বর্তমানে অনলাইন থেকে প্রতিদিন ১০০ টাকা আয় করা খুব বেশি কঠিন নয়।
অল্প কিছু সময় দিয়ে ও সাধারণ কিছু দক্ষতা ব্যবহার করেই অনলাইনে এই টাকা আয় করা সম্ভব।
আপনি দৈনিক এই পরিমাণ টাকা মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন।
তবে এভাবে অনলাইনে আয় করার জন্য মোটামুটি ভালো মানের ইন্টারনেটের প্রয়োজন।
আপনি একেবারে কোন প্রকার অভিজ্ঞতা ছাড়া বা সামান্য অভিজ্ঞতা সম্পন্ন হয়ে অনলাইন থেকে প্রতিদিন ১০০ টাকা আয় করতে পারবেন।
এই টাকা দেখতে অনেক কম মনে হলেও সাধারণ ছাত্র-ছাত্রী, গৃহিণী, বেকারদের জন্য একটি ভালো হাত খরচ হতে পারে।
তবে অনলাইন থেকে আয় করার জন্য অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে।
আর ফ্রিতে টাকা আয় করার জন্য সেরা সাইট বেছে নিতে হবে।
এই ব্লগে আপনারা জানতে পারবেন অনলাইন থেকে দৈনিক ১০০ টাকা আয় করার সেরা ১০টি উপায় সম্পর্কে।
অনলাইনে দৈনিক ১০০ টাকা আয় করার জন্য খুব বড় কোনো ডিগ্রির প্রয়োজন হয় না।
আপনার যদি একটি সচল স্মার্টফোন বা কম্পিউটার এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকে, তাহলেই অনলাইনে কাজ শুরু করতে পারেন।

তবে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ও কাজের প্রতি প্রচুর আগ্রহ থাকতে হবে।
তাহলে আপনি একটা সময় দৈনিক ১০০০ টাকা ইনকাম করতে পারবেন।
আর আপনার প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা সময় দেওয়ার প্রয়োজন হবে।
প্রতিদিন ১০০ টাকা ইনকাম করার উপায়
বর্তমান এই ডিজিটাল যুগে অনলাইন থেকে দৈনিক ১০০ টাকা আয় করা খুব বেশি কঠিন না।
এই টাকা দিয়ে আপনি হয়তো অনেক বেশি কিছু করতে পারবেন না।
তবে এই টাকা আপনার হাত খরচ ও পকেট মানির জন্য কাজে লাগতে পারে।
এছাড়া আপনার দৈনন্দিন পড়াশোনার খরচ জোগাতে এক্সট্রা অর্থ হতে পারে দেখে নিন কি কি উপায়ে প্রতিদিন ১০০ টাকা ইনকাম করা যায়।
১. অনলাইন সার্ভে করে
সার্ভে করে আয় করার জন্য বিভিন্ন কোম্পানির পণ্যের উপর মতামত বা জরিপ করতে হয়।
অনেক ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এভাবে অর্থ উপার্জন করা যায়।
সঠিক প্ল্যাটফর্মে কাজ করলে দৈনিক ১০০ টাকা বা ১ ডলার সহজেই আয় করা যায়।
সার্ভে করে প্রতিদিন ১০০ টাকা আয় করার নিয়মঃ
এক্ষেত্রে আপনাকে প্রথমে সার্ভে করে আয় করার সাইটে নিজের প্রোফাইল তৈরি করতে হবে।
এরপর সাইটে আপনাকে নতুন নতুন সার্ভে করার সুযোগ দিবে।
প্রতিটি সার্ভে সম্পন্ন করার জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করা হবে।
তবে বেশিরভাগ সাইটে বাংলাদেশ থেকে অনেক সার্ভে কম পাওয়া যায়।
আপনি দিনে ২ থেকে ৩টি সার্ভে সম্পন্ন করলেই ১ ডলার বা ১০০ টাকার কিছু বেশি টাকা আয় করতে পারবেন।
সব সার্ভের জন্য আপনি যোগ্য নাও হতে পারেন। এতে হতাশ না হয়ে ধৈর্য্য ধরে পরবর্তী সার্ভের জন্য চেষ্টা করতে হবে।
আপনাকে অবশ্যই ভুয়া ও স্ক্যাম সাইট এডিয়ে চলতে হবে।
সার্ভে করে ইনকাম করার সবথেকে সেরা কয়েকটি সাইট হল- Swagbucks, Ysense,Toluna ইত্যাদি।
২. অনলাইন টিউশনি করে
অনলাইন টিউশনির মাধ্যমে নিজের জানা যেকোনো বিষয় বা দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসেই আয় করা যায়।
এভাবেএকটি স্মার্টফোন বা ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দিনে ১-২ ঘণ্টা সময় দিয়ে প্রতিদিন ১০০ টাকা আয় করা সম্ভব।
অনলাইন টিউশনি করে আয় করার নিয়ম
আপনি যদি প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত বা অন্য কোন বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে অনলাইনে টিউশনি করে ইনকাম করতে পারবেন।
বিভিন্ন দেশী ও বিদেশী ওয়েবসাইটের মাধ্যমে এভাবে ছাত্র পড়িয়ে টাকা আয় করা যায়।
এই ধরনের অনে দেশী (Caretutors, Tutorsheba) ও বিদেশী (Preply, Cambly) ওয়েবসাইট রয়েছে।
এছাড়া আপনার যদি বিভিন্ন ফ্রিল্যান্সিং স্কিল জানা থাকে, সেক্ষেত্রে আপনি নিজেই একটি অনলাইনে আইটি সেন্টার খুলে ইনকাম করতে পারবেন।
আপনি অনলাইনে এক বা একাধিক ছাত্রকে লাইভ ক্লাসের মাধ্যমে শিখিয়ে আয় করতে পারবেন।
এভাবে অনলাইনে টিউশনি করে আপনি মাসে ৩০০০ টাকা বা গড়ে দৈনিক ১০০ টাকা সহজেই আয় করে নিতে পারবেন।
আর ধৈর্য সহকারে কাজ করে গেলে একটা সময় আপনার ইনকাম অনেক বেড়ে যাবে।
৩. ডাটা এন্ট্রি করে
ডাটা এন্ট্রি করে আয় হলো, অনলাইনে বাড়তি আয়ের একটি জনপ্রিয় মাধ্যম।
এটি মূলত একটি টাইপিং এর কাজ।
আপনার যদি কম্পিউটার বেসিক জ্ঞান ও টাইপিং স্পিড ভালো থাকে, তবে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন।
ডাটা এন্ট্রি কাজে সাধারণত কপি-পেস্ট রাইটিং, অডিও বা ভিডিও দেখে টাইপিং, ফরম ফিলাপ, ক্যাপচা এন্ট্রি ইত্যাদি ধরনের কাজ করা হয়ে থাকে।
সাধারণত বিভিন্ন মাইক্রো টাস্ক ওয়েবসাইট থেকে ছোট ছোট টাইপিং করে প্রতিদিন এক ডলার বা ১০০ টাকা আয় করা সম্ভব।
এছাড়া ক্যাপচা এন্ট্রি সাইট থেকে দৈনিক ৫০ সেন্ট থেকে এক ডলার পর্যন্ত আয় করা যায়।
আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলিতে ডাটা এন্ট্রি করে আরো ভালো পরিমাণ আয় করা সম্ভব।
ফ্রিল্যান্সিং সাইট গুলিতে ডাটা এন্ট্রি করে দৈনিক ৫ ডলার পর্যন্ত আয় করা সম্ভব।
ডাটা এন্ট্রি কাজ করার পূর্বে আপনাকে অবশ্যই টাইপিং এ মোটামুটি ভালো দক্ষ হতে হবে।
এছাড়া MS Word, MS Excel, Google sheet ইত্যাদি ব্যবহারের ভালো ধারণা থাকতে হবে।
ডাটা এন্ট্রি করে ভালো পরিমান আয় করার কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হলো Freelancer, Fiverr ইত্যাদি।
এছাড়া মাইক্রো টাস্ক সাইট Sproutgigs, Remotasks ইত্যাদি থেকেও ছোট ছোট টাইপিং এর কাজ করে ইনকাম করা যায়।
এছাড়া 2captcha ও kolotibablo এর মত ক্যাপচা সাইট থেকে ক্যাপচ এন্ট্রি করে আয় করা যায়।
তবে যে সকল সাইট ডাটা এন্ট্রি কাজ দেওয়ার আগে রেজিস্ট্রেশন ফি চায় বা কোন জামানত চায়, সেই সকল সাইটকে এড়িয়ে চলতে হবে।
৪. অনলাইনে ছবি বিক্রি করে
আপনার কাছে একটি ভালো স্মার্টফোন বা ডিএসএলআর ক্যামেরা থাকলে, আপনি সেই ফোন দিয়ে বিভিন্ন সুন্দর প্রকৃতির ছবি, খাবার বা দৈনন্দিন যে কোন কাজের ছবি তুলতে পারেন।
এরপর সেই ছবিগুলি অনলাইনে বিক্রি করে ইনকাম করতে পারেন।
ছবি বিক্রি করে প্রতিদিন ১০০ টাকা আয় করার নিয়মঃ
এভাবে অনলাইন থেকে আয় করার কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে। যেমনঃ Shutterstock, Adobe Stock, Depositphotos ইত্যাদি।
আপনাকে প্রথমে সেই ছবি বিক্রি করে ইনকাম করার সাইটে সাইন আপ করতে হবে।
এরপর সেখানে আপনি আপনার তোলা ছবিগুলি তাদের নিয়মে আপলোড করতে হবে।
এখানে একটি ছবি যতবার ডাউনলোড হবে, আপনি ততবারই রয়্যালটি বা কমিশন পাবেন।
কোন ধরণের ছবির চাহিদা সবচেয়ে বেশি?
প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ, মানুষের কাজ করার দৃশ্য, পড়াশোনা, রান্না, বা উৎসব-অনুষ্ঠানের ছবি, ল্যাপটপে কাজ করা, স্মার্টফোন ব্যবহার, দেশীয় খাবার, ফলমূল, বা সুন্দরভাবে সাজানো রাজকীয় খাবারের ছবি, কাঠের টেক্সচার, দেয়ালের প্যাটার্ন, কাপড়ের বুনন ইত্যাদি ধরনের ছবির চাহিদা অনেক বেশি।
এই সাইটগুলি থেকে আয় করার জন্য আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে ও ধৈর্য ধরতে হবে।
এক সময় আপনার ছবিগুলি দৈনিক গড়ে ৫ থেকে ৬টি ডাইনলোড হলে আপনি দিনে ১ ডলার ১০০ টাকার বেশি আয় শুরু করতে পারবেন।
তবে আপনাকে অবশ্যই সেই সকল ওয়েবসাইটের নিয়ম মেনে ছবি আপলোড করতে হবে।
এছাড়া ছবিতে সঠিক টাইটেল, শিরোনাম, ট্যাগ ইত্যাদি সঠিকভাবে দিতে হবে।
৫. কন্টেন্ট রাইটিং করে
আপনি আপনার মেধা ও লেখালেখির দক্ষতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট রাইটিং করে খুব সহজেই আয় করতে পারবেন।
এটি একটি বাস্তব সম্মত আয়ের উপায়।
বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগিং প্লাটফর্মে লেখালেখি করে আপনি খুব সহজেই প্রতিদিন ১০০ টাকা আয় করতে পারবেন।
কন্টেন্ট রাইটিং করে আয় করার নিয়ম
আপনি দেশীয় বিভিন্ন বাংলা ব্লগ ও নিউজ পোর্টালে ৫০০ থেকে ১০০০ শব্দের আর্টিকেল লিখে খুব সহজেই দৈনিক ১০০ টাকা আয় করতে পারবেন।
এই ধরনের সাইটগুলোতে তাদের দেখানোর নিয়ম অনুযায়ী আর্টিকেল লিখে খুব সহজে আয় করা যায়।
এছাড়া বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানে (Upwork, Fiverr) লেখালেখি করে আরো ভালো পরিমাণ আয় করা যায়।
তবে এই সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ভালো ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই লেখালেখি করার পাশাপাশি এসইও করার জানতে হবে।
এই ধরনের প্রতিষ্ঠান থেকে প্রতিদিন শুধুমাত্র কন্টেন্ট রাইটিং করে ৩ থেকে ৫ ডলার আয় করা সম্ভব।
৬. ফেসবুক রিলস বানিয়ে
ফেসবুকের ৩০ থেকে ৯০ সেকেন্ডের ছোট ছোট লম্বা ফুল স্ক্রীন ভিডিওকে রিলস বলে।
এই ভিডিওগুলি ফেসবুক দ্রুত ভিউ ও রিচ করে।
আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে এই ধরনের ভিডিও বানিয়ে দিনে ১০০ টাকা (বা মাসে ৩,০০০ - ৫,০০০ টাকা) এবং তার চেয়ে বেশি আয় করতে পারবেন।
ফেসবুক রিলস বানিয়ে প্রতিদিন ১০০ টাকা আয় করার নিয়ম
এভাবে আয় করার জন্য আপনার ব্যক্তিগত আইডিকে Professional Mode এ চালু করতে হবে অথবা একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে।
এরপর প্রতিদিন একটি বা দুইটি সম্পূর্ণ অরিজিনাল কনটেন্ট বা রিলস ওই পেজ বা আইডিতে আপলোড করতে হবে।
আপনি যেকোনো ধরনের ভিডিও বানাতে পারেন।
তবে খেয়াল রাখতে হবে ভিডিওগুলি যেন অনেক স্পষ্ট হয়।
আর ভিডিওতে যেন পর্যাপ্ত পরিমাণ আলো থাকে ও এর সাউন্ড কোয়ালিটি যেন অনেক ভালো হয়।
ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনার সর্বনিম্ন ভিউয়ের শর্ত পূরণ হলে মনিটাইজেশন এপ্রুভাল পাওয়ার মাধ্যমে ছোট ছোট বিজ্ঞাপন আপনার ভিডিওতে দেখিয়ে ইনকাম করতে পারবেন।
এছাড়াও Facebook Stars, স্পনসরশীপ ও অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে আয় করতে পারবেন।
৭. Youtube shorts বানিয়ে
ইউটিউব শর্টস (YouTube Shorts) বর্তমানে আয় করার অন্যতম প্রধান মাধ্যম।
কারণ এতে খুব দ্রুত সাবস্ক্রাইবার ও ভিউ বাড়ানো সম্বভ।
আপনার স্মার্টফোন ব্যবহার করে ৩০ থেকে ৬০ সেকেন্ডের ছোট ও আকর্ষণীয় ভিডিও বানিয়ে ইউটিউব থেকে প্রতিদিন সহজে ১০০ টাকা (বা মাসে ৩,০০০ - ৪,০০০ টাকা) এবং তার চেয়ে বেশি আয় করা সম্ভব।
ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে প্রতিদিন ১০০ টাকা আয় করার নিয়ম
আপনি ইউটিউবে একটি চ্যানেল খুলে তাতে বিভিন্ন টেক টিপস, মোবাইল ট্রিকস, শিক্ষামূলক তথ্য, রেসিপি, রিভিউ, অভিজ্ঞতা ইত্যাদি ধরনের ছোট ছোট ভিডিও বানিয়ে তা আপলোড করে আয় করতে পারবেন।
আপনি যদি আপনার চ্যানেলে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে পারেন, তবে একটা সময় ভিডিওতে ইউটিউব এর নির্দিষ্ট সংখ্যক ভিউ ও সাবস্ক্রাইবার হলে চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে ভিডিওতে বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন।
এছাড়াও আপনার চ্যানেলের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং ও স্পনসরশিপ এর মাধ্যমে আয় করতে পারবেন।
এভাবে আপনি খুব সহজেই আপনার চ্যানেল থেকে দৈনিক ১ থেকে ২ ডলার আয় করতে পারবেন।
তবে এই ইনকাম আপনার ধীরে ধীরে বাড়তে থাকবে।
সতর্কতা
অনলাইনে আয়ের ক্ষেত্রে অনেক সময় প্রতারক চক্রের মুখোমুখি হতে হয়।
কোনো সাইট যদি কাজ দেওয়ার আগে টাকা ইনভেস্ট করতে বলে বা মেম্বারশিপ ফি চায়, তবে তা সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত।
সবসময় বিশ্বস্ত ইনকাম সাইট এবং ফ্রি প্ল্যাটফর্মগুলোতে নিজের মেধা ও শ্রম ব্যবহার করে আয় করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।
এছাড়া আসল সাইট চেনার জন্য সেই সাইটের রিভিউগুলো দেখে নিতে হবে।
সাধারণ জিজ্ঞাসা - প্রতিদিন ১০০ টাকা ইনকাম
১. মোবাইল দিয়ে কি প্রতিদিন ১০০ টাকা আয় করা সম্ভব?
হ্যাঁ, অবশ্যই সম্ভব।
এই ব্লগে উল্লেখিত মাইক্রোজব, সার্ভে, ইউআরএল শর্টনার এবং ক্যাপচা এন্ট্রির মতো কাজগুলো কোনো কম্পিউটার ছাড়াই শুধুমাত্র একটি স্মার্টফোন দিয়ে খুব সহজে করা যায়।
২. এই কাজগুলো করার জন্য কি কোনো টাকা ইনভেস্ট করতে হবে?
না, কোনো টাকা ইনভেস্ট করতে হবে না।
যেসব সাইট কাজ দেওয়ার নাম করে আগে টাকা বা রেজিস্ট্রেশন ফি দাবি করে, সেগুলো সাধারণত ভুয়া বা স্ক্যাম হয়ে থাকে।
৩. প্রতিদিনের ইনকাম করা টাকা কীভাবে হাতে পাওয়া যাবে?
এই সাইটগুলো থেকে পেয়ার (Payeer), লাইটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বা পেপালের মাধ্যমে টাকা উইথড্র করে পরবর্তীতে তা বিকাশ, নগদ, রকেট ইত্যাদিতে কনভার্ট করে নেওয়া সম্ভব।
উপসংহার
অনলাইন থেকে প্রতিদিন ১০০ টাকা আয় করা খুব বেশি কঠিন কাজ না।
আবার এই অর্থ খুব বেশি না।
তবে আপনার অনলাইনে কাজ করার যে অভিজ্ঞতা তৈরি হয়, তার পরবর্তীতে আপনাকে বড় কোন ফ্রিল্যান্সিং কাজ করতে অনুপ্রেরণা দিবে।
তাই অযথা মোবাইলের সময় নষ্ট না করে আপনি এই ব্লগে দেখানো ছোট ছোট কাজ করে ইনকাম শুরু করে দিতে পারেন।
ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে অনলাইনে কাজ করে আপনিও একটা সময় সফল হতে পারবেন।


