বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতা কাজে লাগিয়ে মাসে ১০ হাজার টাকা আয় করার উপায় জানা সম্ভব।
সঠিক দক্ষতা এবং ধৈর্য থাকলে যে কেউ পড়াশোনা বা চাকরির পাশাপাশি অনলাইনে ঘরে বসে ইনকাম করতে পারবেন।
এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট কাজ করে অনলাইন থেকে ফ্রিতে ডলার ইনকাম করার সুযোগ রয়েছে।
তবে সফল হতে হলে কেবল ইচ্ছাশক্তি থাকলেই চলবে না।
এর প্রয়োজন সঠিক আর্নিং সাইট নির্বাচন করা এবং নিয়মিত কঠোর পরিশ্রম করার মানসিকতা।
এই ব্লগে মাসে অন্তত ১০ হাজার টাকা আয়ের সবচেয়ে কার্যকরী ৮টি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি অত্যন্ত মনোযোগের সহিত এই উপায়গুলি অনুসরণ করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন।
বর্তমানে মাসে ১০ হাজার টাকা আয় করার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে।
আপনি যদি লেখালেখিতে দক্ষ হন তবে কন্টেন্ট রাইটিং অথবা ডাটা এন্ট্রি করার মাধ্যমে ঘরে বসেই ফ্রি টাকা ইনকাম করতে পারেন।
এছাড়া বর্তমান সময়ে ফেসবুক বা ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমেও অনলাইন থেকে আয় করা সম্ভব।
যাদের পড়ানোর অভিজ্ঞতা আছে তারা অনলাইন টিউশনি করিয়ে খুব সহজেই এই পরিমাণ টাকা আয় করতে পারবেন।
এছাড়াও অনলাইনে মাসে ১০ হাজার টাকা আয় করার আরো অনেক উপায় রয়েছে।
এই ব্লগে সবথেকে সেরা ৮টি উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আপনিও যদি মাসে এই পরিমাণ বা তার বেশি অর্থ উপার্জন করতে চান, তাহলে খুবই মনোযোগের সহিত উপায়গুলি দেখুন।
অনলাইন থেকে মাসে ১০ হাজার টাকা আয় করার উপায় সমূহ
ইন্টারনেট ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনলাইন থেকে আয় করার নানাবিধ সুযোগের সৃষ্টি হয়েছে।
আপনি এখন চাইলেই ঘরে বসে ইনকাম করতে পারেন।
অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কাজ করা সম্ভব।
ইন্টারনেটের মাধ্যমে এক দেশের কাজ অন্য দেশে করা সম্ভব।
এছাড়া অন্য দেশ থেকে নিজের দেশে টাকা খুব সহজেই নিয়ে আসা সম্ভব।
আপনি অনলাইনে কাজ করে খুব সহজেই বিকাশ, নগদ, ফোন পে, পেটিএম, ব্যাংক একাউন্ট ইত্যাদি মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
এখন দেখে নিন সেরা ৮টি অনলাইন থেকে মাসে ১০ হাজার টাকা ইনকাম করার উপায় সম্পর্কে।
১. কন্টেন্ট রাইটিং – মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়
আপনার যদি লেখালেখি করার দক্ষতা থাকে,তাহলে অনলাইনে কন্টেন্ট রাইটিং করে আয় করতে পারবেন।
আপনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখে ইনকাম করতে পারবেন।
বিভিন্ন ওয়েবসাইটে ফিল্যান্স রাইটার হিসেবে লেখালেখি করে ইনকাম করা যায়।
আর ইনকামের টাকা সহজেই তুলে নেওয়া যায়।
এখন নানা বাংলাতে আর্টিকেল লিখে আয় করার জন্য নানা ধরনের ওয়েবসাইট বের হয়েছে।
আপনি চাইলে গুগলে আর্টিকেল লিখে ইনকাম লিখে সার্চ দিয়ে এই সকল সাইট থেকে আয় করতে পারেন।
আর এরা লেখালেখির বিনিময়ে বিকাশ, নগদ, রকেট, পেটিএম ইত্যাদিতে পেমেন্ট করে থাকে।
এছাড়া আপনি বিভিন্ন ফিল্যান্সিং সাইট থেকে ইংরেজিতে লেখালেখি করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
এই সাইটগুলি থেকে শুরুতে মাসে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনায়াসেই আয় করতে পারবেন।
অনেকেই বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে লেখালেখি করে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করছেন।
এই ধরনের সাইট থেকে ব্যাংক ট্রান্সফার, পেওনিয়ার, বা পেপালের মাধ্যমে টাকা উঠানো যায়।
আবার পেওনিয়ার বা পেপাল থেকে সরাসরি বিকাশ, নগদ, গুগল পে, ব্যাংক একাউন্ট ইত্যাদিতে টাকা উত্তোলন করা সম্ভব।
যেসব সাইটের মাধ্যমে কনটেন্ট রাইটিং করে আয় করা সম্ভব:
২. সার্ভে করে
বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা সম্পর্কে নিজের মতামত প্রদানের মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন করার সহজ পদ্ধতিই হলো অনলাইন সার্ভে।
বিভিন্ন সার্ভে ওয়েবসাইটে সাইন-আপ করে তাদের দেওয়া ছোট ছোট প্রশ্ন বা জরিপে অংশগ্রহণ করে পয়েন্ট বা ডলার জমানোর মাধ্যমে সার্ভে করে আয় করা যায়।
কাজের সময় এবং সার্ভে সাইটের সংখ্যার ওপর ভিত্তি করে ধৈর্য ধরলে মাসে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
সাধারণত পেপাল (PayPal), পেওনিয়ার (Payoneer), ভার্চুয়াল ভিসা কার্ড অথবা আমাজন গিফট কার্ডের মাধ্যমে সার্ভে সাইটগুলো থেকে টাকা উত্তোলন করা যায়।
বিদেশি পেমেন্ট গেটওয়ে থেকে ডলার রিডিম করে পিটুপি (P2P) ট্রানজাকশন বা পেওনিয়ার থেকে সরাসরি বিকাশ বা অন্যান্য মাধ্যমে টাকা নিজের মোবাইল ওয়ালেটে আনা যায়।
সার্ভে করে আয় করার সেরা সাইটগুলি হল-
৩. ডাটা এন্ট্রি করে – মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়
কম্পিউটারে সাধারণ টাইপিং করে অনলাইনে পার্ট-টাইম আয়ের অন্যতম সহজ মাধ্যম হলো ডাটা এন্ট্রি।
ক্লায়েন্টের দেওয়া অগোছালো তথ্যগুলো নির্ভুলভাবে এমএস এক্সেল, গুগল শিট বা নির্দিষ্ট কোনো সফটওয়্যারে টাইপ করে সাজিয়ে দেওয়ার মাধ্যমে এই কাজ করা হয়।
কাজের গতি এবং দক্ষতার ওপর ভিত্তি করে দিনে ২-৩ ঘণ্টা সময় দিলে মাসে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
তবে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই কাজ করে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে ব্যাংক ট্রান্সফার, পেওনিয়ার বা ওয়াইজ (Wise) এর মাধ্যমে সরাসরি টাকা উত্তোলন করা যায়।
পেওনিয়ার থেকে সরাসরি বিকাশ, নগদ, পেটিএম ইত্যাদি মাধ্যমে টাকা আনা সম্ভব।
যেসব সাইটের মাধ্যমে ডাটা এন্ট্রি করে আয় করা সম্ভব:
৪. সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে
আপনি যদি মাসে ১০ হাজার টাকা আয় করার উপায় জানতে চান।
তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম করতে পারেন।
ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা ও প্রসারের মাধ্যমে অর্থ উপার্জন করাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
বিভিন্ন কোম্পানির পেজ পরিচালনা করা, নিয়মিত পোস্ট ডিজাইন করা, বিজ্ঞাপন (Ads) চালানো এবং গ্রাহকদের মেসেজের উত্তর দেওয়ার মাধ্যমে এই কাজ করে আয় করা যায়।
কাজের দক্ষতা ও ক্লায়েন্টের সংখ্যার ওপর ভিত্তি করে পার্ট-টাইম কাজ হিসেবে মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব।
বিদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে পেওনিয়ার, ওয়াইজ বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এবং লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে সরাসরি চেক বা ডিজিটাল পেমেন্টে টাকা নেওয়া যায়।
পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ, নগদ, ফোনপে ইত্যাদি মাধ্যমে টাকা আনা যায়
যেসব সাইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করা সম্ভব:
৫. অনলাইন টিউশনি করে
নিজের অর্জিত জ্ঞান ও শিক্ষাদান পদ্ধতিকে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে ঘরে বসেই আয় করার আধুনিক মাধ্যম হলো অনলাইন টিউশনি।
এটি একটি সেরা অনলাইনে থেকে মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়।
জুম, গুগল মিট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ের ওপর লাইভ ক্লাস নিয়ে অথবা শিক্ষামূলক ভিডিও লেকচার প্রদানের মাধ্যমে এই কাজ করা যায়।
শিক্ষার্থীর সংখ্যা এবং আপনার পড়ানোর দক্ষতার ওপর ভিত্তি করে ২-৩টি ব্যাচ বা টিউশনি পড়িয়ে মাসে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা অনায়াসেই আয় করা সম্ভব।
সরাসরি ব্যাংক ট্রান্সফার অথবা বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টিউশনির ফি সরাসরি নিজের অ্যাকাউন্টে গ্রহণ করা যায়।
যেসব সাইটের মাধ্যমে অনলাইন টিউশনি করে আয় করা সম্ভব:
৬. ইউটিউব ভিডিও বানিয়ে
আজকাল যেকেউ চাইলেই ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন।
আপনি যেকোন ক্যাটারগরির ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন।
আর এখন ভিডিও এডিট করা একদম সহজ। আপনি Capcut, Filomora ও Canva এর মত হালকা অ্যাপ দিয়েই ভিডিও এডিট থাম্বনেইল তৈরি করতে পারেন।
একটি নির্দিষ্ট বিষয়ে নিয়মিত মানসম্মত ভিডিও আপলোড করে চ্যানেলে পর্যাপ্ত ভিউ এবং সাবস্ক্রাইবার অর্জনের মাধ্যমে এই কাজ করে আয় করা যায়।
চ্যানেলের ভিউ সংখ্যা এবং বিজ্ঞাপন প্রদর্শনের ওপর ভিত্তি করে শুরুতে মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
তবে অনেকেই ইউটিউব থেকে মাসে ৫০ হাজার বা তার বেশি টাকা ইনকাম করছেন।
ইউটিউব থেকে আয়ের প্রধান উপায় হলো গুগল অ্যাডসেন্স।
যার মাধ্যমে অর্জিত টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে নিতে পারবেন।
৭. অনলাইনে ছবি বিক্রি করে – মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়
আপনার স্মার্টফোন বা ক্যামেরায় তোলা সুন্দর ছবিগুলো অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন।
বিভিন্ন স্টক ফটো ওয়েবসাইটে আপনার তোলা উচ্চমানের ছবিগুলো আপলোড করে রাখলে যখনই কেউ সেই ছবি ডাউনলোড বা লাইসেন্স কিনবে।
তখনই আপনি কমিশন পাবেন।
ছবির সংখ্যা, গুণগত মান এবং জনপ্রিয়তার ওপর নির্ভর করে নিয়মিত কাজ করলে মাসে ১০ হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব।
সাধারণত পেওনিয়ার (Payoneer), স্ক্রিল (Skrill) বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে স্টক সাইটগুলো থেকে আয়ের টাকা উত্তোলন করা যায়।
পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা আনা যায় অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেওয়া যায়।
যেসব সাইটের মাধ্যমে ছবি বিক্রি করে আয় করা সম্ভব:
৮. অ্যাফিলিয়েট মার্কেটিং করে
অন্যের তৈরি পণ্য বা সেবার প্রচার করে বিক্রির ওপর নির্দিষ্ট পরিমাণ কমিশন লাভের মাধ্যমে অনলাইনে আয় করার জনপ্রিয় পদ্ধতিই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম।
বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে পণ্যের বিশেষ লিংক সোশ্যাল মিডিয়া বা ব্লগে শেয়ার করার মাধ্যমে কেউ কিছু কিনলে সেখান থেকে কমিশন পাওয়া যায়।
সঠিক পণ্য নির্বাচন এবং টার্গেটেড অডিয়েন্স থাকলে শুরুতে মাসে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা অনায়াসেই আয় করা সম্ভব।
সাধারণত ব্যাংক ট্রান্সফার, পেওনিয়ার (Payoneer), ওয়াইজ (Wise) অথবা চেক ইস্যু করার মাধ্যমে আয়ের টাকা সরাসরি হাতে পাওয়া যায়।
পেওনিয়ারে আসা ডলার সরাসরি বিকাশ, নগদ, পেটিএম, ফোনপে, গুগল পে ইত্যাদিতে নেওয়া সম্ভব।
যেসব সাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা সম্ভব:
সতর্কতা – মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়
অনলাইন থেকে মাসে ১০ হাজার বা তার বেশি পরিমান অর্থ উপার্জন করার জন্য আপনাকে অবশ্যই সঠিক সাইট নির্বাচন করতে হবে।
কেননা অনেকে ভুয়া সাইট রয়েছে, যারা কাজ করিয়ে নেওয়ার পর কোন পেমেন্ট করেনা।
আবার অনেক সাইটে মিথ্যা আশ্বাস দিয়ে শুরুতেই টাকা চেয়ে থাকে। তাই আপনাকে অনেক সচেতন হতে হবে।
কখনোই কোন সাইটে কাজ করার পূর্বে ইনভেস্ট করা যাবেনা।
আর কাজ শুরু করার পূর্বে অবশ্যই সেই সকল সাইটে রিভিউ ও রেটিং চেক করে নিতে হবে।
যেকোন নতুন ও সন্দেহজনক সাইটে কখনোই নিজের পেমেন্ট ইনফরমেশন ও ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবেনা।
যারা অল্প কাজ করে বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেউ, সেই সকল ওয়েবসাইট থেকে দূরে থাকতে হবে।
FAQ: মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়
১. অনলাইনে কাজ শুরু করতে কি কোনো প্রাথমিক বিনিয়োগ বা টাকার প্রয়োজন হয়?
না, প্রসিদ্ধ সাইট থেকে আয় করার জন্য কখনোই প্রথমে বিনিয়োগের প্রয়োজন হয়না।
২. কোনো বিশেষ ডিগ্রি ছাড়া কি মাসে ১০ হাজার টাকা আয় করা সম্ভব?
অবশ্যই সম্ভব, কারণ অনলাইন থেকে আয় করতে ডিগ্রির চেয়ে আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়।
৩. প্রতিদিন কতক্ষণ সময় দিলে মাসে ১০ হাজার টাকা আয় করা যাবে?
কাজের ধরন অনুযায়ী প্রতিদিন সাধারণত ২ থেকে ৪ ঘণ্টা মনোযোগ দিয়ে কাজ করলে মাস শেষে ১০ হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব।
৪. মোবাইল ফোন দিয়ে কি এই কাজগুলো করা সম্ভব?
হ্যাঁ। বেশির অনলাইনে আর্নিং এর ছোট ছোট কাজ মোবাইল দিয়েই করার যায়।
৫. টাকা উত্তোলনের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ মাধ্যম কোনটি?
সবথেকে নিরাপদ মাধ্যমে হল- ব্যাংক, Payoneer, পেপাল।
৬. কাজ শেখার জন্য ভালো উৎস কোনটি হতে পারে?
ইউটিউব এবং গুগল বর্তমানে যেকোনো কাজ শেখার জন্য সেরা এবং ফ্রি মাধ্যম।
উপসংহার
বর্তমান ডিজিটাল যুগে ধৈর্য এবং সঠিক পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলে মাসে ১০ হাজার টাকা আয় করার উপায় বের করা মোটেও অসম্ভব কোনো কাজ নয়।
আপনার পছন্দ এবং দক্ষতা অনুযায়ী যেকোনো একটি নির্দিষ্ট ক্ষেত্র বেছে নিয়ে শুরুতেই বড় আয়ের চিন্তা না করে কাজ শেখার ওপর গুরুত্ব দিন।
নিয়মিত চর্চা এবং সততার সাথে কাজ করে গেলে আপনি কেবল ১০ হাজার টাকাই নয়।
বরং এর চেয়েও বেশি টাকা ইনকাম করতে সক্ষম হবেন।
মনে রাখবেন, অনলাইন বা অফলাইন, যেকোনো মাধ্যমেই সফল হওয়ার মূল চাবিকাঠি হলো আপনার ধারাবাহিকতা।
তাই আজই আপনার সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করে দিন
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট


