চালু হয়েছে সরকারি MyGov অ্যাপ।
বিভিন্ন নাগরিক সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ‘MyGov’ বা ‘আমার সরকার’ প্ল্যাটফর্মটি চালু করেছে।
আগে একটি সরকারি সেবা পেতে হলে সাধারণ মানুষকে আলাদা সাইট বা পোর্টলে যেয়ে সেই সেবাগুলি নিতে হতো।
কিন্তু এখন এই অ্যাপের মাধ্যমে সকল সরকারি সেরা নিতে পারবেন, এক ঠিকানায়।
এছাড়া যেকোন সেবার জন্য ফি প্রদান সিস্টেম এই অ্যাপেই করা হয়েছে।
এতে করে হয়রানি কমার সাথে সাথে বিনা ঝামেলায় যেকোন সেবা পাওয়া সম্ভব হচ্ছে।
এই ব্লগে আমরা Mygov অ্যাপ সম্পর্কে ও এর সুবিধাগুলি সম্পর্কে জানবো।
মাইগভ বা ‘আমার সরকার’ অ্যাপ হলো বাংলাদেশ সরকারের একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম।
যার লক্ষ্য হলো দেশের সমস্ত সরকারি সেবাগুলোকে একটি মাত্র মোবাইল অ্যাপের আওতায় নিয়ে আসা।
আগে বিভিন্ন সরকারি সেবার (যেমন: জমির পর্চা, জন্ম নিবন্ধন বা প্রত্যায়নপত্র) জন্য আলাদা আলাদা ওয়েবসাইট বা অফিসে যেতে হতো।
Mygov অ্যাপ সেই সব সেবাগুলোকে এক জায়গায় যুক্ত করেছে।
Mygov অ্যাপ এর সুবিধা কি কি?
মাইগভ (আমার সরকার) অ্যাপ ব্যবহার করে আপনি মূলত নিচের ৫টি প্রধান সুবিধা পাবেন:
১. দেশের প্রায় সকল সরকারি সেবা এক ঠিকানায় পাওয়া যাবে।
২. আপনি যেকোনো সেবার জন্য অ্যাপ থেকে আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনের বর্তমান অবস্থা (Status) কী, তা লাইভ দেখতে পারবেন।।
৩. যেকোন সেবার পাওয়ার পর নির্ধারিত ফি এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে দিতে পারবেন।
৪. লগিন ও প্রফাইল সুবিধা থাকায় আপনি একবার একাউন্ট খুললে আজীন সেই একাউন্ট ব্যবহার করে বিভিন্ন সেবা নিতে পারবেন।
আলাদা সেবার জন্য আলাদা একাউন্ট খুলতে হবেনা।
৫. কোনো সেবা পেতে দেরি হলে বা হয়রানির শিকার হলে আপনি সরাসরি এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন।
এই অ্যাপ দিয়ে কি কি সেবা পাওয়া যায়?
মাইগভ (আমার সরকার) অ্যাপটি মূলত একটি বিশাল ডিজিটাল প্ল্যাটফর্ম।
যার মাধ্যমে আপনি ব্যক্তিগত ও প্রশাসনিক অনেক কাজ ঘরে বসেই করতে পারেন।
নিচে এর প্রধান ব্যবহারগুলো তুলে ধরা হলো:
১. জমি সংক্রান্ত সেবা
২. ব্যক্তিগত সনদ ও প্রত্যয়নপত্র
৩. সামাজিক নিরাপত্তা ও ভাতা
৪. শিক্ষা ও পরীক্ষা
৫. লাইসেন্স ও নিবন্ধন
৬. অভিযোগ ও প্রতিকার (GRS)
৭. জরুরি যোগাযোগ ও তথ্য
৮. ফি পরিশোধ
এক কথায়, যেসব কাজের জন্য আগে আপনাকে বারবার ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ডিসি অফিসে যেতে হতো, তার প্রায় সবগুলোর প্রাথমিক ধাপ এখন এই অ্যাপ দিয়েই সম্পন্ন করা সম্ভব।
MyGov অ্যাপ ব্যাবহার করার নিয়ম
মাইগভ অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। নিচে ধাপে ধাপে এর নিয়মগুলো দেওয়া হলো:
১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল
সবার আগে আপনার স্মার্টফোনের Google Play Store (অ্যান্ড্রয়েডের জন্য) বা App Store (আইফোনের জন্য) এ গিয়ে “MyGov” লিখে সার্চ দিন এবং অ্যাপটি ইনস্টল করুন।
যদি না পান তবে এই লিংকে https://www.mygov.bd/ প্রবেশ করুন।
২. রেজিস্ট্রেশন বা নিবন্ধন (প্রথমবার ব্যবহারের জন্য)
অ্যাপটি ওপেন করার পর আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে:
মোবাইল নম্বর, ওটিপি (OTP), পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।
৩. প্রোফাইল আপডেট
অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে।
প্রোফাইল যত নির্ভুল হবে, সেবা পাওয়া তত সহজ হবে:
এনআইডি (NID) ভেরিফিকেশন: আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মতারিখ দিন। এটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন কমিশনের ডাটাবেস থেকে আপনার তথ্য সংগ্রহ করে নেবে।
স্থায়ী ও বর্তমান ঠিকানা: আপনার সঠিক ঠিকানাটি যুক্ত করুন।
ছবি: আপনার একটি পরিষ্কার ছবি আপলোড করুন (যদি এনআইডি থেকে স্বয়ংক্রিয়ভাবে না আসে)।
৪. সেবা খোঁজা ও আবেদন করা
লগইন করার পর আপনি অ্যাপের ভেতরেই সব সেবার তালিকা দেখতে পাবেন:
সার্চ বক্স: আপনি যে সেবাটি চাচ্ছেন (যেমন: ‘খতিয়ান’ বা ‘জন্ম নিবন্ধন’) তা লিখে সার্চ দিন।
বিভাগ অনুযায়ী: এখানে মন্ত্রণালয় বা বিভাগ অনুযায়ী (যেমন: ভূমি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়) সেবাগুলো সাজানো থাকে।
আবেদন: কাঙ্ক্ষিত সেবাটি নির্বাচন করে ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডিজিটাল ডকুমেন্ট (যেমন: স্ক্যান করা কপি বা ছবি) আপলোড করুন।
৫. ফি পরিশোধ ও ট্র্যাকিং
পেমেন্ট: আবেদনের জন্য যদি কোনো সরকারি ফি থাকে, তবে আপনি অ্যাপের ভেতরেই বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক কার্ডের মাধ্যমে তা পরিশোধ করতে পারবেন।
আবেদনের অবস্থা: ‘আমার আবেদন’ (My Applications) অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে আছে।
৬. সেবার আউটপুট সংগ্রহ
আবেদনটি অনুমোদিত হয়ে গেলে আপনি অ্যাপ থেকেই ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন অথবা আপনার ঠিকানায় হার্ডকপি পাঠানোর অপশন থাকলে সেটিও নির্বাচন করতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসা
১. MyGov অ্যাপ কি সবার জন্য উন্মুক্ত?
হ্যাঁ, বাংলাদেশের যেকোনো নাগরিক যার জাতীয় পরিচয়পত্র (NID) এবং একটি সচল মোবাইল নম্বর আছে, তিনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
২. এই অ্যাপ ব্যবহার করতে কি কোনো ফি দিতে হয়?
অ্যাপটি ডাউনলোড বা রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগে না।
তবে কোনো নির্দিষ্ট সরকারি সেবার (যেমন: পর্চা বা লাইসেন্স) জন্য সরকার নির্ধারিত যে ফি থাকে, তা অ্যাপের মাধ্যমেই পরিশোধ করতে হয়।
৩. এনআইডি (NID) ছাড়া কি এই অ্যাপ ব্যবহার করা সম্ভব?
প্রাথমিক রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিয়ে করা গেলেও, অধিকাংশ সরকারি সেবার আবেদন করার জন্য এনআইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক।
৪. অ্যাপে পেমেন্ট করা কি নিরাপদ?
জি, এটি সম্পূর্ণ নিরাপদ। এটি সরকারের অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে (যেমন: ekPay) ব্যবহার করে, যেখানে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক কার্ডের মাধ্যমে নিশ্চিন্তে টাকা জমা দেওয়া যায়।
৫. কোনো কারিগরি সমস্যা হলে কোথায় যোগাযোগ করবো?
যেকোনো সমস্যায় অ্যাপের ভেতর থাকা ‘হেল্পডেস্ক’ বা ‘অভিযোগ’ অপশন ব্যবহার করতে পারেন।
এছাড়া জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করেও সহায়তা পাওয়া সম্ভব।
উপসংহার
পরিশেষে বলা যায়, MyGov অ্যাপটি জনসাধারণের জন্য খুবই প্রয়োজনীয় একটি অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে দেশের সকল সরকারি সেরা পাওয়া যাবে। তাই একাধিক ওয়েবসাইটে কোন সেবা খুজতে হবেনা।
আর সরকারি অ্যাপ হওয়াতে এটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ও এর পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি বা পেমেন্ট করা যাবে।
আশাকরি আজকেই আপনি অ্যাপটি ডাইনলোড করে, এর মাধ্যমে সেবা পাওয়ার চেষ্টা শুরু করে দিবেন।


