অনলাইনে ঘরে বসে পেনশনার লাইফ ভেরিফিকেশন করার নিয়ম জানা থাকলে সহজেই এই কাজটি করা যায়।
বর্তমান ডিজিটাল যুগে সরকারি সেবাগুলো অনেক সহজ হয়ে গেছে।
এখন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চালু হয়েছে অনলাইনে লাইফ ভেরিফিকেশন বা জীবন যাচাইকরণ পদ্ধতি।
আগে প্রতি বছর সশরীরে নির্দিষ্ট দপ্তরে বা ব্যাংকে গিয়ে জীবিত থাকার প্রমাণ দিতে হতো।
যা বয়স্ক ও অসুস্থ পেনশনারদের জন্য ছিল বেশ কষ্টসাধ্য।
এখন ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
এই আধুনিক ব্যবস্থা যেমন সময়ের সাশ্রয় করছে।
তেমনি পেনশন সংক্রান্ত সেবাগুলোকে করেছে আরও স্বচ্ছ ও গতিশীল।
দেখে নিন, কিভাবে ঘরে বসে পেনশনার লাইফ ভেরিফিকেশন করা যায়।
লাইফ ভেরিফিকেশন হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।
যার মাধ্যমে তিনি এখনও জীবিত আছেন কি না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হয়।
পেনশনারের অস্তিত্ব নিশ্চিত হওয়ার পরই কেবল সরকার মাসিক পেনশনের অর্থ প্রদান অব্যাহত রাখে।
আগে এটি সশরীরে ব্যাংক বা হিসাবরক্ষণ অফিসে গিয়ে সম্পন্ন করতে হলেও বর্তমানে বায়োমেট্রিক বা ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ঘরে বসেই করা যায়।
সাধারণত বছরে অন্তত একবার এই যাচাইকরণ সম্পন্ন করার নিয়ম রয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ ভেরিফিকেশন না করলে পেনশন সুবিধা সাময়িকভাবে স্থগিত হতে পারে।
অনলাইনে পেনশনার লাইফ ভেরিফিকেশন করার নিয়ম
সরকারি পেনশনারদের প্রতি বছর নির্দিষ্ট সময়ে তিনি জীবিত আছেন কিনা, তার প্রমাণস্বরুপ ‘লাইফ ভেরিফিকেশন’ করতে হয়।
দেখে নিন, কিভবে এটি অনলাইনে করতে হয়।
ধাপ ১: অ্যাপ ডাউনলোড ও লগইন
বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘Pensioner Verification‘অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
প্রথমে গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল পেনশন অ্যাপটি ডাউনলোড করে নিন।
আপনার এনআইডি নম্বর এবং ইপিপিও (PPO) নম্বর দিয়ে লগইন করুন।
আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে, সেটি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
পেনশনের কেন্দ্রীয় হেল্পলাইন ০৯৬০৯০০০৫৫৫ নম্বরে কল করে আপনার পেনশনার মোবাইল নম্বর দিলেই ইপিপিও নম্বরটি জানিয়ে দিবে।
ধাপ ২: জীবন প্রমাণ বা লাইফ ভেরিফিকেশন অপশন
লগইন করার পর ড্যাশবোর্ডে “Life Verification” বা “জীবন প্রমাণ” নামে একটি বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
ধাপ ৩: ফেসিয়াল রিকগনিশন (চেহারা যাচাই)
এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সিস্টেম আপনার পরিচয় নিশ্চিত করতে আপনার লাইভ ছবি তুলবে।
ক্যামেরাটি চোখের লেভেলে ধরুন।
পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়ান।
স্ক্রিনে নির্দেশিত নির্দেশনা অনুযায়ী চোখ নাড়ান বা চোখের পলক ফেলুন। ডানে ও বামে ফেস ঘুরান।
সফলভাবে ছবি তোলা হলে স্ক্রিনে “Verification Successful” মেসেজ দেখাবে।
ধাপ ৪: স্ট্যাটাস যাচাই
ভেরিফিকেশন সাবমিট করার পর আপনি পুনরায় লগইন করে আপনার বর্তমান স্ট্যাটাস চেক করতে পারেন।
যদি সব ঠিক থাকে, তবে পরবর্তী এক বছরের জন্য আপনার লাইফ ভেরিফিকেশন আপডেট হয়ে যাবে।
অনলাইনে লাইফ ভেরিফিকেশন করার নিয়ম জানার সুবিধা
অনলাইনে লাইফ ভেরিফিকেশন বা জীবন যাচাই করার ফলে পেনশনারদের জীবন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়েছে। এর প্রধান সুবিধাগুলো নিচে দেওয়া হলো:
১. বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ পেনশনাররা অফিসে যাতায়াতের ঝামেলা থেকে মুক্তি পান।
২. এর ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা থাকছেনা।
৩. পেনশনার যদি দেশের বাইরে বা পরিবারের সাথে অন্য কোনো শহরে অবস্থান করেন, তবে সেখান থেকেই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারেন।
৪. ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি ব্যবহারের ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং পরিচয় চুরি বা জালিয়াতি রোধ করা যায়।
৫. অনলাইনে সাবমিট করার পর যাচাইকরণের স্ট্যাটাস সাথে সাথেই জানা যায়।
৬. এই পদ্ধতিতে আলাদা করে কোনো প্রত্যয়নপত্র বা কাগজ জমা দেওয়ার প্রয়োজন পড়ে না।
FAQ: অনলাইনে লাইফ ভেরিফিকেশন করার নিয়ম
১. লাইফ ভেরিফিকেশন কতদিন পরপর করতে হয়?
সাধারণত প্রতি বছর অন্তত একবার লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়।
২. অনলাইনে ভেরিফিকেশন করতে কী কী লাগে?
আপনার সচল একটি স্মার্টফোন, জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, পেনশন পেমেন্ট অর্ডার (PPO) নম্বর এবং পেনশন প্রোফাইলে নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন হবে।
৩. ফেস ভেরিফিকেশন বা ছবি না নিলে কী করব?
পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় গিয়ে পুনরায় চেষ্টা করুন। ফ্রন্ট ক্যামেরার লেন্স পরিষ্কার করে নিন এবং চোখের পলক ফেলে বা মাথা সামান্য নাড়িয়ে নির্দেশিকা অনুসরণ করুন।
৪. অ্যাপে লগইন করতে সমস্যা হলে করণীয় কী?
নিশ্চিত করুন আপনি সঠিক এনআইডি এবং ইপিপিও নম্বর দিচ্ছেন কিনা।
৫. অনলাইনে ভেরিফিকেশন না করলে কি পেনশন বন্ধ হয়ে যাবে?
হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ ভেরিফিকেশন সম্পন্ন না করলে সিস্টেম ধরে নেয় পেনশনার আর জীবিত নেই।
৬. স্মার্টফোন না থাকলে কীভাবে ভেরিফিকেশন করব?
আপনার যদি স্মার্টফোন না থাকে, তবে পরিবারের অন্য কারো ফোন থেকে অ্যাপ ব্যবহার করে অনলাইনে ভেরিফিকেশন করতে পারবেন।
উপসংহার – অনলাইনে লাইফ ভেরিফিকেশন করার নিয়ম
অনলাইনে লাইফ ভেরিফিকেশন পদ্ধতি পেনশনারদের জন্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
প্রযুক্তির এই সুফল কাজে লাগিয়ে এখন ঘরে বসেই অত্যন্ত সহজে ও নিরাপদে পেনশনের লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করা যায়।
দীর্ঘ লাইনে দাঁড়ানো বা যাতায়াতের সমস্যা ছাড়াই যেন বয়স্ক পেনশনাররা সহজেই এই সেবা গ্রহণ করতে পারেন।
সেই উদ্দেশ্যেই এই ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে।
তাই পেনশনারেরা সময়মতো লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করুন।
আর নিরবচ্ছিন্ন পেনশন সুবিধা ভোগ করুন।


