স্বাধীন ওয়াইফাই সংযোগ নিন মাত্র ১৫০ টাকায় সারা মাস পাবেন অবিচ্ছন্ন ইন্টারনেট।
বাংলাদেশে আজ ইন্টারনেট কোনো বিলাসিতা নয়। এটি বর্তমানে খুবই প্রয়োজনীয়।
কিন্তু এই ইন্টারনেটের দাম অনেক বেশি হওয়ার জন্য, সবাই এই সেবা সহজে পেতে পারেন না।
বিশেষ করে শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ বা যারা গ্রামগঞ্জে বসবাস করেন, তাদের জন্য সুলভ মূল্যে ইন্টারনেট পাওয়া অনেক কঠিন।
এই সমস্যার সমাধানে হাজির হয়েছে 'স্বাধীন ওয়াইফাই' (Shadhin Wifi)।
এখানে আপনি পাবেন মাত্র ১৫০ টাকায় মিলবে ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট।
এই ব্লগে আমরা জানবো কিভাবে এই ইন্টারনেট পাওয়া যায় ও এর কি কি অন্যান্য প্যাকেজ রয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীন ওয়াইফাই কেন এত গুরুত্বপূর্ণ, তা দেখে নিন।

১. বৈষম্য দূর করা
স্বাধীন ওয়াইফাই তারবিহীন প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দিচ্ছে।
ফলে গ্রামের একজন শিক্ষার্থীও এখন শহরের মতো সমান সুযোগ পাচ্ছে।
২. স্বল্প আয়ের মানুষের জন্য আশির্বাদ
১৫০ টাকায় মাসিক আনলিমিটেড ইন্টার সুবিধা টাকায় ইন্টারনেটের সুবিধা থাকায় রিকশাচালক, ছোট দোকানদার বা সাধারণ শ্রমিকরাও এখন ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে পারছেন।
৩. শিক্ষার্থীদের জন্য সহায়ক
অনলাইন ক্লাস, ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখা বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মত কাজ শিক্ষার্থীরা সহজেই এই ইন্টারনেটের মাধ্যমে করতে পারছেন।
৪. ফ্রিল্যান্সিং ও আত্মকর্মসংস্থান
অনেক তরুণ উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার যারা শুরুতে দামী সেটআপ দিতে পারেন না, তারা এই সাশ্রয়ী ইন্টারনেট ব্যবহার করে নিজেদের কাজ শুরু করতে পারছেন।
৫. জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সমাধান
রাস্তায় বা বাজারে থাকাকালীন হঠাৎ ইন্টারনেটের প্রয়োজন হলে সিম কার্ডের দামী ডাটা প্যাক না কিনেও এই হটস্পট ব্যবহার করা যায়।
এই ওয়াইফাই এর প্যাকেজসমূহ
স্বাধীন ওয়াইফাই তাদের গ্রাহকদের সুবিধার্থে মূলত ৪ ধরনের সেবা প্রদান করে। সেগুলি হলো-
- স্মার্ট ব্রডব্যান্ড
- ব্রডব্যান্ড
- ফ্রিল্যান্সার
- স্টার্ট আপ
স্মার্ট ব্রডব্যান্ডঃ
মাসিক ১৫০-২৫০ টাকা - আনলিমিটেড ইন্টারনেট - স্বাধীন/স্বাধীন এক্সপ্রেস/বিজয়
ব্রডব্যান্ডঃ
এগুলি তারের মাধ্যমে ইন্টারনেট। এখানে স্টুডেন্ট, হোম, স্মার্ট হোম নামে ৩টি প্যাকেজ রয়েছে।
ফ্রিল্যান্সারঃ
এই প্যাকেজ ফ্রিল্যান্সার,প্রফেশনাল ও ফ্রিল্যান্সার এজেন্সি নামে ৩টি প্যাকেজ রয়েছে।
স্টার্টআপঃ
এতে শুধুমাত্র একটি প্যাকেজ রয়েছে।
স্বাধীন ওয়াইফাই ৩০ দিনের ১৫০ টাকার আনলমিটেড প্যাকেজটি নেওয়ার উপায়
৩০ দিনের ১৫০ টাকার প্যাকেজটি সাধারণত সাশ্রয়ী এবং বেশি ডাটা ব্যবহারের জন্য উপযোগী।
এটি নেওয়ার পদ্ধতিটি দেখুন-
১. প্রথমে এই লিংকে https://www.shadhinwifi.com/ যান।
২. সেখান থেকে ইন্টারনেট প্যাকেজে ক্লিক করুন।
৩. স্মার্ট ব্রড ব্যান্ড থেকে স্বাধীন ৩০ দিন ১৫০ দেখতে পাবেন। সেখান থেকে এখনই কিনুন বাটনে ক্লিক করুন।
৪. এরপর আপনার আবেদন ফর্মে আপনার মৌলিক তথ্য, ঠিকানা পূরণ করুন।
আপনার এলাকায় এই ইন্টারনেট আছে কিনা, তা লাল আইকন থেকে ম্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন।
৫. প্যাকেজ নির্বাচন করুন থেকে, আপনি যে ওয়াইফাই প্যাকেজ নিতে আগ্রহী - স্বাধীন-১৫০ সিলেক্ট করুন।
৬. অন্যান্য তথ্যগুলি দিয়ে সংযুক্ত করুন বাটনে ক্লিক করুন।
৭. কর্তৃপক্ষ এসে আপনার ঠিকানায় এসে ওয়াইফাই চালু করে দিবে।
এছাড়া আপনি এই কাজগুলি Shadhin Wifi অ্যাপ এর মাধ্যমে করতে পারবেন।
অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় ও পেমেন্ট করতে হয়, সেগুলিও আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন।
৮. এছাড়া আপনি আরো বিস্তারিত জানতে এই নম্বরগুলিতে ০১৯৫৮৬১৫৬৭৩ ও ০১৯৫৮৬১৫৬৭৬ কল দিতে পারেন।
সাধারণ জিজ্ঞাসা
১. স্বাধীন ওয়াইফাই সংযোগ নিতে কি কোনো রাউটার লাগে?
যদি আপনি তাদের হটস্পট (স্মার্ট ব্রডব্যান্ড) ব্যবহার করেন, তবে কোনো রাউটার বা তার লাগবে না।
শুধু মোবাইলের ওয়াইফাই অন করেই কানেক্ট হতে পারবেন। তবে বাসায় স্থায়ী হোম ব্রডব্যান্ড নিতে চাইলে রাউটার প্রয়োজন হবে।
২. আমি কি একটি আইডি দিয়ে একাধিক ফোনে চালাতে পারবো?
সাধারণত একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে একটি ডিভাইসে লগইন করা যায়।
৩. বৃষ্টির দিনে বা খারাপ আবহাওয়ায় কি নেটওয়ার্ক সমস্যা করে?
যেহেতু এটি বেতার তরঙ্গের মাধ্যমে সিগন্যাল পাঠায়, তাই খুব বেশি বৃষ্টি বা বজ্রপাত হলে সিগন্যাল কিছুটা দুর্বল হতে পারে।
৪. প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে কি ডাটা শেষ হয়ে যেতে পারে?
স্বাধীন ওয়াইফাইয়ের বেশিরভাগ প্যাকেজ সময়ভিত্তিক (Time-based)।
অর্থাৎ, ১ মাস মেয়াদের প্যাকেজে আপনি আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন, কোনো নির্দিষ্ট জিবি (GB) সীমা নেই।
৫. বিকাশ বা নগদে টাকা দিলে কি সাথে সাথে ইন্টারনেট চালু হয়?
হ্যাঁ। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে এবং আপনি ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারবেন।
৭. এদের কাস্টমার কেয়ার নম্বর কত?
০১৯৫৮৬১৫৬৭৩ ও ০১৯৫৮৬১৫৬৭৬
উপসংহার - স্বাধীন ওয়াইফাই
পরিশেষে বলা যায়, ইন্টারনেটের এই যুগে, ইন্টারনেট ছাড়া থাকা মানেই পিছিয়ে পড়া।
কিন্তু দামী মোবাইল ডাটা প্যাক বা বড় মাসিক বিল দেওয়া সবার পক্ষে সম্ভব হয়না।
এই জায়গাতেই স্বাধীন ওয়াইফাই এক নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
তাই আপনি যদি ইন্টারনেটের উচ্চমূল্য আর মাসিক বিলের ঝামেলা থেকে মুক্তি পেতে চান।
তবে স্বাধীন ওয়াইফাই হতে পারে আপনার জন্য সেরা অপশন।


