রযুক্তি আপনাকে দিচ্ছে বজ্রপাতের ঝুঁকি থেকে নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন গতির নিশ্চয়তা।
তাই যারা ইন্টারনেটের উচ্চমূল্য এবং বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে চান।
তাদের জন্য বিটিসিএল জিপন হতে পারে দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য সমাধান।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট


