চালু হচ্ছে বিটিসিএল MVNO সিম।
ডিজিটাল এই যুগে বিটিসিএল (BTCL) এখন সম্পূর্ণ নতুন রূপে আমাদের সামনে হাজির হচ্ছে।
বিটিসিএল আনতে যাচ্ছে MVNO সিম কার্ড। নানা রকম সুবিধা পাওয়া যাবে এই সিমে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিটিসিএল তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে মোবাইল সিম আনার ঘোষণা দিয়েছে।
জানা যাচ্ছে, তাদের নিজস্ব টাওয়ার না থাকলেও অন্য অপারেটরের শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে এই সিম চালু করবে।
আর বিটিসিএল এখন আপনাকে এই সিমের মাধ্যমে দিবে সাশ্রয়ী কলরেট, মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ এবং ডিজিটাল সব সুবিধা।
এই ব্লগে আমরা জানবো এই সিমের সুবিধাগুলি কি কি ও কবে থেকে এই সিম বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
MVNO হলো এমন একটি মোবাইল সেবা যেটি নিজস্ব টাওয়ার ও নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার না থাকেও অন্য অপারেটরের নেটওয়ার্ক ভাড়া নিয়ে যোগাযোগ সেবা দেয়।
অর্থাৎ সহজভাবে বললে, এটি নিজের ব্র্যান্ডে সিম ও কল/ডাটা সেবা দেয়।
কিন্তু টাওয়ারগুলো অন্য অপারেটরের হয়ে থাকে।
এভাবে কাজ করার ফলে ছোট কোম্পানি ও নতুন প্রতিযোগীরা কম খরচে সিম বিক্রি ও সেবা দিতে পারে।

আর এই সুযোগ গ্রাহকদের প্রতিযোগিতামূলক মূল্য ও সুবিধা পেতে সাহায্য করে।
বাংলাদেশে বর্তমানে চারটি প্রধান মোবাইল অপারেটর রয়েছে।
বিটিসিএল MVNO সিম আসলে বাজারে প্রতিযোগিতা বাড়বে।
যখন প্রতিযোগিতা বাড়ে, তখন লাভ হয় সাধারণ গ্রাহকের। কারণ অপারেটররা তখন কম দামে ভালো সেবা দিতে বাধ্য হয়।
বিটিসিএল MVNO সিম এর সুবিধাসমূহ
বিটিসিএল এর এই সিম অন্যান্য মোবাইল অপারেটরদের থেকে কিছুটা আলাদা এবং অনেক বেশি সাশ্রয়ী।
নিচে এই সিমের প্রধান সুবিধাগুলো পয়েন্ট আকারে দেওয়া হলো:
১. কম কলরেট ও 'আলাপ' ইন্টিগ্রেশন
MVNO সিম ব্যবহার করলে আপনি যেকোনো ল্যান্ডফোন বা মোবাইল নম্বরে অনেক কম খরচে কথা বলতে পারবেন।
অন্যান্য অপারেটরদের কলরেটের তুলনায় এখানে কল রেট অনেক কমে পাওয়া যাবে।
২. সাশ্রয়ী মূল্যে ও মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ
এই সিমে অল্প টাকায় মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ থাকবে।
এতে করে স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, কর্মজীবী সকলের জন্য ইন্টারনেট ব্যবহার অনেক কম মূল্যে করা সম্ভব হবে।
৩. শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ
এই সিমটি বিটিসিএল নিজের টাওয়ারের ওপর নির্ভর না করে টেলিটক (Teletalk) এর টাওয়ার ব্যবহার করবে।
ফলে টেলিটকের নেটওয়ার্ক যেখানে আছে, সেখানেই আপনি পূর্ণ সিগন্যাল পাবেন।
৪. কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা
এই সিমের একটি আকর্ষণীয় দিক হলো বিটিসিএল-এর এই সিম ব্যবহারকারী গ্রাহকরা সহজ শর্তে মাসিক মাত্র ৫০০ বা ১০০০ টাকা কিস্তি প্রদানের মাধ্যমে 4g বা 5g স্মার্ট ফোনকেনার সুযোগ পাবেন।
আপনি যদি এখনই কিস্তিতে ফোন নিতে চান, তবে বিটিসিএল-এর অফিশিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা ভালো।
৫. কোয়াড-প্লে (Quad-Play) সার্ভিস
বিটিসিএল এই সিমে একটি অল-ইন-ওয়ান প্যাকেজ দিচ্ছে যেখানে একটি বিলের মাধ্যমেই আপনি পাবেন: ভয়েস + ডেটা + ব্রডব্যান্ড (GPON) + OTT কন্টেন্ট।
৬. বাজারে প্রতিযোগিতা ও দাম কমবে
MVNO সিম আসার ফলে বাজারের অন্যান্য অপারেটরদের সাথে প্রতিযোগিতা হবে। যার ফলে ইন্টারনেট ডাটা, কলরেট ইত্যাদির দাম কমতে পারে।
এই সিম কবে থেকে পাওয়া যাবে?
১ মার্চ ২০২৬ তারিখে বিটিসিএল তাদের MVNO সিম বানিজ্যিকভাবে বাজারে আনার ঘোষণা দিয়েছে।
এই দিনে গ্রাহকরা SIM কিনে ভয়েস, ডাটা ও অন্যান্য পরিষেবা নিতে পারবে।
শুরুতে ১৫ ফেব্রুয়ারি সিমটি বাজারে আসার কথা থাকলেও, সেবার মান আরও উন্নত করার জন্য এবং পাইলটিং কার্যক্রমের সুবিধার্থে তারিখটি পিছিয়ে ১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৮ ফেব্রুয়ারি ২০২৬-এ পরীক্ষামূলকভাবে সেবা চালু হয়েছিল, কিন্তু সাধারণ গ্রাহকদের জন্য সম্পূর্ণভাবে বাজারে SIM পাওয়া যাবে ১ মার্চ-এর পর।
এই সিমটি কোথায় পাওয়া যাবে?
সিমটি শুরুতে সব জায়গায় পাওয়া না গেলেও শুরুতে নির্দিষ্ট কিছু পয়েন্ট থেকে সংগ্রহ করা যাবে।
সেক্ষেত্রে ঢাকার রমনা এবং গুলশান বিটিসিএল কাস্টমার কেয়ার সেন্টার থেকে এই সিম প্রথম পাওয়া যাবে।
এছাড়া বিটিসিএল-এর অফিশিয়াল পোর্টাল বা 'মাই বিটিসিএল' (My BTCL) অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রি-অর্ডার বা নিবন্ধনের সুযোগ থাকতে পারে।
১ মার্চের পর থেকে ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরের বিটিসিএল অফিসগুলোতে এই সিম পাওয়া যাবে।
বিটিসিএল MVNO সিম কিনতে কি কি লাগবে?
এই সিমটি সংগ্রহ করা এখনকার অন্যান্য মোবাইল সিমের মতোই সহজ হবে।
তবে যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠানের বিশেষ সেবা, তাই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়।
এই সিমটি কিনতে আপনার প্রয়োজন হবে-
১. জাতীয় পরিচয় পত্র বা এনআইডি। মূল কার্ড বা ফটোকপি হলেও চলবে।
২. ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখতে পারেন।
৩. রেজিস্ট্রেশনের সময় আপনার ফোনে একটি OTP (One Time Password) আসবে, তাই একটি সচল সিমসহ মোবাইল সাথে রাখুন।
সাধারণ জিজ্ঞাসা
১. বিটিসিএল কি নিজস্ব টাওয়ার আছে?
না। বিটিসিএল মূলত একটি MVNO (Mobile Virtual Network Operator)।
তারা অন্য একটি বড় অপারেটরের (প্রাথমিকভাবে টেলিটক) নেটওয়ার্ক বা টাওয়ার ভাড়া নিয়ে নিজেদের ব্র্যান্ড নামে সেবা দিচ্ছে।
২. এই সিমের ইন্টারনেট প্যাকেজের মেয়াদ কতদিন?
বিটিসিএল-এর বিশেষত্ব হলো তাদের 'আনলিমিটেড মেয়াদ'।
আপনি যদি ২৬ জিবি বা ৫০ জিবি ডাটা কেনেন, তবে সেটি শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কোনো নির্দিষ্ট মেয়াদ (যেমন ৭ বা ৩০ দিন) থাকবে না।
৩. 'আলাপ' (Alaap) অ্যাপ কি এই সিমের সাথে কাজ করবে?
হ্যাঁ। এই সিম ব্যবহারকারীরা আলাপ অ্যাপের মাধ্যমে অত্যন্ত সাশ্রয়ী রেটে যেকোনো নম্বরে কথা বলতে পারবেন।
৪. এই সিমটি কি সারা বাংলাদেশে পাওয়া যাবে?
২০২৬ সালের ১ মার্চ থেকে বাণিজ্যিক যাত্রা শুরু হলেও শুরুতে এটি ঢাকার রমনা ও গুলশান অফিসে পাওয়া যাবে।
৫. সিমটির দাম কত হতে পারে?
সিমের প্রাথমিক মূল্য ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে হতে পারে।
৬. বিটিসিএল সিম দিয়ে কি অন্য অপারেটরের সাথে ভিডিও কল করা যাবে?
হ্যাঁ, সাধারণ 4G/5G সিমের মতোই এটি দিয়ে সব ধরনের নেটওয়ার্কে কল এবং ভিডিও কল করা সম্ভব।
উপসংহার
পরিশেষে বলা যায়, বিটিসিএল বাংলাদেশে প্রথমবারের মতো MVNO সিম চালুর উদ্যোগ নিয়েছে।
যা দেশের টেলিযোগাযোগ খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সিমটি নিজস্ব টাওয়ার ও নেটওয়ার্ক না থাকলেও টেলিটক (Teletalk)-এর নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস, ইন্টারনেট ডাটা ও SMS সেবা দিতে পারবে।
ফলে গ্রাহকরা সাশ্রয়ী ও শক্তিশালী নেটওয়ার্কের সেবা পাবে।


