বর্তমানে অনলাইন থেকে প্রতিদিন ১০০ টাকা আয় করা খুব বেশি কঠিন নয়।

অল্প কিছু সময় দিয়ে ও সাধারণ কিছু দক্ষতা ব্যবহার করেই অনলাইনে এই টাকা আয় করা সম্ভব।

আপনি দৈনিক এই পরিমাণ টাকা মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন।

তবে এভাবে অনলাইনে আয় করার জন্য মোটামুটি ভালো মানের ইন্টারনেটের প্রয়োজন।

আপনি একেবারে কোন প্রকার অভিজ্ঞতা ছাড়া বা সামান্য অভিজ্ঞতা সম্পন্ন হয়ে অনলাইন থেকে প্রতিদিন ১০০ টাকা আয় করতে পারবেন।

এই টাকা দেখতে অনেক কম মনে হলেও সাধারণ ছাত্র-ছাত্রী, গৃহিণী, বেকারদের জন্য একটি ভালো হাত খরচ হতে পারে।

তবে অনলাইন থেকে আয় করার জন্য অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে।

আর ফ্রিতে টাকা আয় করার জন্য সেরা সাইট বেছে নিতে হবে।

এই ব্লগে আপনারা জানতে পারবেন অনলাইন থেকে দৈনিক ১০০ টাকা আয় করার সেরা ১০টি উপায় সম্পর্কে।

অনলাইনে দৈনিক ১০০ টাকা আয় করার জন্য খুব বড় কোনো ডিগ্রির প্রয়োজন হয় না।

আপনার যদি একটি সচল স্মার্টফোন বা কম্পিউটার এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকে, তাহলেই অনলাইনে কাজ শুরু করতে পারেন।

প্রতিদিন ১০০ টাকা ইনকাম

তবে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ও কাজের প্রতি প্রচুর আগ্রহ থাকতে হবে।

তাহলে আপনি একটা সময় দৈনিক ১০০০ টাকা ইনকাম করতে পারবেন।

আর আপনার প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা সময় দেওয়ার প্রয়োজন হবে।

প্রতিদিন ১০০ টাকা ইনকাম করার উপায়

বর্তমান এই ডিজিটাল যুগে অনলাইন থেকে দৈনিক ১০০ টাকা আয় করা খুব বেশি কঠিন না।

এই টাকা দিয়ে আপনি হয়তো অনেক বেশি কিছু করতে পারবেন না।

তবে এই টাকা আপনার হাত খরচ ও পকেট মানির জন্য কাজে লাগতে পারে।

এছাড়া আপনার দৈনন্দিন পড়াশোনার খরচ জোগাতে এক্সট্রা অর্থ হতে পারে দেখে নিন কি কি উপায়ে প্রতিদিন ১০০ টাকা ইনকাম করা যায়।

১. সার্ভে করে

সার্ভে করে আয় করার জন্য বিভিন্ন কোম্পানির পণ্যের উপর মতামত বা জরিপ করতে হয়।

অনেক ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এভাবে অর্থ উপার্জন করা যায়।

সঠিক প্ল্যাটফর্মে কাজ করলে দৈনিক ১০০ টাকা বা ১ ডলার সহজেই আয় করা যায়।

সার্ভে করে প্রতিদিন ১০০ টাকা আয় করার প্রসেসঃ

এক্ষেত্রে আপনাকে প্রথমে সার্ভে করে আয় করার সাইটে নিজের প্রোফাইল তৈরি করতে হবে।

এরপর সাইটে আপনাকে নতুন নতুন সার্ভে করার সুযোগ দিবে।

প্রতিটি সার্ভে সম্পন্ন করার জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করা হবে।

তবে বেশিরভাগ সাইটে বাংলাদেশ থেকে অনেক সার্ভে কম পাওয়া যায়।

আপনি দিনে ২ থেকে ৩টি সার্ভে সম্পন্ন করলেই ১ ডলার বা ১০০ টাকার কিছু বেশি টাকা আয় করতে পারবেন।

সব সার্ভের জন্য আপনি যোগ্য নাও হতে পারেন। এতে হতাশ না হয়ে ধৈর্য্য ধরে পরবর্তী সার্ভের জন্য চেষ্টা করতে হবে।

আপনাকে অবশ্যই ভুয়া ও স্ক্যাম সাইট এডিয়ে চলতে হবে।

সার্ভে করে ইনকাম করার সবথেকে সেরা কয়েকটি সাইট হল- Swagbucks, Ysense,Toluna ইত্যাদি।

২. কুইজ খেলে

কুইজ খেলে আয় করা এখন বেশ জনপ্রিয়।

যে কেউ চাইলেই কোন প্রকার দক্ষতা ছাড়া বিভিন্ন কুইজ অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।

কুইজ খেলে আয় করার প্রসেসঃ

এই পদ্ধতিতে বিভিন্ন কুইজ আর্নিং অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাইন আপ করতে হবে।

এরপর বিভিন্ন কুইজে অংশগ্রহণ করতে হবে।

এখানে বাংলাদেশ, ভূগোল, সাধারণ জ্ঞান, গণিত ইত্যাদি ক্যাটাগরির কুইজ রয়েছে।

আপনাকে সেই কুইজের সঠিক উত্তর দিয়ে পয়েন্ট জমাতে হবে।

বেশি পয়েন্ট জমিয়ে অর্থ উপার্জন করতে পারবেন।

এই অ্যাপগুলি থেকে রেফার করেও আয় করতে পারবেন। আর এগুলির মাধ্যমে প্রতিদিন ১০০ টাকা ইনকাম করতে পারবেন।

এই অ্যাপগুলি থেকে আপনি পেপাল বা পেওনারের মাধ্যমে ডলার উইথড্র দিতে পারবেন।

সেই ডলার পরবর্তীতে বিকাশ, নগদ, রকেট, ফোনপে ইত্যাদিতে নিতে পারবেন।

কুইজ খেলে ইনকাম করার সেরা দুইটি গুগল প্লে স্টোরের অ্যাপ হল-

  • Daily Quiz - Earn money
  • Quizys: Play Quiz Games & Earn

৩. ডাটা এন্ট্রি করে

ফ্রিল্যান্সিং করে ইনকাম করার সবথেকে সহজ কাজ হল ডাটা এন্ট্রি।

বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ডাটা এন্ট্রি করে খুব সহজে ইনকাম করা যায়।

এই পদ্ধতিতে দেখে দেখে টাইপিং করে, বিভিন্ন লিস্ট বানিয়ে, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন পণ্যের লিস্ট তৈরি করে ইনকাম করা যায়।

ডাটা এন্ট্রি করে আয় করার প্রসেসঃ

বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডাটা এন্ট্রি রিলেটেড কাজ পাওয়া যায়।

এজন্য সে সকল ফ্রিল্যান্সিং সাইটে যুক্ত হয়ে ডাটা এন্ট্রির কাজ সার্চ করতে হবে।

এরপর কাজ পেয়ে গেলে আপনি অনলাইনে ক্লায়েন্টের কাজ জমা দিয়ে ইনকাম করতে পারবেন।

আপনি খুব সহজেই ডাটা এন্ট্রি করে শুরুর দিকেই প্রতিদিন ১০০ টাকা ইনকাম করতে পারবেন।

এরপর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার ইনকাম দিয়ে দ্বিগুণ করতে পারবেন বা দৈনিক ২০০ টাকা ইনকাম করতে পারবেন।

প্রসিদ্ধ ফ্রিল্যান্সিং সাইটে ডাটা এন্ট্রি করে আপনি সরাসরি আপনার ইনকাম এর টাকা ব্যাংকে নিতে পারবেন।

ডাটা এন্ট্রি করে ইনকাম করার সবথেকে সেরা দুইটি সাইট হল-

  • fiverr
  • freelancer

৪. ছবি বিক্রি করে

আপনার কাছে একটি ভালো স্মার্টফোন থাকলে, আপনি সেই ফোন দিয়ে বিভিন্ন সুন্দর প্রকৃতির ছবি, খাবার বা দৈনন্দিন যে কোন কাজের ছবি তুলতে পারেন।

এরপর সেই ছবিগুলি অনলাইনে বিক্রি করে ইনকাম করতে পারেন।

ছবি বিক্রি করে প্রতিদিন ১০০ টাকা ইনকাম করার প্রসেসঃ

এভাবে অনলাইন থেকে আয় করার কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে।

আপনাকে প্রথমে সেই ছবি বিক্রি করে ইনকাম করার সাইটে সাইন আপ করতে হবে।

এরপর সেখানে আপনি আপনার তোলা ছবিগুলি আপলোড করতে হবে।

সেক্ষেত্রে আপনার ছবিগুলি ব্যবহার করে সেই সাইটগুলো যা ইনকাম করবে, তার থেকে আপনাকে ৫০% থেকে ৬০% রেভিনিউ শেয়ার করবে।

এই রেভিনিউ ওয়েবসাইট ভেদে কম বা বেশি হতে পারে।

আর এই ধরনের সাইট থেকে আপনার উপার্জিত অর্থ খুব সহজেই পেপাল বা পেওনারের মাধ্যমে তুলতে পারবেন।

এরপর সেই অর্থ আপনার বিকাশ, নগদ, ফোনপে ইত্যাদিতে নিতে পারবেন। ছবি বিক্রি করে ইনকাম করার সেরা দুইটি সাইট হল-

  • alamy
  • magnific

৫. এড দেখে

অনলাইনে অনেক আর্নিং অ্যাপ রয়েছে।

যেখানে শুধুমাত্র এড বা বিজ্ঞাপণ দেখে আয় করা যায়।

এই সকল অ্যাপে এড দেখে ইনকাম করার পাশাপাশি সার্ভে করে, ভিডিও দেখে, ছোট ছোট কাজ করেও আয় করা যায়।

এড দেখে প্রতিদিন ১০০ টাকা ইনকাম করার প্রসেসঃ

এভাবে ইনকাম করার জন্য প্রথমে এড দেখে ইনকাম করার অ্যাপ গুগল প্লেস্টোরে ডাউনলোড করতে হবে।

এরপর সাইনআপ করতে হবে।

সাইন আপ করার পর ড্যাশবোর্ড থেকে আর্নিং টাস্ক থেকে এড দেখে, গেম খেলে, সার্ভে করে, রেফার করে সহজেই ইনকাম করা সম্ভব।

আপনার আয়ের টাকা পয়েন্ট আকারে জমা হবে।

আর সেই পয়েন্ট ডলার হিসেবে পেওনার বা পেপাল থেকে উইথড্র করা যাবে। এরপর সেটি বিকাশ বা নগদে নেওয়া যাবে।

এভাবে আপনি ২ থেকে ৩টি অ্যাপের মাধ্যমে অনায়েসেই দৈনিক ১০০-২০০ টাকা ইনকাম করতে পারবেন।

এড দেখে আয় করার সেরা ২টি গুগল প্লে স্টোরের অ্যাপ হল-

  • Paidwork: Make Money
  • Freecash: Earn Money & Rewards

সতর্কতা

অনলাইনে আয়ের ক্ষেত্রে অনেক সময় প্রতারক চক্রের মুখোমুখি হতে হয়।

কোনো সাইট যদি কাজ দেওয়ার আগে টাকা ইনভেস্ট করতে বলে বা মেম্বারশিপ ফি চায়, তবে তা সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত।

সবসময় বিশ্বস্ত ইনকাম সাইট এবং ফ্রি প্ল্যাটফর্মগুলোতে নিজের মেধা ও শ্রম ব্যবহার করে আয় করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।

এছাড়া আসল সাইট চেনার জন্য সেই সাইটের রিভিউগুলো দেখে নিতে হবে।

সাধারণ জিজ্ঞাসা - প্রতিদিন ১০০ টাকা ইনকাম

১. মোবাইল দিয়ে কি প্রতিদিন ১০০ টাকা আয় করা সম্ভব?

হ্যাঁ, অবশ্যই সম্ভব।

এই ব্লগে উল্লেখিত মাইক্রোজব, সার্ভে, ইউআরএল শর্টনার এবং ক্যাপচা এন্ট্রির মতো কাজগুলো কোনো কম্পিউটার ছাড়াই শুধুমাত্র একটি স্মার্টফোন দিয়ে খুব সহজে করা যায়।

২. এই কাজগুলো করার জন্য কি কোনো টাকা ইনভেস্ট করতে হবে?

না, কোনো টাকা ইনভেস্ট করতে হবে না।

যেসব সাইট কাজ দেওয়ার নাম করে আগে টাকা বা রেজিস্ট্রেশন ফি দাবি করে, সেগুলো সাধারণত ভুয়া বা স্ক্যাম হয়ে থাকে।

৩. প্রতিদিনের ইনকাম করা টাকা কীভাবে হাতে পাওয়া যাবে?

এই সাইটগুলো থেকে পেয়ার (Payeer), লাইটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বা পেপালের মাধ্যমে টাকা উইথড্র করে পরবর্তীতে তা বিকাশ, নগদ, রকেট ইত্যাদিতে কনভার্ট করে নেওয়া সম্ভব।

উপসংহার

অনলাইন থেকে প্রতিদিন ১০০ টাকা আয় করা খুব বেশি কঠিন কাজ না।

আবার এই অর্থ খুব বেশি না।

তবে আপনার অনলাইনে কাজ করার যে অভিজ্ঞতা তৈরি হয়, তার পরবর্তীতে আপনাকে বড় কোন ফ্রিল্যান্সিং কাজ করতে অনুপ্রেরণা দিবে।

তাই অযথা মোবাইলের সময় নষ্ট না করে আপনি এই ব্লগে দেখানো ছোট ছোট কাজ করে ইনকাম শুরু করে দিতে পারেন।

ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে অনলাইনে কাজ করে আপনিও একটা সময় সফল হতে পারবেন।